somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আশ্রম : প্রকল্প কোরবানী - ২০২৩

২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


খুবই ছোট্ট প্ররিসরে একটি জিনিস চালু করা চেষ্টা করছি আমরা কয়েকজনে।
আমাদের প্রায় সকল বন্ধুই ঈদুল আযহাতে গরু কোরবানী দেই। আমাদে দুই বন্ধু আছে যারা ভাগে কোরবানী দেয়। তো আমরা চিন্তা করলাম ভাগে কোরবানী না দিয়ে যদি একটি গাড়ল কোরবানী দেয় তাহলে একটি পশুতেই একটি পরিবারের কোরবানীর হক আদায় হয়ে যায়। সেই চিন্তা থেকেই মূলত প্রকল্প কোরবানী - ২০২৩ এর প্রস্তাবনা এসেছে।

চিন্তা ভাবনা ও যাচাই বাছাই এবং হিসাব নিকাশ শেষে দেখা গেলো, ৫ জন এই মুহুর্তে জনপ্রতি ১৫,০০০/= (পনের হাজার) টাকা করে দিলে আগামী ২০২৩ সালের কোরবানীতে জনপ্রতি একটি করে বেশ বড় আকারের গাড়ল কোরবানীর জন্য পাওয়া যাবে। যার প্রতিটির মূল্য তখন বাজার দর অনুযায়ী কমবেশী ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা করে হবে।

তবে সমস্যা হচ্ছে আমাদের এই প্রস্তাবে আশ্রমের ৫ জন সদস্যের মধ্যে ২ জন থাকতে চাইলো না। তবে আশ্রমের সদস্য নয় এমন দুজন বন্ধু আবার এই প্রকল্পে থাকতে আগ্রহী। এবং তাদের এই প্রকল্পেযুক্ত করতে আমাদের কারই কোনো আপত্তি নেই। ফলে যেই ভাবা সেই কাজ। দিন কয়েক আগে আমাদের ৩ জন চুয়াডাঙ্গা গিয়ে নির্দিষ্ট খামারে হাজির হয়ে গাড়ল পছন্দ করে আলাদা করে রেখে, দরদাম ঠিক করে কিছু টাকা অগ্রীম দিয়ে এসেছিল। বাড়ির কাজ করানো কারণে আমি যেতে পারি নাই। আজ সকালে বাকি টাকা ব্যাংকে পাঠিয়ে দেয়ার পরে আজ বিকেলে ট্রাকে করে সেই চুয়াডাঙ্গা থেকে আলাদা করে রাখা গাড়ল গুলি আশ্রমের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে।
কোরবানীর জন্য ৫টি বড় পাঠা গাড়ল।
আশ্রমে পালার জন্য ৩টি গাভীন গাড়ল।
আশ্রমে পালার জন্য ৩টি ছোট পাঠা গাড়ল।
আশ্রমে পালার জন্য ৪টি গাভীন ছাগী।
অর্থাৎ ১১টি গাড়ল ও ৪টি ছাগী, মোট ১৫টি প্রাণী আজ রাত ১২টার পরেই আশ্রমে পৌছে যাবে ইনশাআল্লাহ। সবগুলির দাম পড়েছে সর্বমোট ১,৬৫,৭৫০/= টাকা। এর সাথে ট্রাক ভাড়া যোগ হবে ১৪,০০০/= টাকা।






















আগামী কোরবানীর আগ পর্যন্ত গাড়ল ও ছাগী গুলির লালন-পালন, চিকিৎসা, ‌ঔষধ, খাবার ইত্যাদি সকল খরচ ও দায়িত্ব বহন করবে আশ্রম।

আগামী ২০২৩ সালের কোরবানীতে ১৫,০০০ টাকা প্রদানকারীরা ৫ জন ১টি করে বড় গাড়ল পাবেন। যার আনুমানিক বাজার মূল্য হবে ২৫,০০০/= টাকার বেশী। তখন প্রাণীগুলির দাম নির্ধারণ করে প্রফিটের একটি অংশ আশ্রমে ফান্ডে জমা দেয়া হবে।

অন্যদিকে আশ্রমের ৩ জন সদস্য অন্য গাড়ল ও ছাগী গুলির জন্য অর্থ জোগান দিবেন এবং সেগুলির মালিকানাও তাদেরই থাকবে।

আশ্রমের এই সবুজ ঘাস ওদের অপেক্ষায় আছে।



ছবি : প্রথম ও শেষ ছবিটি ছাড়া অন্য ছবিগুলি তুলেছে বন্ধু হারুন

=================================================================
আশ্রমের কথা :
আশ্রম নিয়ে সামুতে প্রথম পোস্ট : প্রায় কাল্পনিক একটি রাতের চিত্র
বৃষ্টি বিলাস
গল্প কিন্তু গল্প না
বর্ষার জলে অবগাহন চিত্র
শীত বিলাস ২০২২
এবার আগাম জোয়ার এসেছে!!
আশ্রমের পুকুরে দ্বিতীয় দফায় মাছ ধরা হলো
আবার কোনো দিন বৃষ্টিতে ডুব দিবো পুকুরের জলে....
আবার কোনো দিন বৃষ্টিতে ডুব দিবো পুকুরের জলে.... (ছবি ব্লগ)
আশ্রম বিলাস
আশ্রমে গিয়ে বিপাকে
আশ্রমে দিন-রাত্রি
আশ্রমে আগামীকাল মিলন মেলা
আশ্রমের মিলন মেলায় প্রায় শতভাগ তৃপ্তি
[link||]
সিত্রাং ও পিপিআর আক্রান্ত আশ্রম
আশ্রম ভ্রমন ও একটি ভৌতিক অভিজ্ঞতা - অপু তানভীর
=================================================================
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৫৪
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামুর ব্লগারদের পোস্ট নিয়ে একটা সংকলন বের করতে চাই

লিখেছেন ডার্ক ম্যান, ০৯ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫১

আমি একটা প্রকাশনা প্রতিষ্ঠান চালু করতে চাচ্ছি। তাই আমার প্রত্যাশা প্রথম বইটা হবে সামুর ব্লগারদের পোস্ট সংকলন।
আপনারা যদি চান, তাহলে আপনাদের লেখা যেকোনো প্রিয় পোস্ট সেখানে দিতে পারেন।... ...বাকিটুকু পড়ুন

ছায়ার মোনাজাত

লিখেছেন কাবিল, ০৯ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫১



ফজরের আগের সেই নীরব সময়টা—যখন আকাশ আর জমিনের মাঝে এক অদৃশ্য দরজা খুলে যায়।
আমি ওযু করে নামাজের জন্য দাঁড়ালাম। চারপাশে এমন নীরবতা, যেন পৃথিবীটা কারো গভীর চিন্তার মধ্যে ডুবে... ...বাকিটুকু পড়ুন

অনু কবিতা

লিখেছেন সামিয়া, ০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:৫১



(১)
গল্প স্বল্প আড্ডার ভেতর
ডাকে পুরোনো দিন,
বিষন্ন স্মৃতির পাতা
ক্লান্ত বিলীন।

(২)
শোকের ধুলো জানালাতে,
বসে থাকে রোদ না মেখে,
হারিয়ে গেলো কারো মুখ
ভুল ঠিকানায় নাম লিখে।

(৩)
চায়ের ধোঁয়ায় মুখ লুকিয়ে
একাকী নিরালায়,
গল্প শেষেও... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গের নির্বাচন 2026 : BJP কি জিততে চলেছে ?

লিখেছেন গেছো দাদা, ০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৫

আসন্ন বিধান সভা নির্বাচনে(2026) কি পশ্চিমবঙ্গ রাজ্যে BJP জিততে চলেছে?
আসুন জেনে নিই প্রকৃত সম্ভাব্য রেজাল্ট।
রাজ্য সরকারের IB এবং মোদী সরকারের গোয়েন্দা সংস্থার সূত্র অনুসারে,কোন দল কত আসন পেতে পারে... ...বাকিটুকু পড়ুন

আমরা যে আসলে কী চাই, নিজেরাও জানি না

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:৫৬



কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া খুললেই একটাই দৃশ্য—হতাশার গল্প আর সমালোচনার স্রোত। বিশেষ করে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন সাহেবকে নিয়ে নানামুখী আলোচনা বেশ জমে উঠেছে। ক্ষমতায় আসার দুই মাসও... ...বাকিটুকু পড়ুন

×