লাইন
জন্মেই দেখি কী বিশাল লাইনে দাঁড়ানো,
তার শেষেই দাঁড়াতে হয়েছে আমাকে।
অপেক্ষাতেই জীবন কাটে চিরদিন,
অপেক্ষাতেই মৃত্যুর বীজটা লুকানো।
কখনো অপেক্ষার শুরু নারী থেকে,
কখনো ডাক্তার, শিক্ষক বা উকিল —
লাইনের সামনে চলে আসার কী আগ্রহ!
কখনো থাকি লাইনের শুরুর দিকে,
নতুন বই শুরু করি বিপুল বিস্ময়ে।
কিন্তু শেষ লাইনে তো পৌঁছানো হয় না,
মানুষের বিস্ময় দ্রুত কেটে যায়।
পূর্বপুরুষের গোরস্তানের... বাকিটুকু পড়ুন


.jpg)







