পরাবাস্তব শহরে
ভাজা রুটির মত অস্বচ্ছ কাচের জানালা দিয়ে যখন মুক্ত বিহঙ্গের ছবি তুলি
তখন শহরে একটি সর্বনাশ ঘটে গেছে!
ক্রেন উল্টে গেছে,
মানুষ চাপা পড়েছে
বর কনে বসে আছে পাশাপাশি
জীবন্ত অথচ ধূসর একটি সময়ে
পাশের আত্মীয়টি থেতলে মরে পরে আছে
গাড়িটি থমকে আছে,
চারিপাশে অসংখ্য কৃত্রিম চোখ সংগ্রহ করছে তাদের দূর্দশার চিত্র।
কারোরটা স্থির,কারোরটা গতিশীল... বাকিটুকু পড়ুন








