somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

দুইটি প্রশ্ন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪০

১) জাতিসংঘ কি হাদী হত্যার বিচার এনে দিতে পারবে? ফিলিস্তিনি গণহত্যার বিচার কি জাতিসংঘ করতে পেরেছে?

২) আজকের পুলিশি হামলায় ছাত্র নেতারা ডঃ ইউনুসকে যেভাবে গালি দিচ্ছেন, তাতে কি জাতিসংঘ খুশি হয়ে ডঃ ইউনুসের বিপক্ষে চলে যাবে? জাতিসংঘর নেতৃবৃন্দ তো ডঃ ইউনূসের বন্ধুমহল এটা কি আপনারা জানেন না? বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ২৫৫ বার পঠিত     ০ like!

তুমি কি আসবে ফিরে? এটা আমার নতুন গান || এ-আই-কে দিয়ে এ লিরিকের সারমর্ম লেখালাম

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০৮

কোথায় হারিয়ে গেলে
লুকালে কোথায়?
দিন যায় মাস যায়
আশায় আশায়
তুমি কি আসবে ফিরে?

তুমি কি রয়ে যাবে স্মৃতির পাতায়
রূপকথা হয়ে তুমি যাবে কি হারিয়ে?
তোমাকে পাবো বলে হৃদয় আকুল হয়
তোমাকে ফেরাতে দেখো কত আয়োজন!
তুমি কি আসবে ফিরে?

হয়ত আবার তুমি আসবে ফিরে
ফুটবে পথে পথে ফুলের আলো
তুমি তো কখনো হারাতে পারো না
পৃথিবী তোমাকে বাসে ভালো
তুমি... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২৬ বার পঠিত     ১ like!

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর ক্ষোভ নাই।
কৃতজ্ঞতা না থাকতে পারে কিন্তু ক্ষোভ নাই।
তাহলে বিএনপি আসলে পুলিশ ক্ষোভ কেন দেখাতে পারবে?
কারণ, ঐ যে, বিএনপি কৃতজ্ঞ না।
তারা... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২৯৫ বার পঠিত     ০ like!

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের কার্যালয়।
এভাবেই চলে যায় দিবস-রজনী,
অত্যাচারে চারপাশ বিভীষিকাময়-
রোখার বুকের পাটা কার আছে শুনি!
যে দাঁড়াবে তার বেঁচে থাকা সোজা নয়।
অথচ গণেশ যখনই উল্টে... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১৩১ বার পঠিত     ০ like!

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন বাগানের ফুল?
কেন এতো সুভাষ তোমার কেন্দ্রে?
ফুলের পাপড়ির মতো কর্ণ দুটি,
স্বচ্ছ ও পবিত্র তোমার বদনখানি-
তোলপাড় করে তুলে মোর চারপাশ।
কেন উন্মাদ চোখ... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১০০ বার পঠিত     ২ like!

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা করে দেখুন, আপনি যখন অন্যমনস্ক হোন কিংবা ঘুমে থাকেন, আপনাকে পাশে থেকে কেউ চিমটালেও তা আপনি বুঝতে পারেন না। কারণ,... বাকিটুকু পড়ুন

১৩ টি মন্তব্য      ২৩৫ বার পঠিত     ২ like!

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায় ওষুধের যে দোকান গুলো আছে, বেশির ভাগই ছোট ছোট। সব ওষুধ পাওয়াও যায় না। যাইহোক, সেই দোকানে কন্যাকে নিয়ে যাই।... বাকিটুকু পড়ুন

১৩ টি মন্তব্য      ২৩৯ বার পঠিত     ১ like!

মেধা, শিক্ষা ও ভবিষ্যৎ: বাংলাদেশের জন্য একটি বাস্তবমুখী পুনর্গঠন পরিকল্পনা।

লিখেছেন রাবব১৯৭১, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯

মেধা, শিক্ষা ও ভবিষ্যৎ: বাংলাদেশের জন্য একটি বাস্তবমুখী পুনর্গঠন পরিকল্পনা।
---------------------------------------------------------------------
একটি জাতির পতন হঠাৎ করে ঘটে না; তা ধীরে ধীরে শুরু হয় মেধা, শিক্ষা ও মূল্যবোধের ভেতরে। ইতিহাস বারবার দেখিয়েছে যখন কোনো দেশের চিন্তাশক্তি দুর্বল হয়, গবেষণা থেমে যায় এবং শিক্ষাব্যবস্থা আধুনিকতার সঙ্গে তাল মেলাতে ব্যর্থ হয়, তখন সেই জাতি অর্থনীতি,... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৯৭ বার পঠিত     ০ like!

ভোট না দেওয়া নিরপেক্ষতা না—এটা দেশের সাথে বেঈমানি

লিখেছেন ইশতিয়াক ফাহাদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:০২

আপনি যাকে ভোট দিলেন (যদিও সে এমপি না হলো) তার প্রাপ্ত ভোটের অনুপাতে
তার দল বা প্রতিনিধি উচ্চ কক্ষে যাবে....সো আপনার ভোট waste হবে না
এইবার আপনার ভোট আর বিফলে যাবে না।আপনি যাকে পছন্দ করেন, সে সরাসরি নির্বাচনে না জিতলেও—আপনার ভোটের মূল্য থাকবে।ভোট মানে শুধু জেতানো না। ভোট মানে... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৫৬ বার পঠিত     ০ like!

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই, তাদেরকে প্রকৃত অর্থে বাংলাদেশী বলা যায়না। অর্থাৎ, তারা বিদেশী। নির্বাচনে অংশগ্রহণ তো দূরের কথা, বিদেশীরা কিভাবে স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২০৭ বার পঠিত     ০ like!

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য হয়েছিলো ।শহীদ জননী জাহানারা ইমামের ডাকে অংশ নিয়ে ।ইতিহাসের ক্ষুদ্রতম বালু কনার মত একজন মানুষ হিসেবে স্বাক্ষর রাখার!
গণজাগরণ মঞ্চ আমার... বাকিটুকু পড়ুন

১৭ টি মন্তব্য      ২৩৫ বার পঠিত     ১ like!

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি মানুষের মতামতের ভিত্তিতে এই ইশতেহার তৈরি করা হয়েছে। এতে মোট ২৬টি অগ্রাধিকারসূচি রাখা হয়েছে। ইশতেহারের অষ্টম ভাগে রাষ্ট্রীয় ও জাতীয়... বাকিটুকু পড়ুন

২৮ টি মন্তব্য      ৩৯৮ বার পঠিত     ১ like!

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের মতো হবে। তবে, রং হবে ভীন্ন। বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার ফেসবুক পেইজ থেকে জানা যায় - "ইসির সিদ্ধান্ত অনুযায়ী, গণভোটের ব্যালট... বাকিটুকু পড়ুন

১৭ টি মন্তব্য      ৩৩৫ বার পঠিত     ০ like!

নিজের বাচ্চা ছেলে মেয়েকে নিয়ে rule of thumb হচ্ছে, কাউকেই বিশ্বাস করবেন না।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৪৫

এপস্টিন ফাইলস নিয়ে গোটা বিশ্বেই তোলপাড় তুলছে। আমিও লিখেছি, লিখছি। আজকে এর আরেক অংশ নিয়ে আলোচনা করা যাক।

১. শয়তানের পূজা, নরমাংস ভক্ষণ ইত্যাদি অভিযোগ/গুজবের আড়ালে চাপা পড়ছে ও এবং ওর সখাসখীদের বিরুদ্ধে প্রমাণিত শিশুকামিতা ও ধর্ষণ, নারী ও শিশু পাচার, গুম/খুন এবং ইজরাইলের গুপ্তচরবৃত্তির মতন বিরাট বিরাট সব অপরাধ।... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৩৮৬ বার পঠিত     ০ like!

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই আলোচনায় তুলে ধরা হলো ।

১. শব্দটির উদ্ভব ও বিকাশ
ভাষাবিদদের মতে, 'বাবু' শব্দটি সরাসরি সংস্কৃত থেকে উদ্ভূত হয়নি,... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ২৭৬ বার পঠিত     ১ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য