আমার রক্তের রঙ
মাথার মধ্যে টগবগ করছে কিছু বেপরোয়া শব্দ
রক্তের মধ্যে বয়ে চলছি বিস্রস্ত চিৎকার
আমি ভুলে যাচ্ছি আমার রক্তের রঙ!
আয়নার সামনে দাঁড়াই, দেখি প্রাত্যহিক বিভ্রম
পায়ের নিচে সবুজাভ ঘাসের স্বপ্ন ছিল,
যন্ত্রণায় ঘুম ভেঙে কেবলই গুনি
পচা শামুক, আমার কোঁচর ভর্তি পচা শামুক
আর আমি ভুলে যাচ্ছি
আমার রক্তের রঙ—
আমার চতুর্দিকে ঘুরপাক খেয়ে যায় বোমারু... বাকিটুকু পড়ুন










