বন্দিহওয়ার খাপ

এ সোনার দেশে আজও-
হায়না, শকুনের উৎপাত
তারা এখনও স্বপ্ন দেখে নাকি
রক্ত খাবেই- খাবে নির্বাক;
তাদের মনে নেই- নেই- নেই
উড়ানো শান্তি পায়রার গান -
শুধু হিংসা ক্রোধে যে প্রাণ;
স্বার্থেই দেখে হায়নার মতো-
ভণ্ডামি যেনো শিয়াল পণ্ডিত
মনের মাঝে ধ্বংসের অধর্ম;
অভিনয় যে ছোবল মারা সাপ-
তবু খুঁজে বন্দি হওয়ার খাপ।
২০-১-২৬ বাকিটুকু পড়ুন












