somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

পানশিরের পতন

লিখেছেন শাহ আজিজ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:০৩

সংগৃহীত

পানশিরে কিছু একটা হয়েছে কিন্তু পরিস্কার কোন খবর মিলছেনা । আহমেদ মাসুদ বলছে পানশির তাদের দখলে , ওদিকে তালেবান বলছে তিন সপ্তাহের ভীষণ যুদ্ধের পর পানশির তারা কব্জা করেছে । আল জাজিরা থেকে একটি মাত্র ছবি পাওয়া গেল । পানশির দখল হলে আফগানিস্তানের ৩৪... বাকিটুকু পড়ুন

৩৭ টি মন্তব্য      ৫৪৪ বার পঠিত     ০ like!

আমাদের একজন সালমান শাহ ছিলো

লিখেছেন অসিত কর্মকার সুজন, ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪৮

শুক্রবার দিন গানের ক্লাশ থাকতো দুপুর ৩ টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত । মাঝেমধ্যে ৭ টাও বেজে যেতো ।কিন্ত সেদিন কি কারনে ৪ টায় আমাদের ছুটি দিয়েছিলো । কিন্তু দেখলাম কেও আর তেমন গল্প করছে না কারো সাথে ।




সিনিয়র দাদা-দিদি কেও তেমন কথা না বলে সবাই কেমন জানি একটা... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ২৩০ বার পঠিত     ৩ like!

সময়

লিখেছেন সেলিম আনোয়ার, ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:১০



সময় বয়ে চলে খরস্রোতা নদীর মতো
সময় চলে যায়—
স্মৃতির স্তুপ পড়ে থাকে,
নিরবে নিভৃতে চলার পদচিহ্ন হয়ে
পৃথিবীর বুকে—খরস্রোতা নদীর বাঁকে।

কখনও পাহাড় কখনও চ্যুতি
কখনও খাড়া ঢাল রাজ্যের দূর্গতি
কখনও পলল স্তূপ
মিষ্টি মধুর অনুভূতি—হয়ে

কখনও বিরহবিধুর বেদনায় নীল
ধূসর কাব্য হয়ে।

সময় আসে অপার সম্ভাবনার হাতিছানিতে
সময় ডাকে

সময়ের সঠিক ব্যবহার স্বর্ণের মতো;
সাফল্যের সোপান যেন
সময়ের অপচয়ে ধ্বংস মেলে

সময়... বাকিটুকু পড়ুন

২৪ টি মন্তব্য      ২৬২ বার পঠিত     ৬ like!

কমলকাঁটা

লিখেছেন প্রথম ফুল, ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৩৫

ফুলের মতো কোমল দেখে বাসতে পারো ভালো,
আঁধার ধরায় জ্বালতে পারি লক্ষ তারার আলো,
হিংসা-বিষের পাত্র ভরে আনতে পারি সুধা,
তৃপ্তি দিয়ে পূরতে পারি বিশ্বগ্রাসী ক্ষুধা,
নরম বলে শক্তিহীনা ভাবছো তুমি যাকে
স্মরণ রেখো - গোলাপ ফুলে কাঁটাও জেগে থাকে।

জন্ম থেকে হাজার শিকল, হাজার খাঁচার তলে,
চুঁইয়ে পড়া আকাশ-বাতাস প্রাণ জুগিয়ে চলে,
নীচের আসন... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৯৫ বার পঠিত     ১ like!

যাঁদের লেখা দুর্বল, তাঁরা আমাকে কমেন্ট-ব্যান করে চলেছেন।

লিখেছেন চাঁদগাজী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:২৮



আজ সকালে ব্লগে এসে একটা গল্প পড়লাম, গল্পটার প্লটটা এত দুর্বল যে, এই ধরণের গল্প ব্লগে প্রকাশ করতে ভালো লাগার কথা নয়; কমেন্ট করলাম, "দুর্বল প্লট"; কমেন্ট প্রকাশিত হয়নি, মেসেজ এলো, "sorry,you are not allowed to comment in this blog"; এই মেসেজটা আমি যতবারই পাই, ইহাকে ভুল... বাকিটুকু পড়ুন

৫৪ টি মন্তব্য      ৯০৬ বার পঠিত     ১ like!

" আল কোরআন " সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানী গ্রন্থ এবং মানব জাতির মুক্তির আলোকবর্তিকা।(আল কোরআনের উপদেশাবলী - পর্ব ৭)।

লিখেছেন মোহামমদ কামরুজজামান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৫৯


ছবি - shadow.com.bd

মহান আল্লাহপাক রাব্বুল আলামীন ফেরেশতা হযরত জীবরাঈল (আঃ) কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর মাধ্যমে পবিত্র হেরা পর্বতের গুহায় এক পবিত্র গ্রন্থ নাযিল করেছিলেন। যা এখন পর্যন্ত সারা বিশ্বে সর্বাধিক পঠিত এবং সেই গ্রন্থের নাম আল কোরআন।যদি আমরা আল কোরানের ইতিহাসের দিকে... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ৫৪০ বার পঠিত     ১ like!

ইহা একটি নাটকীয় রূপকথার গল্প

লিখেছেন অপু তানভীর, ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫৯


ঘড়ির দিকে তাকিয়ে দেখলো প্রায় একটা বাজতে চলেছে । এতো রাতে ছেলেটার ফোন পেয়ে একটু অবাক হল নওরিন। অফিসের কোন ইমার্জেন্সি? মনে মনে ভাবলো সে । তারপর ফোনটা রিসিভ করলো।
-হ্যালো!
-নওরিন ।
-বল । এতো রাতে ?
-তোমার সামনে বিপদ । একদল লোক আসছে তোমাকে তুলে নিয়ে যেতে !
-মানে?
-মানে বুঝিয়ে বলার... বাকিটুকু পড়ুন

৩০ টি মন্তব্য      ৯৫৭ বার পঠিত     ১২ like!

ওই দূর নীলান্তে

লিখেছেন শরতের ছবি, ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:০৪



আজ না হউক, হবে একদিন
এই বর্ষার জলে ভাসা
চারিদিকে যখন থইথই চাঁদ
জ্যোৎস্না হবে মাখা !

আমি যাবো একদিন
ওই শাপলার কাছে ,
যেথা জল টলটল
নদীর সাথে হবে কথা |



আমি যাবো একদিন
ওই দিগন্তের কাছে
নদী যেথা নিঃসীম অন্তহীনা
সেথা ছোঁয়াব হৃদয় পাতা |

একদিন উড়িয়ে পাল... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২৩ বার পঠিত     ১ like!

প্রফেসর খোরশেদের কান্না ...

লিখেছেন এমএলজি, ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫৬

প্রফেসর খোরশেদের কান্না =

প্রফেসর খোরশেদ নামে চট্টগ্রাম কলেজে রসায়নের এক অধ্যাপক ছিলেন বছর ষাটেক আগে। ওই পরিবারের সাথে দেশের এক স্বনামধন্য জাতীয় অধ্যাপকের পরিচয় করিয়ে দেন আমার বাবা। জাতীয় অধ্যাপক তখনো মেডিক্যাল কলেজের তরুণ ছাত্র। ধীরে ধীরে প্রফেসর খোরশেদ সাহেবের কন্যার সাথে জাতীয় অধ্যাপক সাহেবের ভাব হয়েছিল। ছেলেমেয়েতে ভালোবাসা আজকের... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২০৭ বার পঠিত     ০ like!

নির্লজ্জ বেহায়াপণা ছেড়ে সভ্য ব্লগার হবার চেষ্টা করুন আগে...

লিখেছেন নীল আকাশ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:৫০



কিছুদিন পর পরই এক ব্লগারকে দেখা যায় একে ওকে নাম উল্লেখ করে আজেবাজে পোস্ট দেয় ব্লগে।

যেমন ফালতু তার পোস্ট, তারচেয়ে ফালতু হচ্ছে তার বক্তব্য। পঁচা গোবরে দূর্গন্ধ ছাড়া আর কী বা থাকতে পারে?

ব্লগের রুলস ভঙ্গকারী ব্যক্তি-আক্রমণ করে পোস্ট ব্লগে সে কীভাবে দেয় সেটাও একটা বিশাল... বাকিটুকু পড়ুন

৬৬ টি মন্তব্য      ১০৭৮ বার পঠিত     ০ like!

তমোময়ী(পর্ব-৫)

লিখেছেন পদাতিক চৌধুরি, ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:২৭



অসম্ভব চুলকানো তো আগে থেকেই ছিল। তার সঙ্গে এক একটা দিনে নতুন নতুন উপসর্গ শরীরে দেখা দেয়। মনে হয় যেন প্রত্যেকটা দিনের প্রতিটি মুহূর্তে আমার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে। মাত্র কদিন আগেই যে আমি মরতে চেয়েছিলাম, সারাক্ষণ কেবল মরার কথা ভেবে গেছি; বাস্তবে সেই মরা যে কত... বাকিটুকু পড়ুন

৬২ টি মন্তব্য      ৪৮০ বার পঠিত     ১৬ like!

মানুষ চোখানো

লিখেছেন জসীম অসীম, ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:৩১

আপনি কী সরল মানুষ গো!
কী তরল আপনার বচন!
অথচ আপনার কর্ম এমনই গরল যে
কল্পনাও করা যায় না
আপনি ধার্মিক মানুষদের
চোখানো ভালো জানেন
যারা মানুষের মগজের
শীষ নিয়ে কাজ করে
আপনি তাঁদের মধ্যে শ্রেষ্ঠ একজন
আপনার কথার গহ্বরে
কারো মগজ ঢুকে গেলেই শেষ
তাঁর মগজ ঘুরে ঘুরে
জগম হয়ে যায়
তারপর তাঁর ইতিহাস
গণিত-দর্শন সবই... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০০ বার পঠিত     ০ like!

গ্রহন

লিখেছেন কৃষ্ণ কমল দাস, ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:২৩

তোমার আর আমার মাঝে
দূরত্ব এক মহাসাগর নয়
দূরত্ব শুধু একটি নিঃশ্বাসের

আমি যখন তোমার কাছে আসবো
তুমি আমাকে গ্রহন করবো তো?
আমাকে আপন করবে তো?
তুমি ছাড়া যে আমার
নেই কেউ পরিচিত
আমি ভীত আবার আনন্দিত।


বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯৯ বার পঠিত     ০ like!

বিলিতিসের গান Songs of Bilitis(ধারাবাহিক)

লিখেছেন ইল্লু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৩

প্রথম প্রকাশিত হয় ১৮৯৪ সালে,গ্রীসের নামকরা কবি,সাপ্পোর সমসাময়িক,বিলিতিস নামের কোন এক কবির অনুবাদ হিসাবে,ফরাসী লেখক পিয়ের লুইসের অনুবাদ।বিরাট এক চাঞ্চল্য সৃষ্টি করে লেখাটা অনুরাগীদের মনে-খ্রীষ্টপূর্ব ৬০০ সালের এ ধরনের সর্ম্পূন লেখা খুঁজে পাওয়া ছিল অনেকটা অবিশ্বাস্য।আর প্রকাশ্য ভাবে সমকামিতা নিয়ে প্রকাশনা সেটা তো আরও অভাবনীয়।পরে অবশ্য জানা যায়-বিলিতিস বলে কোন... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৫ বার পঠিত     ০ like!

পাপিয়া তোমাকে ভালোবাসি

লিখেছেন রাজীব নুর, ০৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩১


ছবিঃ গুগল।

আজ একটা বই পড়েছি।
অতি সস্তা বই। বইয়ের কাহিনী সস্তা। বইয়ের বাধাই সস্তা মানের। বইটিতে মাত্র ৬৮ পৃষ্ঠা। পড়তে দেড় ঘন্টার কম সময় লেগেছে। আহাম্মক ছাড়া এই বই কেউ পড়বে না। বইটা কিনেছি দশ টাকা দিয়ে। বায়তুল মোকারম হাউজ বিল্ডিং এর সামনের ফুটপাতে পুরান বই বিক্রি... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ৩১৬ বার পঠিত     ০ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য