নেই কলরব
নেই কলরব স্বপ্নরা সব
ধুলোর সাথে মিশে গেছে
দুর্বিপাকে,
আজ দুচোখ ভরা শুধুই খরা
স্বপ্নবাজের স্বপ্ন গেলে
কি আর থাকে।
নেই কোন জন নেই কোন মন
আজকে পারে রঙ লাগাতে
ফিকে রঙে,
নেই মহাজন বিপুল ধন
জীবন ডালা আজ সাজাতে
নানান ঢঙে।
নেই কলরব যুক্তিরা সব
পোষ মানে না পালিয়ে গেছে
অনেক দূরে,
নেই কোন সুর বাজবে মধুর
হৃদয় ভেঙে বাজছে সানাই
করুণ সুরে।
এখন শুধু মরুর... বাকিটুকু পড়ুন












