অল্পবয়স্ক ভাবনা

মেঘের ঘুড়ি উড়ে
তোমার পবন চোখে
মিথ্যে কথার সমান অনুতাপে
দুঃখসহ কষ্ট পোড়ে
অবাধ্য সন্তাপে-
তুমি শুধু আরাধনার ছবি
গভীর রাতে ভুলে থাকা
নিভানো মোমবাতি;
আমার নিদ্রাহারা লালাভ চোখে
একটুখানি ওম-
দামটা না দাও
বিষাদমালায় জ্বালাও যজ্ঞ হোম,
হোমানলে দুঃখ পোড়ে,
অবিশ্বাসও যায়
তোমার নামে শোকগাথাতে
বর্ণবাদের ক্ষয়;
জয় চেয়েছে অন্যরকম
শস্যক্ষেতের আলো-
গাঢ় মেঘে নূপুর বাজে
তবু ঈষাণকোণ কালো! বাকিটুকু পড়ুন









