somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

১০টি ফুলের ছবি [পার্ট টুয়েন্টি এইট]

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৪৮

ভিন্ন সময় বিভিন্ন যায়গায় গিয়ে বেশ কিছু ফুলের ছবি আমি তুলেছি আদিতে। সেই সমস্ত ফুলের ছবি গুলি বিভিন্ন সময় ফেইসবুকে শেয়ার করেছি। ১০টি করে ফুলের ছবি নিয়ে একটি করে পর্ব আকবারে প্রকাশ করেছি। এখনো সেই ধারাবাহিকতা চলছে…..

১। ফুলের নাম : সোর্ড লিলি


অন্যান্য ও আঞ্চলিক... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১১৯৭ বার পঠিত     like!

বারবনিতা বৃত্তান্ত-২

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৪৬

রাস্তার এবং ঘ‌রে থাকা ভদ্রবে‌শের প‌তিতা‌দের নি‌য়ে শুনা, দেখা বা নিজের কিছু প্রচন্ড ব‌্যক্তিগত অভিজ্ঞতা যথা সম্ভব হুবুহু উগরে দিব এই সি‌রি‌জে। সব বাস্তব চরীত্রের ছদ্ম নাম দি‌য়ে‌ছি। বর্ণনায় এডাল্ট ‌কনটেন্ট থাক‌তে পা‌রে।
২.
নিশি কর্মী


.
২০০৮। তখন বাসা ছি‌লো সাম‌রিক জাদুঘরের পা‌শে। রাতে খাওয়ার পর নিয়মিতই হাঁটতে বের হই এক কাজিন... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৪২৩ বার পঠিত     like!

দূর্নীতি ও বাংলাদেশ

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:১৫



বাংলাদেশ গরীব দেশ নয়।
অথচ ছোটবেলা থেকেই শুনে এসেছি আমাদের দেশটা গরীব। একে তো গরীব তার উপরে মানুষ বেশি। দেশে সমস্যার শেষ নেই। দেশ স্বাধীন হলো কত বছর হয়ে গেলো তবুও আমরা গরীব। কিন্তু আমাদের গরীব থাকার কথা ছিলো না। সরকারি আয়ের প্রধান উৎস হলো কর রাজস্ব বাবদ... বাকিটুকু পড়ুন

২৪ টি মন্তব্য      ৫৫১ বার পঠিত     like!

এ জীবন ভালোবেসে তোমাকে চাই!

লিখেছেন নান্দনিক নন্দিনী, ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৩



ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে আবাসিক ছাত্রী ছিলাম। হলে উঠে প্রথম যে বিষয়টা নোটিশ করি, বেশির ভাগ মেয়ে ডাইনিং এর খাবার খেতে পারেন না, আর অধিকাংশ মেয়েই প্রেম নামক একটা সম্পর্কে আছেন। হলের মেয়েদের প্রেমগুলো জিওগ্রাফিক্যাল একধরনের প্রভাবে প্রভাবান্বিত। তাদের প্রেম হয় ক্লাস ফেলো, ডিপার্মেন্টের সিনিয়র, কিংবা ঢাবি’র... বাকিটুকু পড়ুন

২৮ টি মন্তব্য      ৯৫১ বার পঠিত     like!

তিন ঘণ্টার বৃষ্টিতে কুয়ালালামপুর ডুবে একাকার।

লিখেছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৩

আজ বিকালের দিকে রাজধানী কুয়ালালামপুর ও আশেপাশের এলাকায় একটানা অনেক বৃষ্টি হয়েছে । মোটামুটি তিন ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে এটা ধরে নেওয়া যেতে পারে।


আজকের বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকাই ডুবে গিয়েছিল। অনেক ভবনের নিচতলায় পানি ঢুকে পড়েছিল। অনেক রাস্তায় দেখা গেছে পানিতে গাড়ি পর্যন্ত তলিয়ে যাচ্ছে।

... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ২৬৯ বার পঠিত     like!

কুড়িয়ে পাওয়া কবিতা

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৩

এ ক্ষুদ্র কবিতাগুলো মূলত আমার পোস্টে বিভিন্ন কমেন্টের রিপ্লাই হিসাবে, কিংবা অন্যদের পোস্টে কমেন্ট হিসাবে লেখা হয়েছিল। কিছু কিছু কবিতা ফেইসবুকে টুকে রাখা হয়েছিল বা বলতে পারেন, শেয়ার করা হয়েছিল। এখানে-ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা কবিতাগুলো এ পোস্টে একত্র করলাম।

সুবোধ বালক

তুমি যদি বলো- ‘সুবোধ বালক’
মাথা ঘুরে পড়ে যাই-
সকাতর চোখে অন্ধকারেও
জ্বলে ওঠে... বাকিটুকু পড়ুন

২৪ টি মন্তব্য      ৩৭৭ বার পঠিত     like!

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বাঙালি নেতা বিপ্লবী বাঘা যতীনের ১০৫তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

লিখেছেন নূর মোহাম্মদ নূরু, ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪১


ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বাঙালি নেতা বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপধ্যায়। যিনি বাঘা যতীন নামেই সকলের কাছে সমধিক পরিচিত। ১৯০০ সালে ২০/২১ বছর বয়সে শুধুমাত্র একটি ছোরা দিয়ে ১০ মিনিট লড়াই করে যতীন্দ্রনাথ একটি বাঘ হত্যা করেন। বাঘরে আঘাতে তার শরীরের প্রায় ৩০০ স্থানে ক্ষত হয়। তার অবস্থা আশংকাজনক হলে কলকাতার... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২০৯ বার পঠিত     like!

আমার বই পড়া

লিখেছেন মৌরি হক দোলা, ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৮



২০০৬সালে আমি যখন স্কুলে ভর্তি হব, তখন আমরা প্রথম মফস্বল শহরে বাসা নেই। তার আগে আমরা গ্রামে দুই রুমের টিনশেডওয়ালা দালানে থাকতাম। ওই ইউনিয়নেই আমার মায়ের জব আজ প্রায় ২০বছর। আমার খুব আবছাভাবে মনে পড়ে, ওই বাসায় থাকাকালীন সময়ে আমার একটি গল্পের বই ছিল, ‘লাশকাটা ঘর’। ভূতের গল্পের বই।... বাকিটুকু পড়ুন

৩৩ টি মন্তব্য      ৫০৩ বার পঠিত     like!

মেঘ ও জোছনা

লিখেছেন বিএম বরকতউল্লাহ, ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৮


আকাশ জুড়ে মেঘ মেয়েরা
খেলছে গোল্লাছুট
জোছনাগুলো কোথায় গেল
কে করেছে লুট।

চাঁদের আলো মেঘ সরিয়ে
মিট মিটিয়ে হাসে
একটু আলোর কণা এসে
পড়ল সবুজ ঘাসে।

আলো পেয়ে ঘাসপোকারা
বাড়িয়ে দিল হাত
জোছনা এলো মেঘ সরিয়ে
ফর্সা হলো রাত। বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ১১২ বার পঠিত     like!

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ১৮২

লিখেছেন রাজীব নুর, ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৬



১। আমরা এমনই এক সমাজে বাস করি- যেখানে আমরা নিজেদের সম্বন্ধে যতটুকু জানি, তার চেয়ে অনেক বেশি জানে অপরে।

২। কখনো খিদে পেটে নিয়ে লিখতে বসতে হয় না। ক্ষুধার্ত মানুষের লেখার মধ্যে ক্ষুধাভাব চলে আসে। সে খিদে যে-কোনো খিদেই হোক না কেন।

৩। কেবল বুদ্ধিমান হলেই... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ৩৫৫ বার পঠিত     like!

আলকাশ' –পর্ব ১৭ অথবা অবশেষে শেষ-পর্ব

লিখেছেন শেরজা তপন, ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৮


মইনের আবেগ উচ্ছাস যত বাড়ে- অর্থের আমদানী তত কমতে থাকে। ও এখন ঋনের ভারে গলা অব্দি ডুবে গেছে। ভেবেছিল লতিফের হয়তো কোন খোঁজ পাবে?
সে তার এখানে যেই জনা ত্রিশেক লোক আছে পারাপারের লোক আর ওপারের রোমানিয়ান ব্যাপারির সাথে দেন দরবার করে আপাতত বাকিতে পাঠানোর বন্দবস্ত করেছে। কিন্তু যে... বাকিটুকু পড়ুন

৪৫ টি মন্তব্য      ৬১৭ বার পঠিত     like!

সামু ব্লগারদের চলমান কিছু আন্ডাররেটেড রোমান্টিক সিরিজ (প্লিইইই চেক দেম আউট, মিস করবেন না! :) )

লিখেছেন সামু পাগলা০০৭, ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১৪



এই পোস্টে যে সিরিজগুলোকে আন্ডাররেটেড বলছি, সেটা একেবারেই আমার নিজের মত। সিরিজগুলো যে কেউই পড়ছে না তা নয় বরং বেশ কিছু পাঠক অনেক পছন্দ করছেন। যে ব্লগারদের সিরিজ তারাও সবার প্রিয়। কিন্তু আমার মনে হয়েছে, আরো একটু এটেনশন পাবার যোগ্যতা রয়েছে সিরিজগুলোর। এই পোস্টটি সবাইকে ভালো কিছু সিরিজের সাথে... বাকিটুকু পড়ুন

৬০ টি মন্তব্য      ১১২১ বার পঠিত     ১২ like!

বর্তমানের বর্ণবাদ(Racism) কি নেলসন ম্যান্ডেলার ঐ বর্ণবাদ! না কি খানিকটা এদিক-সেদিক হয়ে শ্রেণীবাদ(Classism) আর বাকিটা উপনেশবাদে(Colonialism) পড়ছে!

লিখেছেন মি. বিকেল, ১০ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৫



শঙ্কা এই যে, বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর ভুল যেনো না হয়ে যায়। দাসত্বের অস্তিত্ব তবে কি এখনো টিকে আছে! সম্প্রতি ঘটে যাওয়া জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ড আমাদের সেই অতীত মনে করে দিয়েছে। তবে কি হোমার তিনি তাঁর মহাকাব্য "ইলিয়াড" এর চরিত্র হেলেনকে দিয়ে কিছু একটা বুঝানোর চেষ্টা করছেন কি!

"Helen: Loving me kills... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৪৩৪ বার পঠিত     like!

শুধু তুমি নেই

লিখেছেন এস েজ রতন, ১০ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৯


ধুলােকণাগুলাে তাে বদলেই গেছে
বাতাসে এখনাে মিশে তুমি,
এ পথেই হেসেছিল শিউলী, চাঁপা
যেন এখন শুধুই চারণ ভূমি!

বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৪১ বার পঠিত     like!

কোন শহরে পাগল হওয়া ভালো?

লিখেছেন সাজিদ উল হক আবির, ১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৫

সন্ধ্যায় কর্দমাক্ত ঢাকা শহর মাড়িয়ে বাড়ি ফিরছি অফিস শেষে। দেখলাম খালি গায়ে, বিশাল মোটা শরীর জুড়ে কাদাপানি মেখে রাস্তার ওপর আসন গেড়ে বসা এক পাগলকে। একটু থেমে থেমে দুলছে। চোখ বন্ধ। ঠোঁটের কোনে তার এমন একটা হাসি ঝুলন্ত, যা দেখে মনে হয় আমার - আপনার ব্যক্তিগত ও... বাকিটুকু পড়ুন

২৫ টি মন্তব্য      ৩৬৯ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য