somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

মিশন সুন্দরবন

লিখেছেন খড় কুটো, ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৯

১। প্রস্তুতি

তিনটা ফরমেটেই বেশিরভাগ ক্ষেত্রে লোকে সুন্দরবন যায়। ডে ট্রিপ, ২ দিন এক রাত, এবং ৩ দিন ২ রাত। এই তিনটা ফরমেটের বাইরে ১ দিন এক রাতের একটা ভ্রমন মনের মাঝে ভীষণ দাগ কেটে আছে। তার উপর সেটা ছিল সুন্দরবনে আমার প্রথম ট্রিপ।

ঘটনা’টা নব্বই দশকের, আমার বিশ্ববিদ্যালয় জীবনের। ছয়... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ২৬৯ বার পঠিত     like!

Facebook update Section 3.2- দমনপীড়নের রক্ষাকবচ!

লিখেছেন ডাব্বা, ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১০


অ্যামেরিকার নির্বাচন সামনে রেখে অনলাইন সেন্সরশিপ জোরালো করলো ফেইসবুক।

অসত্য, অবৈধ, গুজব, বা মিথ্যা প্রোপাগাণ্ডামূলক খবরের এবং কপিরাইট লংঘনের বিরুদ্ধে শক্তহাতে আইন সাথে নিয়ে দাঁড়াবে এবার ফেইসবুক কর্তৃপক্ষ। দু

এখন থেকে ব্যবহারকারীর আলাদা অনুমতি ছাড়াই 'প্রয়োজনে' আপনার পৌস্ট, মন্তব্য, গ্রুপ, বিজ্ঞাপন, বা পেইজ মুছে ফেলতে পারবে।

এই পদক্ষেপের মধ্য দিয়ে ফেইসবুক... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৯০ বার পঠিত     like!

পর্ব-৬: পৃথিবীর সেরা দুটি থ্রিলার!

লিখেছেন মুজিব রহমান, ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩০

উইলবার স্মিথের রিভারগড
ড্যান ব্রাউনের দ্য দা ভিঞ্চি কোড



বিশ্বসাহিত্যের অনেক বইই পড়ে মুগ্ধ হয়েছি। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার লেখক উইলবার স্মিথ এর ইজিপশিয়ান থ্রিলার ‘রিভার গড’ পড়ে বিমোহিত ও বিস্মিত হয়েছিলাম অনেক বেশি। ‘রিভার গড’ থ্রিলারটির কয়েক পাতা পড়ার পড়েই মনে হয়েছিল অসাধারণ বই। এটা পড়ে শেষ করতেই হবে। কর্মব্যস্ত... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৩২৯ বার পঠিত     like!

তামিল ছবি

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১৬

বাঙালি সিনেমা বোদ্ধারা (সবই ফেসবুকীয়) ইদানিং তামিল সিনেমা সাজেস্ট করে দেখতে। বাহুবলি দেখেছিলাম, পরে কেজিএফ দেখলাম। এ থেকে কয়েকটি বিষয় জানলাম।
তামিল নায়ক গ্র্যাভিটি প্রুফ হয়ে থাকেন। উড়ে উড়ে মারেন, মহাকর্ষ, অভিকর্ষ, কোন কর্ষই তাঁর কিছু করতে পারেনা। তাঁর মার খেয়ে ভিলেনও সেভাবেই উড়ে যান যেভাবে ব্যাটসম্যানের ব্যাট থেকে বল... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ৭৩২ বার পঠিত     like!

মেয়েটি চলল প্রবাসের পথে - বাংলাদেশ ছাড়ার সে দিনটি................ (পূর্বের সেরা মন্তব্যকারী ঘোষণা)

লিখেছেন সামু পাগলা০০৭, ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০৮
২৫ টি মন্তব্য      ৭০৭ বার পঠিত     like!

দুই হাজার কর্মীর নেতৃত্বে থাকা ইভ্যালির মি. রাসেল লাইভে কেন কাঁদবেন!

লিখেছেন মোরতাজা, ০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০০



কান্নার ছবি'র ছবি দ্যা ডেইলি ক্যাম্পাসের সৌজন্যে


ইভ্যালির মালিক মি. মোহাম্মদ রাসেলের লাইভটা দেখে খারাপ লাগলো। তাঁর কান্নাটা আমার পছন্দ হয়নি। এখানে সে অর্থে উনি ব্যবসায়ি হয়ে উঠতে পারেননি। পারেননি--- এ কারণে বলছি, যদিও তাঁর হিসাবে ৭০০ মানুষ তাঁর সাথে কাজ করছেন সরাসরি । ১৩শ মানুষ ডেলিভারি করার... বাকিটুকু পড়ুন

২০ টি মন্তব্য      ৫৪০ বার পঠিত     like!

ইউনিফর্মিটি(Uniformity) এর বিরুদ্ধে কথা বললে পাপ হবে কি!

লিখেছেন মি. বিকেল, ০১ লা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১২




"Diversity is the whole point of a garden."

উপরোক্ত কথাটি ধার করা। গ্রেট স্কিলে মাপলে আমার সব কথাই কোন না কোন সোর্চ থেকে ধার করা। তবে আমার লেখা অনুচ্ছেদের সমস্ত জুড়ে হাইপোথিসিস অনুপস্থিত সেটাও পুরোপুরি আমি মেনে নিতে চাই না।

যখন একতায় সমস্যা আসে তখন ইউনিফর্মিটিতে সমস্যা হয়ে দাঁড়ায়। উদাহরণস্বরূপ একটি বাগান... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৪৬৪ বার পঠিত     like!

১০ লাখ পথশিশু, ১১ লাখ রোহিংগা, কার প্রতি আপনার দায়িত্ব বেশী?

লিখেছেন চাঁদগাজী, ০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪৬



আসলে, কারো প্রতি আমার বা আপনার দায়িত্ব থাকার কথা নয়; আমরা হালাম ব্লগার মানুষ, কবিতা লেখা, গল্প লেখা, কোরান হাদিসের তফসীর লেখা, ছবি পোষ্ট দেয়া, কিংবা মুভি রিভিয়্যু করা আামদের দায়িত্ব হতে পারে; নেওয়াজ আলী সাহেবের দায়িত্ব হলো, কমেন্ট করা। পথ শিশু ও রোহিংগাদের দায়িত্ব হলো... বাকিটুকু পড়ুন

৭৩ টি মন্তব্য      ৬৪৫ বার পঠিত     like!

বর্ণ - একটি নতুন বাংলা কিবোর্ড

লিখেছেন আর্কিওপটেরিক্স, ০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৪



র্ণ আমার কাছে এখন পর্যন্ত দেখা সবচেয়ে সুন্দর বাংলা কিবোর্ড। ডিজাইন, লে-আউট, থিমস, ফাংশনালিটি সবদিক থেকেই এই কিবোর্ডটি অন্যান্য বাংলা কিবোর্ডকে ছাড়িয়ে গিয়েছে। ইউনিকোড বেসড এই চমৎকার কিবোর্ডটি বর্তমানে Android এবং Windows এর জন্য বিদ্যমান এবং অবশ্যই বিনামূল্যে ব্যবহার করা যায়।

শুরুতে বলছি, বর্ণের Android ভার্সনের কথা। গতকালই প্লে স্টোরে... বাকিটুকু পড়ুন

৩৪ টি মন্তব্য      ১৩০৪ বার পঠিত     ১৪ like!

কবে যাবো পাহাড়ে....

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৮



©কাজী ফাতেমা ছবি
=কবে যাবো পাহাড়ে!
ক্যামেরাটা হাতে নিয়ে
কবে যাবো পাহাড়ে,
হায় কতদিন হলো যাই না
কষ্ট বুকে আহারে!

ক্লিকে ক্লিকে কবে আনবো
ছবি করে মুগ্ধতা,
কবে নেবো নাকে টেনে
মিহি হাওয়ার শুদ্ধতা!

আর কতদিন থাকবো বন্দি,
আঁধার ঘরের ভিতরে,
হায় লাগাবো কবে হাওয়া,
ক্লান্তি ভরা গতরে!

কবে যাবো নীল সমুদ্দুর,
ভাসবো কবে জলে রে,
কবে শান্তি আনবো তুলে
ডুব সাঁতারের ছলেরে।

কবে যাবো ঘুরতে... বাকিটুকু পড়ুন

৩৮ টি মন্তব্য      ৩৬১ বার পঠিত     like!

ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী ব্যক্তিত্ব জীবন ঘোষালের ৯০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

লিখেছেন নূর মোহাম্মদ নূরু, ০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৭


ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী জীবন ঘোষাল। অখণ্ড বাংলার সম্রাট শশাঙ্কের রাজত্বকাল শেষ হবার পর থেকেই কার্যত পরাধীন হয় । মুঘল কিংবা সুলতানদের শাসনামলে এই অঞ্চল তার আবহমান স্বকীয়তা বজায় রাখতে সক্ষম হয়েছিল। যদিও বিদ্রোহের পূণ্যভূমির সন্তানেরা স্বাধীনতার লড়াই সেই প্রাচীনকাল থেকেই চালিয়ে আসছিল, ইংরেজ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৬৮৫ বার পঠিত     like!

সে আসবে!

লিখেছেন রাজীব নুর, ০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০৩



মৃত্যু খুব দূরে নয়, অনুভূতি জাগে প্রানে
মৃত্যু মানেই তো পরম শান্তি হয়তোবা
মৃত্যুর অভিজ্ঞতা কারো'ই থাকে না, অথচ
জানালার পাশে মৃত্যু কি অপেক্ষা করে নেই?

মৃত্যু কি জানে, আমি তার অপেক্ষায় দীর্ঘদিন
মাটির গভীরে কিংবা নক্ষত্রের আলোর রহস্য
মৃত্যুর রহস্য তার চেয়ে বেশি নয়, অনুভব করি।

একটি লাল গোলাপের চেয়ে মৃত্যু বড্ড হালকা
ভয় কি,... বাকিটুকু পড়ুন

৩২ টি মন্তব্য      ২২৩ বার পঠিত     like!

প্রসঙ্গ আয়া সোফিয়া এবং ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার

লিখেছেন ভুয়া মফিজ, ০১ লা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৫



সম্প্রতি তুর্কি সরকার পৃথিবীর এক সময়কার সবচাইতে বড় ক্যাথেড্রাল আয়া সোফিয়াকে মিউজিয়াম থেকে মসজিদে রুপান্তর করেছে। এতে অনেকেই খুশী, অনেকেই না। আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে তুর্কি সরকারের উদারতা দেখানো সম্ভব ছিল। এটা মিউজিয়াম থাকলে যেমন বিশ্ব-ইসলামের কোন ক্ষতি হতো না, তেমনি মসজিদ হওয়াতে বিশ্ব-ইসলামের কোন লাভও হবে না।... বাকিটুকু পড়ুন

১০২ টি মন্তব্য      ১৩৭৬ বার পঠিত     ১৬ like!

কথপোকথন

লিখেছেন মার্ক টোয়েন, ০১ লা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০১


ছবি- সংগৃহীত

আমাদের দেখা হবে
তারাদের মিছিলে।
অথবা দিগন্ত সীমারেখায়
গোধূলির আবছা লালে।
নয়তো পাহাড়ের চূড়ায়
নির্জন আকাশের নীলে।
কিংবা ট্রেনের কম্পার্টমেন্টের
জনাকীর্ণ কোলাহলে।
মুখোমুখি বসে আমরা
তাকিয়ে অপলক
হৃদয়পটে ভাসমান
পুরনো স্মৃতির ঝলক।
কিছুটা সম্বিত ফিরে
মুচকি হাসবো দুজন
জিজ্ঞাসিব তোমাকে
আছো তুমি কেমন?
তারপর পুরনো নতুন
কথায় ফুলঝুরি
মনেই হবে না পেরিয়েছে
মাঝে সময় তিন কুড়ি।
সেই তুমি একই আছো
শুধু... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১১৯ বার পঠিত     like!

নদী ও নৌকা - ০৩

লিখেছেন মরুভূমির জলদস্যু, ০১ লা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫৯

বন্ধ হয়ে এল স্রোতের ধারা,
শৈবালেতে আটক প’ল তরী।
নৌকা - বাওয়া এবার করো সারা—
নাই রে হাওয়া, পাল নিয়ে কী করি।

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----


ছবি তোলার স্থান : ইনানী, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/০১/২০১২ ইং

নদী, নদ, নদনদী, তটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, শৈবালিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী, গাঙ, স্বরিৎ, নির্ঝরিনী, কল্লোলিনী, গিরি নিঃস্রাব, মন্দাকিনী, কূলবতী, স্রোতোবহা,... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ৬৬৮ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য