জ্বর

না না, ঘুম নয়; তারচেয়ে তুমি বরং জ্বর হয়ে এস
খুব জ্বর গায়ে হাঁটলে মেঝেটা হয়ে যায় জাহাজ
তখন সমুদ্রে ঝড়, টালমাটাল হুমড়ি খেয়ে চলা
জ্বর-সমুদ্রর শীতল বাতাসে কোঁকড়ান শরীর
তোমাকে দেখে শরীরে জাগে যে ভীষণ উত্তাপ
দ্রুতলয় হৃদস্পন্দন কিংবা আষ্টেপৃষ্ঠে খেই হারানো
বলাবলিরা সহজেই প্রলাপ হিসেবে প্রতিষ্ঠিত হবে-
জ্বর হয়ে আসো যদি; ঘুম হলে নির্ঘুম ক্লান্ত... বাকিটুকু পড়ুন








