কখনো কখনো

কখনো কখনো ভাবি
ছেড়েছুড়ে সব কিছু
যাই চলে মুখোশের আড়ালে
কখনো ভাবিনি আমি
এতটা উতলা হবো
ছুটে যাব হাতখানি বাড়ালে
কখনো ভাবিনি এই
জেলখানা জীবনের
দেয়ালে দেয়ালে লেখা
নির্ভুল জীবনের কাব্য
জীবনের খরস্রোতা
শেওলায় যাবে মরে
রবে নাতো আর সেটা নাব্য
কখনো হারিয়ে চাবি
অসহায় খাবো খাবি
জীবনের এই দ্বারপ্রান্তে
এতটা নিথর হবো
কুয়াশায় ঢেকে যাবো
তোমরাও সেকি আর... বাকিটুকু পড়ুন



