ভালোবাসা অথবা প্রেম
তোমাকে চাইছি, কারণ-
মনের গহিনে প্রেমের মিছিল করছেযে আকুপাকু।
তোমাকে চাইনা, কারন-
কমে যদি যায় ভালোবাসি যতটুকু।
মনের আকাশে তোমার প্রেমের সৌরজগৎ ঘুরে-
তাই প্রেমেতে চাইছি তোরে।
সৌরজগৎ ঘিরে আছে দূর অন্ধকারটা জানি-
তাই প্রেমেতে বিরহ টানি।
নয়নে আমার আলোকের নেশা তাই-
আবার ফিরিয়া আসি,
বার বার তুকে ভুলে যেতে চেয়ে
বার বার ভালোবাসি। বাকিটুকু পড়ুন









