somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরমাণু গল্পসমগ্র-৯

২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-আব্বু।
-জ্বি।
-স্বাধীনতা মানে কি?
-স্বাধীনতা মানে অন্যের গোলামী না করা, নিজের ইচ্ছা মত চলতে পারা।
-আমরা কি স্বাধীন?
-হ্যা, আমরা স্বাধীন।বুঝেছ?
ছেলেটা না-সূচক মাথা নাড়ে। তার ছোট্ট মাথায় এত ভারী কথা ঢোকে না।
-এই সামান্য জিনিসটা বুঝতে পার না? পরীক্ষায় এ-প্লাস পাবা কি করে?
-পরীক্ষায় এ-প্লাস পেতে হবে কেন?
-এ প্লাস না পেলে তুমি ডাক্তার হবা কি করে?
-ডাক্তার হতে হবে কেন? আমার ডাক্তারী ভাল লাগে না।
-চোপ, বেয়াদব কোথাকার। ডাক্তার হতে বলছি, সেটাই হতে হবে তোমাকে।কোন তিড়িং বিড়িং করা চলবে না।

গল্পঃ স্বাধীনতা
২৫.১১.২০১৯


-আপা, কালরাতে খুব চেঁচামেচি হচ্ছিল মনে হয় তোমার বাসায়। কি হয়েছিল?
-আর বলিস না। সাজিদ চাচ্ছিল ছুটিতে ওর বন্ধুদের সাথে কক্সবাজার যেতে। তোর দুলাভাই রাজি হয়নি।
-সে কি? কেন?
-কি বলিস? সাজিদতো এখনো ছোট, নিজের খেয়াল রাখতে পারে না। ও একা একা কক্সবাজার যাবে কি করে?
-ছোট? এখন কলেজে পড়ে সাজিদ। এখন একা না ছাড়লে কবে ছাড়বা?
মিসেস মনোয়ারা ভেবেছিলেন একটা কঠিন জবাব শোনাবেন ছোটবোনকে, কিন্তু সেই সুযোগ তার হয় না। বাসার কলিং বেলটা বাজছে।
-আচ্ছা রাখিরে, সাজিদ চলে আসছে মনে হয়।
ফোনটা রেখে মিসেস মনোয়ারা দরজা খুলে দাড়ান।
সাজিদ দাড়িয়ে।হাতে থাকা পলিব্যাগে কয়েকটা মাছ উঁকি দেয়।
-এটা কি মাছ? চিৎকার করে জানতে চান মিসেস মনোয়ারা।
মায়ের রুদ্রমূর্তি দেখে হঠাৎ অবাক হয়ে যায় সাজিদ।-কেন? তুমি না বললা তেলাপিয়া আনতে?
-এত বড় ছেলে হইছ, এখনো কোনটা তেলাপিয়া আর কোনটা গ্রাসকার্প চেন না?

গল্পঃ ছোটদের বড় কিংবা বড়দের ছোট হওয়ার গল্প
২৫.১১.২০১৯


-কি ব্যাপার দুলাভাই? আপনারা নাকি ছেলেটার ফ্যামিলিকে না করে দিয়েছেন?
-হ্যা।
-এত ভাল ছেলে, ভাল জায়গায় পড়াশোনা করেছে, ভাল ব্যাংকে চাকরী করে। তাহলে সমস্যাটা কি?
-ছেলের চাকরীটাইতো সমস্যা। ব্যাংক হচ্ছে সুদের জায়গা, হারাম টাকা। ওখানে মেয়ে দেই কি করে?
-তাহলে আর আমাকে ফোন করেছেন কি জন্য?
-তোমাকে ফোন করেছি অন্য কাজে। আসলে আমাদের ব্যাংকে এখন সঞ্চয়পত্র পাওয়া যাচ্ছে না, আমাকে লাখ দশেক টাকার সঞ্চয়পত্র ম্যানেজ করে দিতে পারবা?

গল্পঃ হালাল-হারাম কিংবা আরাম-ব্যারামের গল্প
২৫.১১.২০১৯


===============================================================
সিরিজের আগের পর্বসমূহঃ

পরমাণু গল্পসমগ্র-১
পরমাণু গল্পসমগ্র-২
পরমাণু গল্পসমগ্র-৩
পরমাণু গল্পসমগ্র-৪
পরমাণু গল্পসমগ্র-৫
পরমাণু গল্পসমগ্র-৬
পরমাণু গল্পসমগ্র-৭
পরমাণু গল্পসমগ্র-৮
পরমাণু গল্পসমগ্র-৯
পরমাণু গল্পসমগ্র-১০
পরমাণু গল্পসমগ্র-১১
পরমাণু গল্পসমগ্র-১২
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১০
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

উপরোধের আগে

লিখেছেন মায়াস্পর্শ, ১৯ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



একটা ক্ষণ,
ক্ষীণ, তবুও অবয়,
আমাকে হাজার বছর বাঁচিয়ে রাখবে সবুজ অটবীর আলেখ্যে,
তুমি এলে,
সেই পুরোনো মায়া হয়ে।

কতকাল পরে সম্মুক্ষে দু জোড়া চোখ?
সে প্রশ্নের প্লাবনে আমি... ...বাকিটুকু পড়ুন

আমরা কি আধুনিক যুগের জন্য প্রস্তুত।

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:২৩

২০০৯ সাল থেকে সম্ভবত সকল সরকারি কর্মচারীদের ব্যাংকে বেতন হয়। এবং এই বেতন দেওয়ার পক্রিয়া ১০০% কম্পিউটার বেইস। সরকারি কর্মচারীদের বেতন সিজিএ অফিস হ্যান্ডেল করে। আর সম্ভবত আইবিবিএএস+ সার্ভার বেতন... ...বাকিটুকু পড়ুন

৫৫ বছরে কেন আরেকটা রিফাইনারি হলো না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৪


রাশিয়া থেকে তেল আনতে হলে আমেরিকার অনুমতি লাগবে। এই একটা বাক্য পড়লে অনেকে ভাববেন এটা কোনো রাজনৈতিক ভাষণের অংশ, কিংবা অতিরঞ্জন। কিন্তু এটা ২০২৬ সালের বাস্তবতা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগেছে,... ...বাকিটুকু পড়ুন

আছছে পিনু ভাই

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০২


ঘরের ছোল নাকি ঘরত আছছে
পুটি, বওল, টেংরা মাছ কুটিরে?
পাতিলত ভরে পুরপুরি ছালুনের
বাসনা যেনো আকাশত উরে-
কি সখ ছোলপল নিয়ে হামি এনা
যমুনাত যামু গাওধুমি, সাতরামু;
কে বারে শুন শুন হামাগিরে... ...বাকিটুকু পড়ুন

নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:২০



নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

এখানে ছবি আছে ক্লি করে দেখতে হবে, যেহেতু আমাকে ছবি আপলোডে ব্লক করেছে এডমিন।

দেশের রাজনীতিতে একটি পুরোনো প্রবণতা আবারও স্পষ্ট হয়ে উঠছে- জনগণের বাস্তব... ...বাকিটুকু পড়ুন

×