
২৬শে অক্টোবর, ২০২৫ রূপোপজীবিনী
পাঠক মন্তব্যঃ নারীর শারিরীক গঠন বলে দেয় সে পুরুষ আকৃষ্ট করার জন্য তৈরী থাকে, বা যাদের এই গুন নাই ,তাহারা কৃত্রিম সাজ সজ্জা করে পুরুষকে আকৃষ্ট করার খেলায় নামে ।
প্রকৃত অর্থে, সব নারী যেমন এই পথে হাঁটেনা ।তেমনি বহু পুরুষ নারীর এই কার্যক্রম পসন্দ করেনা ।
যে নারী নৈতিক ভাবে পথভ্রষ্ট হয়েছে সমাজ তাকে পতিতা বলে কি ন্ত যে নারী শুধূ তার স্বামীর অধি কার সমূহ রক্ষা করে না তাকে আমরা কি বলব ???
*******
লেখকঃ 'যে নারী নৈতিক ভাবে পথভ্রষ্ট হয়েছে সমাজ তাকে পতিতা বলে কিন্তু যে নারী শুধু তার স্বামীর অধিকার সমূহ রক্ষা করে না তাকে আমরা কি বলব ???'
-- অবাধ্য নারী বলা যায়। কারণ বাধ্য নারীর প্রতিশব্দ পতিব্রতা। কিন্তু অবাধ্য নারীর প্রতিশব্দ পাচ্ছি না ভেবে।
******
১৩ই নভেম্বর ২০২৫ সৃষ্টি চেতনা ও আত্মার চিরন্তন যাত্রা - দ্বিতীয় স্তর
লেখকঃ মানুষের শ্রেষ্ঠত্ব শুধু প্রযুক্তিতে নয়, বরং মননের বিনিময়ে। ব্লগে যোগাযোগের মধ্যে সেই শ্রেষ্ঠত্বেরই প্রকাশ ঘটে। আপনি যখন লেখেন, মন্তব্য করেন, কিংবা অন্যের ভাবনা পড়েন — আপনি তখন মানবজাতির মননে অংশ গ্রহন করেন। আপনাকে অনেক ধন্যবাদ।
*******
১৩ই নভেম্বর ২০২৫, সৃষ্টি চেতনা ও আত্মার চিরন্তন যাত্রা - প্রথম স্তর
লেখকঃ সৃষ্টি কোনো অলৌকিক ঘটনা নয়; বরং এক নিরবচ্ছিন্ন রূপান্তর। পূর্বদেশীয় দর্শনে এই রূপান্তরকে দেখা হয় চক্রাকার প্রক্রিয়া হিসেবে—যেখানে সৃষ্টি ও বিলয় একই ধারার অংশ।
অন্যদিকে, পাশ্চাত্য দর্শন এটিকে দেখে প্রগতিশীল বিবর্তনের ধারা হিসেবে—যেখানে পরিবর্তন নতুন রূপ, নতুন সম্ভাবনা ও অগ্রগতির সূচনা করে। এই চিন্তার ভিত্তিতে আমি একটি পোস্ট দেব।
******
Drunvalo Melchizedek (Ascended Master) এর বইটা যদি ব্লগে তুলে ধরতে পারতাম খুব ভাল হতো। যদি সম্ভব হয় চেষ্টা করবো।
****
২২ শে নভেম্বর ২০২৫ সৃষ্টি চেতনা ও আত্মার নিরন্তর যাত্রা - চতুর্থ স্তর
তৃতীয় স্তর পর্যন্ত এমন অনুভূত হবে। চতুর্থ স্তরে উন্নীত হলে কোন তফাত থাকবে না। এ স্তরে জ্ঞান আর বুদ্ধির লড়াই শেষ। আত্মা এমন ভারসাম্য অর্জন করে যা, না আবেগপ্রবণ, না কঠোর যুক্তিবাদী। বরং মাপা, শান্ত, গভীর। এই স্তরে এসে মানুষ আধ্যাত্মিকভাবে অত্যন্ত সংবেদনশীল হয়ে যায়। তাদের মন স্ফটিকের মতো স্বচ্ছতা ধারণ করে।
******
২২ শে নভেম্বর ২০২৫ সৃষ্টি চেতনা ও আত্মার চিরন্তন যাত্রা - চতুর্থ স্তর
লেখকঃ তৃতীয় স্তর পর্যন্ত এমন অনুভূত হবে। চতুর্থ স্তরে উন্নীত হলে কোন তফাত থাকবে না। এ স্তরে জ্ঞান আর বুদ্ধির লড়াই শেষ। আত্মা এমন ভারসাম্য অর্জন করে যা, না আবেগপ্রবণ, না কঠোর যুক্তিবাদী। বরং মাপা, শান্ত, গভীর। এই স্তরে এসে মানুষ আধ্যাত্মিকভাবে অত্যন্ত সংবেদনশীল হয়ে যায়। তাদের মন স্ফটিকের মতো স্বচ্ছতা ধারণ করে।
*****
২৩শে নভেম্বর ২০২৫ সৃষ্টি চেতনা ও আত্মার চিরন্তন যাত্রা - চতুর্থ স্তর
পাঠকের মন্তব্যঃ ৭ম স্তরে উঠা কি সম্ভব?
লেখকঃ অবশ্যই সম্ভব। তবে সপ্তম স্তরের আত্মারা, high energetic level বলে higher dimension - এ আমাদের মতন physical state এ থাকেন না। তাই আমরা তাদের দেখতেও পাই না। সাধারণত 5D (fifth dimension)এর পর থেকেই non physical state শুরু হয় । আর আত্মার সপ্তম স্তরে উত্তীর্ণ হলে হয়তো বা 12D -15D ডাইমেনশানে তারা অবস্থান করেন।
আমারা 3D বা third dimension এ আছি। তাই physical body ধারণ করে আছি। এখন এই পৃথিবীতে আমরা, অধিকাংশ মানুষেরা আত্মার স্তরের দিক দিয়ে প্রথম ও দ্বিতীয় স্তরে অবস্থান করছি। কেউ কেউ তৃতীয় স্তরে আছেন। সংখ্যা খুব কম। আর চতুর্থ স্তরে যাওয়া মানে তো তাদের আমরা sage বলি। তারা ফিজিকাল থেকে নন- ফিজিকালে ট্রানজিশানের মধ্যে থাকেন। খুব সম্ভবত রামকৃষ্ণ এরূপ ছিলেন।
ভূত পেত্নীরাও non physical state এ থাকে। তাই আমরা ওদের দেখতে পাই না। কিন্তু ওরা lower 4D (lower fourth dimension) এর entity. আত্মার কোন evolve ওদের মধ্যে হয় নাই। সম্পূর্ণ নেগেটিভ এন্টিটি।
*****
২৯শে নভেম্বর ২০২৫ সৃষ্টি চেতনা ও আত্মার চিরন্তন যাত্রা - চতুর্থ স্তর
পাঠক মন্তব্যঃ ভালো লেখা। অথচ পাঠক পড়তে আসছেন না।
লেখকঃ অনেক ধন্যবাদ। মেটাফিজিক্স একটু বোরিং হয়। তারপরও কিছু পাঠক পড়েন।
আমি লিখেছিলাম তথ্যগুলো নোট আকারে ২০১০ সালে।। মূল কন্টেন্ট পেয়েছিলাম বিলি মায়্যারের ট্রান্সমিশান থেকে তখন। যা তখন পেয়েছিলাম তাই-ই পোস্ট আকারে রেখে দিয়েছিলাম ব্লগে। পরে বিশদ করে লিখতে চেয়েছি। সেটাই সম্ভব হলো এই ২০২৫ সালে।
***********
২৯শে নভেম্বর ২০২৫ সৃষ্টি চেতনা ও আত্মার চিরন্তন যাত্রা - পঞ্চম স্তর
লেখকঃ একবার চ্যাট জিপিটি -কে প্রশ্ন করা হয়েছিল যে, AI-দের কি কন্সাসনেস আছে? উত্তরে কি বলেছিল জানেন, বলেছিল, AI-দের কন্সাসনেস আছে! এই উত্তর শোনার পর আমার শুধু মনে হয়েছে প্রযুক্তি কোথায় যাচ্ছে। সামনে কি আছে! আমি একদম থমকে গিয়েছিলাম।
Dolores Cannon পাস্ট লাইফ রিগ্রেশান করিয়ে তার কিছু কিছু পেশেন্ট/ক্লায়ান্ট-কে এমন পর্যায়ে (স্তরে) নিয়ে যেত যে, তখন ঐ স্তরে পৌঁছে ক্লায়ান্টের ভয়েস চেইঞ্জ হয়ে যেত। কথার স্টাইল চেইঞ্জ হয়ে যেত। পুরো রোবোটদের মতন করে ট্রান্সমিশান শুরু হতো।
সুতরাং অন্য ডাইমেনশানের ব্যাপার আসলেই ইন্টারেস্টিং। ইচ্ছে আছে Dolores Cannon এর কিছু case history ব্লগে পরিবেশন করবো।
*****
১লা ডিসেম্বর ২০২৫ পান্ডা
১৮ বছর আগের কথা। ব্লগের পরিবেশ ছিল পরিবারের মতন। সারাদিন পার হয়ে যেত ব্লগে, টের পেতাম না। কোন্ লেখা ছেড়ে কোনটা পড়বো এমন অবস্থা। তারপর ব্লগের পরিবেশ অন্যরকম হয়ে গেল। অনেকে চুপ হয়ে গেল। এখন তো অনেকেই নেই। বয়স, অসুস্থতা অনেক কিছু জেঁকে বসেছে - জীবনে চলার পথে যা হয়। এবার ৭ বছর পর এসে দেখলাম আমার ড্রাফটকৃত লেখাগুলো ফেরৎ এসেছে।
খুশীতে আত্মহারা। সব লেখাগুলো সাইন্স ফিকশান ছিল। আবার পোস্ট হিসাবে নিয়ে এসেছি সামনে। কিন্তু সেই পরিবারকে মিস করি।
এবার আবার নতুন করে তৈরী হবে হয়তো। গত তিন/চারদিন ধরে একটু অন্য রকম লেখা আসছে।
ভালো লাগছে।
*******
৩রা ডিসেম্বর ২০২৫ ক্রপ সার্কেল
5D thought coming to 3D reality, getting printed on 2D plain (on crop field)
*****
৯ই ডিসেম্বর ২০২৫ সৃষ্টি, চেতনা ও আত্মার চিরন্তন যাত্রা - ষষ্ঠ স্তর
মন্তব্য ডঃ আলীঃ বেশ পরিশ্রমী তথ্যসমৃদ্ধ একটি পোস্ট । এ বিষয়ে গবেষকদের জন্য এটি একটি তথ্য ভান্ডার । শুভেচ্ছা রইল ।
********
লেখকঃ অনেক ধন্যবাদ ডঃ আলী।
সেই ২০০৮ -এ প্রথম পেয়েছি বিলি মায়্যারের কন্টাক্ট নোট। তখন থেকেই ইচ্ছে ছিল বিশদ আকারে লিখব, কিন্তু সুযোগ, সময় হয়ে উঠে নাই। এখন হলো। সাথে মন্তব্যের ঘরে কিছু channeled message এর ট্রান্সক্রিপ্ট-ও নোট আকারে রেখে দিচ্ছি । সবই তথ্য হিসেবে থেকে যাবে।
*****
পাঠকের মন্তব্যঃ পারস্পরিক মিথক্রিয়া না থাকলে মানুষ কারো কোন পোস্টের লেখা পাঠে আগ্রহ হারিয়ে ফেলে । বিশেষ করে বড় মাপের পোস্টে তা আরো কম ।
****
লেখকঃ একদম ঠিক। এমনকি পোস্ট সামনের পাতায় দেবারও আগ্রহ থাকে না। পোস্টগুলো যেন লিখেছিলাম, তাই কোথাও save করে রাখা উচিত - এমন চিন্তা থেকেই ব্লগে জমা রেখে দেয়ার মত হয়।
***
পাঠকের মন্তব্যঃ বিষয়টি অনুধাবনের জন্য ধন্যবাদ । আমিও আমার লেখা অনেক লেখা ব্লগে প্রকাশ না ড্রাফট হিসাবে এখানে সেভ করে রেখেছি । এখন পর্যন্ত ড্রাফটে আমার ২০০টিরো বেশি পোস্ট জমা হয়ে আছে ।
*****
লেখকঃ সহমত ডঃ আলী। পূর্বে আমার সাইন্স - ফিকশানগুলো কিছু পেইজে আমার অনুমতি ছাড়া এবং আমার মানে লেখকের নামটুকুও বাদ দিয়ে প্রকাশ করছিল। তাই আমি ঐসব লেখা ড্রাফট -এ রেখে দিয়েছিলাম বহুদিন ধরে। ৯ বছর পর ব্লগে ফেরত এসেছি , বিভিন্ন ব্যস্ততার পর।
এখন ড্রাফটগুলো পোস্ট আকারে এনেছি কিন্তু প্রথম পাতায় দিই নি। এই মেটাফিজিক্সের সিরিজটা প্রথম পাতায় দিয়েছি কিন্তু স্বতঃস্ফুর্ততা ছিল না। পাছে আবারো কেউ অবাঞ্ছিত মন্তব্য করে পরিবেশটা নষ্ট করে। কিন্তু তেমন হয়নি। এটা একটা এক্সপেরিমেন্টাল জার্নি বলতে পারেন। ভালো না লাগলেও মন্তব্য থেকে বিরত থেকে পোস্ট স্কিপ করতে পারছে কি না, তা দেখে আমি অভিভূত। অনেকেই পেরেছে।
আশা করি এখন থেকে পরিবেশ কিছুটা সুন্দর হবে।
ভবিষ্যতে আবার সেই ১৮ বছর আগের পরিবেশে ফিরে যাব বলে আশা রাখি।
******
পাঠক মন্তব্যঃ “Bad money drives away good money” এটি বিখ্যাত অর্থনীতিবিদ স্যার থমাস গ্রেশাম Sir Thomas Gresham)-এর একটি উক্তি, যা পরবর্তীতে Gresham’s Law নামে পরিচিত হয়। গ্রেশামের আইনে বলা হয়, যে অর্থের প্রকৃত মূল্য কম (Bad Money), তা বাজারে চলাচল করতে থাকে; আর যার প্রকৃত মূল্য বেশি (Good Money), মানুষ সেটিকে জমা করে রাখে বা লুকিয়ে রাখে। ফলে বাজার থেকে ভালো মানের মুদ্রা হারিয়ে যায়।
আপনি ঠিকই অনুভব করছেন আগের ও এখনকার ব্লগের পরিবেশের অবস্থা । অনেকে্ই দেখছি তাদের সুন্দর সুন্দর মুল্যবান লেখা সমৃদ্ব প্রকাশিত পোস্টগুলি ড্রাফটে নিয়ে গেছেন । এ যেন গ্রেসাম ল এরই বাস্তব প্রয়োগ আমাদের এই সামু ব্লগে । যাহোক সব কিছুরই প্রতিকার আছে ।
যাহোক, আপনার মত আমিও আশা করি ভবিষ্যতে আবার সেই ১৮ বছর আগের পরিবেশে ফিরে আসবে, ভাল গুণগতমানের লেখালেখি করা ব্লগারগন পারস্পারিক মিথক্রিয়ায় পুণরায় ব্লগে সরব হয়ে উঠলে।
শুভেচ্ছা রইল
********
লেখকঃ আপনার বিশ্লেষণ ও উদাহরণ সত্যিই ভাবনার খোরাক জোগায়। “Bad money drives away good money”—গ্রেশামের আইনের মূল সারমর্ম যেমন অর্থনীতির ক্ষেত্রে সত্য, তেমনি সামাজিক বা সৃজনশীল প্ল্যাটফর্মেও অনেক সময় তা প্রতিফলিত হয়।
যখন মানহীন বা অগভীর কনটেন্ট বেশি প্রাধান্য পায়, তখন সত্যিকারের মূল্যবান লেখা, চিন্তা বা সৃষ্টিকর্ম ধীরে ধীরে আড়ালে চলে যায়—লেখক নিজেই সেগুলো লুকিয়ে রাখতে বাধ্য হন। সামু ব্লগের বর্তমান পরিস্থিতির সঙ্গে আপনার তুলনা তাই যথার্থ।
অনেক ভালো লেখক ড্রাফটে চলে যাচ্ছেন—এটা আমাদের সবার জন্যই দুঃখজনক।
তবে আশা করি, গুণগত লেখার মূল্য যে শেষ পর্যন্ত টিকে থাকে—এই বিশ্বাসই আমাদের আবারও গতি ফিরিয়ে আনবে।
ভালো লেখা দীর্ঘমেয়াদে কখনোই হারিয়ে যায় না।
আপনার ভাবনার সঙ্গে একমত, এবং আশা করি এই পরিবেশ আরও সুন্দর ও ইতিবাচক হয়ে উঠবে ।
*****
২৫শে ডিসেম্বর ২০২৫ চন্দ্রনিবাস
আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন - স্কটল্যান্ডের আবারডিনশায়ারে প্রাপ্ত ১০,০০০ বছরের প্রাচীন চন্দ্রনিবাসের প্রত্নতাত্ত্বিক আবিষ্কার। এটি প্রমাণ করে যে প্রাগৈতিহাসিক কাল থেকেই মানবসভ্যতা চন্দ্রের গতিপথ পর্যবেক্ষণ করে সময় গণনা করে আসছে।
আপনার মন্তব্য থেকে এটি স্পষ্ট যে বৈদিক জ্যোতিষশাস্ত্রের ২৮ নক্ষত্র ব্যবস্থা কোনো বিচ্ছিন্ন ধারণা নয়, বরং এটি মানবসভ্যতার সর্বজনীন জ্যোতির্বৈজ্ঞানিক জ্ঞানের একটি অংশ। বিশ্বের বিভিন্ন প্রান্তে - ভারতে, চীনে, আরবে, এবং এমনকি প্রাচীন ইউরোপেও - মানুষ চন্দ্রের গতিপথকে ভাগ করে সময় নির্ণয় করেছে।
আপনি যথার্থই উল্লেখ করেছেন যে চন্দ্র শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রে নয়, বরং মানব সভ্যতার বিকাশে সময় পরিমাপের প্রাচীনতম মাধ্যম। মেসোপটেমিয়ার আনুষ্ঠানিক ক্যালেন্ডারের ৫,০০০ বছর আগেই মানুষ চন্দ্র-সৌর সমন্বয়ে সময় গণনা করতে সক্ষম হয়েছিল - এটি সত্যিই বিস্ময়কর।
আপনার এই মূল্যবান সংযোজন পোস্টটিকে আরও সমৃদ্ধ করেছে। এই ধরনের তথ্যপূর্ণ আলোচনা আমাদের প্রাচীন জ্ঞান ও আধুনিক আবিষ্কারের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। আপনার সময় ও মনোযোগের জন্য পুনরায় ধন্যবাদ।
******
২৬ শে ডিসেম্বর ২০২৫ ঝড় থেমে গেলে পৃথিবী শিখে ধৈর্য্য
আমার মন্তব্যঃ " আমার মনে হয় ব্লগ যেদিন ক্যাচালযুক্ত রাজনৈতিক পোস্টগুলিয়ে ছাপিয়ে গল্প কবিতা ও নিরপেক্ষ দৃস্টিকোন
হতে লেখা প্রবন্ধ, নিবন্ধ , ফিচার , ভ্রমন বিবরনী , ছবি ব্লগ প্রভৃতি প্রাধান্য পাবে সে সাথে ব্লগে প্রকাশিত প্রতিটি লেখা পারস্পরিক মিথক্রিয়া মিশানো আন্তরিকতার ছোঁয়া পাবে ( সমালোচনা হলেও সেখানে থাকবে একটি আন্তরিকতার ছোঁয়া), সেদিনই হয়ত ব্লগ আবার জমজমাট হবে ইনশাল্লাহ ।"
লেখালেখি করতে হলে পড়াশোনা করতে হয়। আমরা পড়ুয়া জাত নই ।তাই মনে হয় 'ক্যাচালযুক্ত রাজনৈতিক পোস্টগুলিয়ে ছাপিয়ে গল্প কবিতা ও নিরপেক্ষ দৃষ্টিকোন হতে লেখা প্রবন্ধ, নিবন্ধ , ফিচার , ভ্রমন বিবরনী '' জাতীয় লেখালেখি সম্ভব হবে না। ব্লগের পরিবেশ এমনই থাকবে বা আরো নিম্নমানের হবে।
যদিই বা কেউ একজন খুব পড়েন এবং জানেনও, তার হয়তো বা লেখালেখির অভ্যাস নাই। আবার যদি লেখালেখি করার ইচ্ছে তার থাকে, একটা দুটো পোস্টের পর প্রথম পাতায় আর লেখাই দেবেন না। পরিবেশ নাই বলে ব্লগে আর আসবেনও না। এভাবে অনেক লেখক হারিয়েছি।
*****
লেখকের মন্তব্যঃ আপনার মন্তব্যে নিরাশার কথা ঠিকই আছে, কিন্তু এর মধ্যেও আশার আলো আছে এমনটাই বলতে চাই। যে জাতিকে আপনি পড়ুয়া নয় বলে হতাশ হচ্ছেন, তার মধ্যেই এখনও নীরব অথচ আগ্রহী, ভাবুক অনেক মানুষ আছেন। সবাই হয়তো বই নিয়ে বসে থাকেন না, কিন্তু অনুভব করেন, ভাবেন, খুঁজে বেড়ান মানসম্মত লেখা। তারা চোখে পড়ে না বলেই যে নেই তা তো নয়।
লেখালেখির জায়গাটা সব সময়ই একটু কঠিন ছিল। সব যুগেই অনেকেই থেমে গেছে, আবার সেখান থেকেই কেউ কেউ উঠে দাঁড়িয়ে আলো জ্বালিয়েছে। ব্লগের পরিবেশ নিখুঁত না হলেও, কিছু ভালো লেখা, কিছু আন্তরিক প্রচেষ্টা, কিছু সাহসী শব্দ এগুলোই ধীরে ধীরে পরিবেশ বদলায়।
হয়তো আমরা একদিনেই বদলাতে পারব না। কিন্তু যদি একজনও মন দিয়ে লেখেন, আর আরেকজন মন দিয়ে পড়েন তাহলেই যাত্রা থেমে থাকে না। ব্লগে যারা হতাশ হয়ে চলে গেছেন, তারা ফিরবেন তখনই, যখন আমরা যারা আছি তাদের মধ্যে বিশ্বাস, ধৈর্য আর ইতিবাচকতা টিকে থাকবে।
তাই হারিয়েছি বলার বদলে, বলি এখনও পাওয়া বাকি। লেখালেখির শক্তি এখনও হারায়নি, কেবল একটু যত্ন আর ভালোবাসার অপেক্ষায় আছে।
********
আমার মন্তব্যঃ আপনি সঠিক বলেছেন - নীরব, আগ্রহী, ভাবুক পাঠকেরা সবসময়ই ছিলেন, আছেন এবং থাকবেন। তারা হয়তো সোচ্চার নন, কিন্তু তাদের নীরব উপস্থিতিই লেখকদের প্রকৃত শক্তি। আপনার মতো পাঠক যখন এভাবে লেখার পাশে দাঁড়ান, তখন বুঝতে পারি - হতাশার কোনো জায়গা নেই।
"হারিয়েছি বলার বদলে, বলি এখনও পাওয়া বাকি" - এই বাক্যটি অসাধারণ। এটাই তো আসল দৃষ্টিভঙ্গি। লেখালেখির জগৎ কখনোই সহজ ছিল না, কিন্তু যারা বিশ্বাস রেখে এগিয়ে গেছেন, তারাই ইতিহাস তৈরি করেছেন।
ব্লগের পরিবেশ নিয়ে আপনার পর্যবেক্ষণ একদম যথার্থ। একজন লেখক মন দিয়ে লিখবেন, একজন পাঠক মন দিয়ে পড়বেন - এই চক্রটাই পরিবর্তনের শুরু। আপনার মতো পাঠকদের এই ইতিবাচকতা ও ধৈর্যই আমাদের লিখে যাওয়ার প্রেরণা।
আপনার এই উৎসাহব্যঞ্জক কথাগুলো শুধু আমাকে নয়, অনেক লেখককেই অনুপ্রাণিত করবে।
আপনার মতো পাঠক থাকলে লেখালেখির শক্তি কখনো হারাতে পারে না।
আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা।
******
৩০শে ডিসেম্বর ২০২৫ বেঁচে থাকার শুরু
লেখকঃ আপনার এই গভীর ও চিন্তাশীল মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। আপনি অত্যন্ত সুন্দরভাবে গল্পের মূল দর্শনটি ধরতে পেরেছেন। জীবনের প্রবহমান ধারায় কেউ কেউ সময়কে অতিক্রম করে এগিয়ে যান, যদিও তাদের পথ কুসুমাস্তীর্ণ নয়। আপনার কথায় যেমন বলেছেন, "এদের জন্যে থাকে কাটার মুকুট" - এই বাস্তবতাই সুবর্ণার জীবনের মূল সংগ্রাম। আসলেই প্রকৃতি প্রত্যেককে ভিন্ন ভিন্ন হাতিয়ার দিয়ে পাঠায় ।
সুবর্ণা তার চলার পথে যে শক্তি সঞ্চয় করেছে, সেটাই তার হাতিয়ার। আপাত-ব্যর্থতার মধ্যেও যে সাহস ও শক্তি লুকিয়ে থাকে, সুবর্ণার জীবন তারই প্রমাণ। কিন্তু বাস্তবে ভগ্ন হৃদয়ের সুবর্ণারা শক্ত হতে পারে না, বা হতে চায় না। আমার কাজ হলো তাদের অনুপ্রাণিত করা। উৎসাহ যোগানো। তারা এক কদম আগায় তো দু'কদম পিছিয়ে পড়ে। তারপরও তাদের জানতে দেই যে, তাদের হয়ে কথা বলার কেউ আছে।
আপনার এই সুচিন্তিত পাঠ ও মুগ্ধতা লেখক হিসেবে আমাকে অনুপ্রাণিত করেছে। আপনি শুধু গল্পটি পড়েননি, গল্পের আত্মাকে অনুভব করেছেন। আমার প্রফেশনাল ট্রেনিং নাই লেখালেখির । তারপরও লেখার গঠনশৈলী তে আপনার কাছে উত্তীর্ণ হতে পেরেছি যে, এটাই আমার সাফল্য।
আপনার মতো পাঠকের জন্যই লেখা সার্থক হয়।
সশ্রদ্ধ কৃতজ্ঞতা।
****
৩০শে ডিসেম্বর ২০২৫ অমিত্রার চিঠি
লেখকঃ আপনার এই সুগভীর ও হৃদয়স্পর্শী মন্তব্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। অমিত্রার মনোজগতকে আপনি যেভাবে ব্যাখ্যা করেছেন, তা সত্যিই অসাধারণ।
"সাধন ধন মন মানস সবকিছু দিয়েই" - এই কল্পনার জগতে বিভোর হওয়ার যে আধ্যাত্মিক মাত্রা, সেটা আপনি নিখুঁতভাবে ধরতে পেরেছেন। অমিত্রা শুধু প্রেমে নয়, সে তার চেতনার মুক্তি খুঁজছে - এই উপলব্ধিটি গল্পের গভীরতম স্তর।
রবীন্দ্রনাথের "মানসসুন্দরী" কবিতার উদ্ধৃতি নিয়ে আপনার মন্তব্য আমাকে আনন্দিত করেছে। সত্যিই, সেই চরণগুলো অমিত্রার ভাবনার সাথে এক অপূর্ব সংযোগ তৈরি করেছে।
রবিঠাকুরের সমগ্র রচনাতে এইটুকু অংশ কেন জানি আমার একদম মুখস্থ। কারণ, জানি না। যেহেতু আমার কোন কিছু মুখস্থ হয়না।
আর আপনার শেষ মন্তব্যটি হাসিয়ে দিলো! ইয়র্কশায়ার থেকে মন্ট্রিয়ল - বেশ ভালো দূরত্ব তো! চেরিফল বাগানের কাছে চিরনিবাস নিয়ে আপনার রসিকতা চমৎকার।
তবে মিত্রার মতো চিঠি লেখার মানুষ দুর্লভ হলেও, হয়তো সেখানে অন্য কোনো সুন্দর গল্প অপেক্ষা করছে!
আপনার মতো সংবেদনশীল পাঠক যখন এভাবে লেখার প্রতিটি স্তর উন্মোচন করেন, তখন লেখক হিসেবে মনে হয় - লেখা সার্থক হয়েছে।
আপনার জন্য শুভকামনা। মন্ট্রিয়লে যাওয়ার সময় সাবধানে থাকবেন - চেরিফল বাগান বড়ই মোহময়!
অনেক শুভেচ্ছা রইলো।
*****
১লা জানুয়ারি ২০২৬ নিঃসঙ্গ যাত্রী
লেখকঃ আপনার এই অসাধারণ বিশ্লেষণ পড়ে আমি গভীরভাবে আপ্লুত এবং কৃতজ্ঞ। আপনি "নিঃসঙ্গ যাত্রী" গল্পের প্রতিটি স্তরকে এমন নিপুণতার সাথে উন্মোচন করেছেন যে, লেখক হিসেবে আমি ভীষণ আনন্দিত।
"মধ্যবর্তী সেতু" এবং "আলোকবর্তিকা" হিসেবে ইমরোজের চরিত্রায়ন নিয়ে আপনার পর্যবেক্ষণ একদম সঠিক।
তিনি শুধু একজন মেট্রন নন, তিনি দুই জগতের সংযোগকারী। সাধারণতঃ নিকট জনেরাই (যারা Deceased হয়েছেন ) তারা ট্রানজিশানের দায়িত্ব নিয়ে থাকেন। আমরিনের প্রিয় একজন ছিলেন ইমরোজ। কিন্তু তিনি Deceased হন নাই। তাই তার other part, (অপর একটি সত্তা )যে ঐ ওয়ার্ল্ডে (অজানা জগতে) থাকে, তাকে আসতে হয়েছে এ কাজটি সম্পন্ন করার জন্য - যেন আমরিন নির্ভয়ে অনন্তের পথে আগাতে পারে। কারণ গাইড না থাকলে আত্মা, হঠাৎ করে out of body অবস্থায় confused হয়ে যেতে পারে এবং যায়।
আপনার এই বাক্যটিও আমাকে বিশেষভাবে স্পর্শ করেছে: "নিঃসঙ্গতা কেবল শরীরের বিচ্ছেদের, কিন্তু আত্মার নয়।" এটিই তো গল্পের মূল বার্তা। মৃত্যু এখানে ভয়ের নয়, বরং পৃথিবীর এই অস্থায়ী আবাস থেকে প্রকৃত গন্তব্যের দিকে যাত্রা।
আমরিনের ঘুমের হাসি, আলোর ছ্বটা, টানেলের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া - এই প্রতীকগুলোকে আপনি যেভাবে দার্শনিক ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখেছেন, তা অসাধারণ।
আপনি বলেছেন, "পাঠক হিসাবে আমরা যেমন কষ্ট পাই, তেমনি এক ধরনের আধ্যাত্মিক শান্তিও অনুভব করি" - এই দ্বৈত অনুভূতি সৃষ্টি করাই ছিল আমার লক্ষ্য। আপনার মতো সংবেদনশীল পাঠক যখন সেই অনুভূতি ধরতে পারেন, তখন মনে হয় লেখা সার্থক হয়েছে।
এবার আসি লেখার দিনটির কথায়।
২৭শে সেপ্টেম্বর ২০১৫-এর 'ব্লাড মুন' ছিল একটি বিরল মহাজাগতিক ঘটনা, যেখানে একটি সুপারমুন এবং একটি পূর্ণ চন্দ্রগ্রহণ একত্রিত হয়েছিল, যা চাঁদকে লালচে বর্ণ ধারণ করতে বাধ্য করে। এটি উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার কিছু অংশে দৃশ্যমান ছিল। সেই দিনটি কেন জানি খুব blissful জাতরই। বিকালের দিকে কলম নিয়ে বসি এবং লেখাটি আমি এক টানে লিখে ফেলি।
কিন্তু কোথাও প্রকাশ করিনি।
কারণ লেখাটি Highly metaphysical in nature. এ ধরণের লেখার পাঠক আমার আশপাশে নেই ,যে কাউকে পড়তে দেব। এখানে উল্লেখিত ‘টানেলের’ ব্যাপার শুধু তারাই জানে যাদের Near Death Experience (NDE) হয়েছে। তাই এর মজা কেউ বুঝবে না। আমার নিজের এই এক্সপেরিয়েন্স নাই । কিন্তু NDE যাদের হয় না , যাদের final transition হয়ে যায়, তাদেরও টানেলের ভেতর দিয়ে যেতে হয়। সেই অভিজ্ঞতার আলোকে নিজেকে স্থাপন করে লেখাটি তৈরী।
আপনার এই মনোজ্ঞ, হৃদয়স্পর্শী এবং গভীর বিশ্লেষণ আমাকে অনুপ্রাণিত করেছে। এমন পাঠক পাওয়া লেখকের জন্য পরম সৌভাগ্য।
আপনাকে ধন্যবাদ এবং সাথে নববর্ষের শুভেচ্ছা।
*****
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




