ঈশ্বরহীনতার উৎসব

ধোঁয়ার নিচে নগর ঘুমায়,
নিয়নের আলোয় মৃত মানুষের মুখ জ্বলে ওঠে।
উৎসব চলছে—
কিন্তু সবার চোখে ঈশ্বরহীনতা।
ঢাকের শব্দে আমি শুনি
শত বছরের ক্ষুধা,
ভাঙা স্বপ্নের কফিন টেনে নেয়া মানুষের হাঁপানি।
হাসির আড়ালে দাঁড়িয়ে থাকে
একদল নীরব কসাই।
রাত আজ মাতাল,
রক্তমাখা চাঁদ ঝুলে আছে আকাশের গলায়।
আর আমি—
এক নির্বাসিত আত্মা,
শহরের প্রতিটি দেয়ালে লিখে যাই
" বিদ্রোহের শ্লোগান ”
তবুও ড্রামের তালে... বাকিটুকু পড়ুন











