পাংকু নেকাব

শহীদুল ইসলাম প্রামানিক
আধ হাঁটু তার খোলামেলা
মুখে নেকাব পরা
গায়ের জামা টাইট ফিটিং
উগ্রতাতে ভরা।
তেড়ংবেড়ং দুলছে কোমর
যাচ্ছে বেতাল হেঁটে
হিল পরেছে উঁচু হয়েছে
তারপরেতেও বেঁটে।
উড়াল উড়াল ভাবটা যেন
রাস্তা করে মাৎ
পশ্চিমাদের সাথে তাহার
নাই কোন তফাৎ।
এসব দেখে বৃদ্ধ ক্ষেপে
জোর গলাতে কয়,
“এমন পোষাক কেমন করে
মুসলমানের হয়”?
(ছবি ইন্টারনেট)
(সেই দিন রাস্তা দিয়ে এক মেয়েকে হেঁটে যেতে দেখলাম। মুখে নেকাব... বাকিটুকু পড়ুন










