মাটির মমতা
সংসারের মোহ মায়া
সুনিবিড় স্নিগ্ধ ছায়া
মধুময় মিলন বন্ধন,
আপন আত্মীয় জন
সকলি সখার মতন
ভগ্নি, কন্যা, স্ত্রী, নন্দন।
মাতা-পিতার স্নেহ ধারা
জগতে অমৃত ভরা
স্বর্গ নামে মর্তের ঘরে,
কুড়িয়ে বুকেতে রাখি
ধরার ধুলি অঙ্গে মাখি
সুধা ফলে এ মাটির পরে।
সংসারের অমৃত সুখে
সুধা ভরে আছে বুকে
চাহিনা দেবালয়ের সুখ,
আমার এ মাটির ঘ্রাণ
ভালোবাসে মন প্রাণ
মমতায় ভরে ওঠে বুক। বাকিটুকু পড়ুন









