লোকটা তাহলে এবার মরেই গেল?
"লোকটা তাহলে এবার মরেই গেল?"
লোকজন তাই বলে অথচ আমি তো
ভাবি লোকটা বেঁচেই গেল অবশেষে।
পিস্তলের ট্রিগারেই মুক্তির সমন
ছিল তার, সে তাই করল প্রয়োজনে
যা তার অবশ্যম্ভাবী, ছিল অনিবার্য।
"আত্মহত্যা কোনো সমাধান নয়।" এই
মুখস্থ বলি তোমরা কতকাল বলে
যাবে? তাহলে কী সমাধান বলে যাও
এইসব হতভাগাদের? প্রতারিত
যারা, একাকীত্বের দহনে চিরকাল
পুড়ছে তাদের বাঁচার উপায় বলো।
না... বাকিটুকু পড়ুন










