যে গেছে সে গেছে

বহুদিনের পিরীত যদি খোয়া যায়,
মন হয়ে পড়ে অস্থিরমতি।
চিত্ত উতলা হয় ভাসে দুরপানে-
তার বীনা আজ যত দুঃখ-দূর্গতি,
ভাবনায় উতল হয়
মন সায়র।
কেন চলে গেল?প্রশ্ন থেকেই যায়।
সব দোষ মেনে তবু তারে ফেরানো চাই।
হায় যে একবার গেছে চলে তার কি আর ফেরা হয়?
না হাজার বুঝিয়ে কখনো ফেরানো যায়!
© রফিকুল ইসলাম ইসিয়াক বাকিটুকু পড়ুন











