আমার একুশ

স্মরণ করি একুশ তোমায়, বিনম্র শ্রদ্ধায়
বাঙালী জাতির চেতনায় তুমি
নিজের মহিমায়
সালাম, বরকত, রফিক, সফিক
নাম নেব কত আর
বিশ্ব দেখেছে অবাক চোখে
জন্ম মাতৃভাষার॥
রাষ্ট্রভাষা বাংলা চাই, হাজার কন্ঠ মিলে
পাক দূর্গ কাঁপিয়ে দিয়েছে
সাহসী দামাল ছেলে
মুক্ত করেছে বাক স্বাধীনতা
জাতির অধিকার॥
রক্তেস্নাত পিচঢালা পথ, একুশে ফেব্রুয়ারিতে
ভাষাসৈনিক দিয়েছে জীবন
বর্ণমালা হাতে
তাদের জন্য গড়েছি মোরা
লক্ষ শহীদ মিনার॥
উৎসর্গঃ শ্রদ্ধাভাজন ব্লগার জনাব... বাকিটুকু পড়ুন









