একজীবনে ......(২)
একজীবনে চুমুর কোন নেই ব্যাকরণ
একজীবনে ক্লান্ত লহুর রাঙাচরণ
একজীবনে দম ধরে যায়
শ্বাস চলে না
একজীবনে ঠোঁট নড়ে যায়
কেউ বলে না
চলার মানে শুধু চলা থামা বারণ
একজীবনে ছুটে চলাই চলার কারণ
একজীবনে পরশু আসে কাল আসে না
একজীবনে কাছাকাছি
কেউ পাশে না
একজীবনে হাত ভরে যায়
ক্লেদে ঘামে
একজীবনে শুন্য ছাদে বৃষ্টি নামে
একজীবনে মরার আগে কেউ থাকে না
একজীবনে... বাকিটুকু পড়ুন








