বিকলাঙ্গ
নিত্য অভ্যাস বশে
সাঁতার দিলাম জলে
জল বলে ছল করে
ছয়টি স্বরেই ভাজো।
জলকে ছলকে দিয়ে
মনকে ভাসিয়ে নিয়ে
মেতেছি যখন সুরে
অসুর তাল কি খোঁজো?
অঙ্গ ভঙ্গে তার
সাঁতারেই একাকার
রসাবেশি এই আমি
রসসিঞ্চনে মাতি।
জল তুমি অভিমানী
বিদ্রুপ বাণ হানো
কটাক্ষে জর্জরিত
বিকলাঙ্গ প্রণতি।
বাকিটুকু পড়ুন






