somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

বিশ্ব সাহিত্যের প্রথম উপর নিচ প্যালিন্ড্রোম ইসলামি সঙ্গীত।

লিখেছেন কবি হাফেজ আহমেদ, ২৬ শে মে, ২০২০ রাত ১:৫৬

ঝিরিঝিরি ঝি
হাফেজ আহমেদ

হে রব আয় আয় আব রহে
হে রবির সৌরভের সৌর বিরহে
হে রবের নীশা দিশা নীরবে রহে
হে রব আয় আয় আব রহে
শের পবনে ঝিরিঝিরি ঝি
কহ হে সকল পথের সারথে
রনে বাহবা রবের বাহবা নে
ঝিরিঝিরি ঝি ঝিরিঝিরি ঝি

নে মন আলো জ্বালো
এ ঝিরিঝিরি ঝিলিক।
সব রহে ওহে সর্ব স্রষ্টা
দরদে মোদের দ্রষ্টা... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১০৮ বার পঠিত     like!

আজকের ডায়েরী- ৫৮

লিখেছেন রাজীব নুর, ২৬ শে মে, ২০২০ রাত ১২:১১



আসসালামু আলাইকুম।
আজ ঈদের দিন। ঈদ মোবারক। আমার জীবনে এরকম ঈদ আর আসে নাই। আনন্দহীন ঈদ। সমস্ত দেশের মানুষ আজ একটি অন্যরকম ঈদ পালন করলো। সারাটা দিন আমি বাসায়। কোথায় যাবো? কার কাছে যাবো? কোথাও যাওয়ার জায়গা নাই। আড্ডা দেওয়ার জায়গাও নেই। সারাদিন চুপচাপ আর একা। অথচ দিনটি... বাকিটুকু পড়ুন

২৬ টি মন্তব্য      ৩৯৭ বার পঠিত     like!

রবীন্দ্র-নজরুল সম্পর্কের গল্প, রবীন্দ্র-নজরুল প্রথম সাক্ষাত এবং নজরুলের দুর্লভ ভিডিও । ১২১ তম জন্ম বার্ষিকীর শুভেচ্ছা কবিকে।

লিখেছেন রাকু হাসান, ২৫ শে মে, ২০২০ রাত ১১:৩৮

বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ও নজরুল নাম বাদ দিলে পুরো বাংলা সাহিত্য অপূর্ণতায় ভরে যাবে। একই সময়ের ফ্রেমে কিছু সময় কাটিয়েছেন দুইজন। যখন রবি ঠাকুর ফুলেল সৌরভে গুণমুগ্ধ করেছিলেন বিশ্ব ,ঠিক তখনই নজরুলের অমরত্ব লাভের আগমন ।রবীন্দ্রনাথ যখন বিশ্ব মঞ্চে বাংলা ভাষাকে তুলে ধরলেন ,তখন নজরুল... বাকিটুকু পড়ুন

২৪ টি মন্তব্য      ১৮৩০ বার পঠিত     like!

বই পর্যালোচনাঃ অভ্যাসের শক্তিঃ পর্ব ৪

লিখেছেন শরিফ নজমুল, ২৫ শে মে, ২০২০ রাত ৯:৪৬


অভ্যাসের শক্তি (power of habit), রচনা: চার্লস দুহিগ (Charles Duhigg): (Part One-Chapter Three: The Golden Rule of Habit Change)

অভ্যাস বদলানোর স্বর্ণালী নিয়ম
এই অধ্যায়ের মুল বিষয় হলো কিভাবে অভ্যাস বদলানো যায়। অভ্যাস হচ্ছে ইঙ্গিত-কাজ-পুরস্কার
( Cue-Routine-Reward) এই তিনের সমন্বয়ে একটি চক্র। মস্তিষ্ক যখন ইংগিত পায়, সে তখন একটা কাজ সম্পন্ন... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৯৪ বার পঠিত     like!

ঈদ আনন্দ বিবর্ণ কেন ???

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৫ শে মে, ২০২০ রাত ৯:২০

ঈদ আনন্দ বিবর্ণ কেন ???



ছোট বেলায় ঈদ কবে হবে ৭ দিন আগ থেকে প্রস্তুতি চলত, আর বায়না কি হবে তার ফন্দি
ফিকির তো থাকতই । তখন বুঝতামনা ঈদ আনন্দ সারা বিশ্বব্যাপী এর সাথে দ্বায়িত্ব ও কর্তব্য
জড়িত আছে। সঙ্গে আছে বিশ্ব বানিজ্য এবং মধ্যবিত্ত থেকে দরিদ্র শ্রেণীর কিছু বাড়তি আয়ের
উপায়... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৩৮৯ বার পঠিত     like!

কবি উপাখ্যান (একটি রম্য কবিতা)

লিখেছেন নূর মোহাম্মদ নূরু, ২৫ শে মে, ২০২০ রাত ৮:২৫


কবি উপাখ্যান (একটি রম্য কবিতা)
নূর মোহাম্মদ নূরু

কাক ও কবির সংখ্যা নাকি সমানে সমান
হিসেব তার কষতে গিয়ে হচ্ছি পেরেশান।
খাতা কলম যোগ বিয়োগে সকাল সন্ধ্যা রাতে
ভুলে গেছি নাওয়া খাওয়া আধার দেখি প্রাতে।

ভালো ছিলাম নিরাপদে জন্ম মৃত্যু নিয়া
হঠাৎ করে কবি হবার খায়েশ জাগায় হিয়া।
কবি হওয়া... বাকিটুকু পড়ুন

৩২ টি মন্তব্য      ৪১৫ বার পঠিত     like!

সৎ বলে সহকর্মীরাই খুন করে ফেললো!

লিখেছেন মুজিব রহমান, ২৫ শে মে, ২০২০ রাত ৮:১৯

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন এর বড় অপরাধ, তিনি সৎ কর্মকর্তা ছিলেন। সিটি করপোরেশনে নিম্নমানের উন্নয়নকাজ করায় তিনি বিভিন্ন ঠিকাদারের অন্তত দুই শত কোটি টাকার বিল আটকে দিয়েছিলেন। এর মধ্যে কোনাবাড়ী এলাকায় এক কিলোমিটার সড়ক নির্মাণে ৩৩ কোটি টাকা খরচ ধরা হয়। জাইকা, এডিবি ও আরও একটি দাতা... বাকিটুকু পড়ুন

১৭ টি মন্তব্য      ৩১৩ বার পঠিত     like!

কাজীদার প্রতি প্রণতি

লিখেছেন রেজাউল করিম সাগর, ২৫ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৩৩



( বিদ্রোহী পাগল প্রেমিক কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে আমার সামান্য প্রণতি। বাংলা কবিতা ভালো না লাগার সময়ে তার কবিতাগুলো ছিলো অক্সিজেন। কৈশোরের বিমুগ্ধ শ্রদ্ধমিশ্রিত স্মৃতি যাকে নিয়ে তার প্রতি অতিরিক্ত টান কাজ করে। )


তুমি দ্রোহের আকাশে নবযুগ রবি,
প্রেমে ও বিরহে ব্যাথাতুর কবি ।

তব বঞ্চিত বুকে সঞ্চিত ব্যাথা... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২০২ বার পঠিত     like!

ঈদ মানে খুশি খুশি

লিখেছেন ইসিয়াক, ২৫ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৪৭


বেলা শেষে চাঁদ দেখে ,
আলো ঝরে প্রতি মুখে।

খোকা হাসে খুকি হাসে,
চমকিত উল্লাসে।

বাজি ফোটে কাছে দুরে
আনন্দ ঘুরে ফিরে।

অকারণ কথকতা
চলে প্রীতি বারতা।

জনে জনে বলে সবে,
কাল ঈদ ,ঈদ হবে।

ঘরে ঘরে লাগে দোল,
প্রকাশিত কল্লোল।

সালামের সালামি,
যার নাম প্রনামি।

আদায়ে পেরেশান,
নয় তবু হয়রান।

এলো স্বর্গীয় সুখ
পলকে হারায় দুখ।

আসমানি খুশি যেন,
চারিপাশ বিছানো?

এসো ভাই বুকে এসো
বিষাদ ভুলে শুধু... বাকিটুকু পড়ুন

২৪ টি মন্তব্য      ২৪৬ বার পঠিত     like!

আমেরিকা স্বস্হানে না ফেরা অবধি, বিশ্ব শ্লো হয়ে থাকবে।

লিখেছেন চাঁদগাজী, ২৫ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:০১



একটা ভালো খবর হলো, আমেরিকান কৃষকেরা করোনায় মোটামুটি আক্রান্ত হয়নি; কারণ, তারা আমেরিকার গ্রামে থাকে; ফলে, কৃষিকাজ সঠিকভাবে শুরু হচ্ছে; তবে, যদি গরমের পর করোনা ফিরে আসে, কৃষি শ্রমিকের অভাব হতে পারে আগষ্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে। অক্টোবরের মাঝে টিকা বানানো সম্ভব হলে, কৃষি ও শিল্প এলাকায় সবার আগে... বাকিটুকু পড়ুন

৫১ টি মন্তব্য      ৭১৩ বার পঠিত     like!

বাংলা সাহিত্যের প্রথম উপর নিচ প্যালিন্ড্রোম গল্প।

লিখেছেন কবি হাফেজ আহমেদ, ২৫ শে মে, ২০২০ বিকাল ৫:৪৪

আমাদের গল্প সল্প
হাফেজ আহমেদ

____চল তেপে, গল্প সল্প গপেতে লচ।

_____ না, দেবা থাক, বসতো যাবো না শুনবো কথা।

_____ বিপাসা বলেছে তোরাতো মাটির কণাও না।

_____নাছের! তাই নাকি দাদা?

_____হ্যা। হুবহু।

_____ কহুক। বলব'তো, ও মনার ভাই বোন।

_____শুনবোতো সব কথা, হুবহু বলবি। তোর তানে যে সেবা লোভা।... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১২৩ বার পঠিত     like!

ঈদের কবিতা

লিখেছেন রমিত, ২৫ শে মে, ২০২০ বিকাল ৫:১৮

ঈদের কবিতা
------------------------- রমিত আজাদ

মাহে রমজান সিয়াম হলো নিখিল ইহলোক,
মাস ফুরিয়ে আশমানে চাঁদ, সুখেরও ঝলক।
বলি 'ঈদ মুবারক', 'ঈদ মুবারক', 'ঈদ মুবারক'!
বলি 'ঈদ মুবারক', 'ঈদ মুবারক', 'ঈদ মুবারক'!

আজকে খুশীর স্রোত ভরেছে, রোজাদারের ঘর,
এই বেলা বলো যে জোশে 'আল্লাহু আকবর'!
ঈদগাহে পড়তে যে যাবে নামাজ দু' রাকাত,
তার আগে ভুলোনা দিতে ফিৎরা ও যাকাত।

মহামিলন ঢেউ... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৩৭৬ বার পঠিত     like!

বাংলাদেশে কি পর্যাপ্ত চিকিৎসা নেই!

লিখেছেন আবদুর রব শরীফ, ২৫ শে মে, ২০২০ বিকাল ৫:০৮



ঢাকায় অবস্থিত তুর্কি এম্বাসির ভেরিফাইড পেইজের খবর,

তুর্কি নাগরিক তুবা আহসান বিয়ে করেছিল বাংলাদেশী একজন নাগরিককে। তারা বাংলাদেশেই বাস করে। কিছুদিন আগে তুবা আহসান এবং তার পরিবারের কয়েক সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয় এবং তুবার শ্বশুর মারা যায়।

এই খবর পৌছে যায় তুরস্কে থাকা তুবার পরিবারের কাছে। এক পর্যায়ে তার বড়... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ৩৪২ বার পঠিত     like!

শুভ জন্মদিন হে কবি

লিখেছেন রাজীব নুর, ২৫ শে মে, ২০২০ বিকাল ৪:৪১



কবিরা সাধারণত হয়ে থাকেন সমাজের সবচেয়ে শান্ত, নিরীহ, ভাবুক এবং নির্জীব মানুষ। সে হিসেবে নজরুল কবির সেই কবিত্বকে ভেঙ্গেচুরে বিদ্রোহী হয়ে উঠেছিলেন একটি শোষিত, শাসিত, নিগৃহীত, নির্যাতিত, পরাধীন জাতির দু:খ বয়ানে এবং সেই পরাধীনতাকে স্বাধীনতায় রুপ দিতে।

যে শতকে কবি জন্মেছিলেন (১৮৯৯) এর পরপরই উনিশ শতকের জন্ম। যে শতকে... বাকিটুকু পড়ুন

২৫ টি মন্তব্য      ৩১৯ বার পঠিত     like!

মালয়েশিয়াতে আজকের Covid 19 স্ট্যাটাস (২৫-০৫-২০২০)

লিখেছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ২৫ শে মে, ২০২০ বিকাল ৪:৩২

মালয়েশিয়ার কভিড১৯ এর বিগত ২৪ ঘন্টার সারসংক্ষেপঃ

* মালয়েশিয়াতে আজকে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে কোন রোগী মারা যাননি।
* এ নিয়ে এ পর্যন্ত মোট মারা গেছেন ১১৫ জন করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি।
* আজ নতুন রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ১৭২ জন । ৩ সপ্তাহ... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৯২ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য