তুমি সময়ের মতো অন্তহীন এক নদী!!

তুমি যা বলার বলে ফেলেছো, প্রতিদিন বলো,
বলবে আগামী বছরেও, বলবে অনন্তকাল।
ভালোবাসার কাছে বছরের শুরু কি শেষ অর্থহীন,
ভালোবাসা আর তুমি সময়ের মতো অন্তহীন এক নদী।
জানি এই পৃথিবী শুদ্ধ হবেনা কোনোদিন,
অভিজ্ঞতার মেঘে বৃষ্টি নামে,
বিস্ময়ের মরণ হয় প্রতিদিন একটু একটু করে,
তবুও তুমি আছো তাই
ভালোবাসা আজও বিস্মিত করে,
অশুদ্ধতাকেও বরণ করি, শুধু তুমি আছো... বাকিটুকু পড়ুন











