somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্পঃ♣♣ History and the Nation ♣♣

১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

♣♣♣♣ History and the Nation♣♣♣♣

লেবাননের এক পর্বতের পাদদেশে একবেকে বয়ে গেছে একটি ছোট্ট নদী।সেই নদীর পাড়ে একটা পাথরের ওপর বসে ছিল এক রাখালী। ভেড়াগুলো তাকে ঘিরে নদী পাড়ের শুকনো ঘাস খাওয়ার চেষ্টা করছিল।

আকাশের বুকে মেয়েটি এমনভাবে চেয়েছিল যেন সে তার ভবিষ্যতকে সেখানে খুজে বেড়াচ্ছে। শীতের শিশির যেভাবে ফুলের পাপড়িকে সাজিয়ে রাখে ঠিক তেমনি করে তার চোখের কোনে জমে ছিল অশ্রু।দুঃখ তার হৃদয়কে ভারাক্রান্ত করে রেখেছিল।

সূর্যাস্তের পর, পাহাড় আর সারা পৃথিবী যখন অন্ধকারে ঢেকে গেছে, এমন সময় "ইতিহাস" তার সামনে উপস্থিত হল।ইতিহাস একজন বৃদ্ধ যার বরফের মত সাদা চুল তার কাধে আর বুকে ছড়িয়ে পড়েছে আর তার এক হাতে একটি কাস্তে। সমুদ্রের মত গর্জন করে সে বালিকাকে অভিবাদন জানাল, "তোমার ওপর শান্তি বর্ষিত হোক সিরিয়া। "

ভয়ে মেয়েটা অস্থির হয়ে উঠল। কাপা কন্ঠে জানতে চাইল, "তুমি আমার কাছে কি চাও ইতিহাস?"নিজের ভেড়াগুলোর দিকে ইংগিত করে সে বলল, "যে উপত্যকা একদিন সব স্বাস্থ্যবান ভেড়ায় ভরে গিয়েছিল, আজ তোমার লালসার শিকার হয়ে এই অল্প কটি ভেড়াই শুধু রয়ে গেছে। এদেরকেও কি আজ আমার কাছে থেকে কেড়ে নিতে চাও?"

"এই উপত্যকা একদিন এতটাই উর্বর ছিল যে ঘাস পেরিয়ে আমার পা কখনো মাটি ছুতে পারেনি। সেই ঘাস খেয়েই একদা আমার ভেড়াগুলো সব দুধ দিত।আজ সেখানে তারা কেবল শুকনো পাতা আর গাছের কাটা চিবোয়।"

"এই ইতিহাস, স্রষ্টাকে ভয় কর। আমার আর ক্ষতি করিস না। তোর চেহারা আমাকে জীবনকে ঘৃনা আর তোর কাস্তের নিষ্ঠুরতা মৃত্যুকে ভালবাসতে আমায় বাধ্য করেছে।"

"আমার দুঃখ নিয়ে আমাকে একা থাকতে দে।যা, তুই পশ্চিমে চলে যা, জীবনকে যেখানে তারা উতসবের মত উদযাপন করছে।তুই আমার জন্য যে কষ্ট বয়ে নিয়ে এসেছিস আমাকে তা-ই নিয়ে পড়ে থাকতে দে।"

ইতিহাস তার কাস্তেটাকে জামার ভাজে আড়াল করল। পিতৃস্নেহে সিরিয়ার দিকে চেয়ে বলল,"ওরে সিরিয়া, তোর কাছ থেকে যা কেড়ে নিয়েছি তাতো আমারই দেয়া উপহার ছিল।তোর একদিন যে গৌরব ছিল তাতে তোর বোনদেরও অধিকার ছিল।তোকে যা দিয়েছি ওদেরকেওতো তা দিতে হয়েছে। তোর অবস্থাও হয়েছে ঠিক মিশর, পারস্য আর গ্রীসের মত যাদের উর্বর জমিগুলো শুকিয়ে আজ নিস্ফলা ক্ষেতে পরিনত হয়েছে। তোর চোখে যা পতন তা হচ্ছে একটি অপরিহার্য ঘুম যার পর তুই আরো শক্তিশালী হয়ে ফিরে আসবি।মৃত্যু না হলে ফুল কখনো জীবন রক্ষা করতে পারে না আর বিরহ ছাড়া কখনো ভালবাসা জন্মায় না।

কুমারীর হাত দুটো বৃদ্ধ নিজের হাতে নিয়ে বলল, "আমার হাতে হাত মেলাও হে নবীর সন্তান।"
মেয়েটির চোখ দিয়ে জল গড়িয়ে পরল।"বিদায় ইতিহাস, বিদায়"
বৃদ্ধ হেসে জবাব দিল,"আবার দেখা হবে সিরিয়া, আবার দেখা হবে।"

শেষ বিকেলের আলোর মতই বৃদ্ধ হঠাত অন্ধকারে মিলিয়ে গেল।মেয়েটি ভেড়াগুলোকে একসাথে করে ঘরের পথে পা বাড়াল। মনে মনে বলল, "আবার কি আমাদের দেখা হবে?"


♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦

আমার অনুবাদ করা কাহলিল জিবরানের আরো কিছু গল্পঃ

১.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-১: The Field of Zaad
২.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-২: The Eagle and the Skylark
৩.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৩: The King
৪.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৪: History and the Nation
৫.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৫: She Who Was Deaf
৬.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৬: Lady Ruth
৭.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৭: SATAN
৮.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৮: THE KING OF ARADUS
৯.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের দুইটি গল্প
১০.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-১
১১.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-২
১২.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-৩
১৩.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-৪
১৪.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের চারটি গল্প
১৫.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-১
১৬.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-২
১৭.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-৩
১৮.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-৪
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০২১ রাত ৯:৩৭
১৫টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পিআর পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চ কক্ষের নির্বাচন আগে দিয়ে দেখতে দিন কে বাঘ কে বিড়াল?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬



সব দলের অংশগ্রহণে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চ কক্ষের নির্বাচন আগে দিন। কোন দলকে জনগণ প্রত্যাখ্যান করেছে কি করেনি সেইটাও জাতিকে দেখতে দিন। পিআর পদ্ধতির জাতীয় সংসদের উচ্চ... ...বাকিটুকু পড়ুন

নিশ্চিত থাকেন জামায়েত ইসলাম এবার সরকার গঠন করবে

লিখেছেন সূচরিতা সেন, ০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৪২


আমাদের বুঝ হওয়ার পর থেকেই শুনে এসেছি জামায়েত ইসলাম,রাজাকার আলবদর ছিল,এবং সেই সূত্র ধরে বিগত সরকারদের আমলে
জামায়েত ইসলামের উপরে নানান ধরনের বিচার কার্য এমন কি জামায়েতের অনেক নেতা... ...বাকিটুকু পড়ুন

প্রকৌশলী এবং অসততা

লিখেছেন ফাহমিদা বারী, ০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৫৭


যখন নব্বইয়ের দশকে ইঞ্জিনিয়ারিং পড়ার সিদ্ধান্ত নিলাম এবং পছন্দ করলাম পুরকৌশল, তখন পরিচিত অপরিচিত অনেকেই অনেকরকম জ্ঞান দিলেন। জানেন তো, বাঙালির ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারিতে পিএইচডি করা আছে। জেনারেল পিএইচডি। সবাই... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যাহা দিয়াছি, ভারত উহা সারা জীবন মনে রাখিবে… :) =p~

লিখেছেন নতুন নকিব, ০৬ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:১৫

আমি ভারতকে যাহা দিয়াছি, ভারত উহা সারা জীবন মনে রাখিবে… :) =p~

ছবি, এআই জেনারেটেড।

ইহা আর মানিয়া নেওয়া যাইতেছে না। একের পর এক মামলায় তাহাকে সাজা দেওয়া... ...বাকিটুকু পড়ুন

মুক্তিযুদ্ধের কবিতাঃ আমি বীরাঙ্গনা বলছি

লিখেছেন ইসিয়াক, ০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:১৫


এখনো রক্তের দাগ লেগে আছে আমার অত্যাচারিত সারা শরীরে।
এখনো চামড়া পোড়া কটু গন্ধের ক্ষতে মাছিরা বসে মাঝে মাঝে।

এখনো চামড়ার বেল্টের বিভৎস কারুকাজ খচিত দাগ
আমার তীব্র কষ্টের দিনগুলোর কথা... ...বাকিটুকু পড়ুন

×