somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুবাদ গল্পঃ ♣♣SHE WHO WAS DEAF♣♣- কাহলিল জিবরান

৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
♣♣♣♣SHE WHO WAS DEAF♣♣♣♣



অনেককাল আগে এক ধনী লোক বাস করত। লোকটার স্ত্রী ছিল অসম্ভব সুন্দরী, কিন্তু বধির :(

এক সকালে দুজন একসাথে নাশতা করছিলেন, হঠাৎ স্ত্রী বলে উঠলেন, এই শোন, গতকাল আমি মার্কেটে গিয়েছিলাম।সেখানে দেখলাম অসাধারন সব জিনিস এসেছে।দামেস্কের সিল্ক, ভারতের চাদর, পারস্যের হার আর ইয়েমেনের নুপূর। ওগুলো মার্কেটে বেশিদিন থাকবে না। তোমারতো টাকা পয়সার কোন অভাব নেই। শেষ হয়ে যাওয়ার আগেই ওগুলো আমার চাই।

কফিতে চুমুক দিতে দিতে লোকটা বলল, প্রিয়তমা, তোমার যা যা চাই, সব তুমি কিনে নাও। ইচ্ছে হলে এখনই মার্কেটে যেতে পার।

বধির মহিলাটি বলল, না, না, তুমি আমাকে সবকিছুতেই 'না' বল। তোমার কি মনে হয় না যখন আমাদের বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনের দেখা হয়, তখন তোমার স্ট্যাটাস অনুযায়ী আমার গায়ে কাপড় আর গয়নাগাটি থাকা উচিত?

শুনে লোকটা বলল, আমি তোমাকে একবারও 'না' বলিনি।তোমার ইচ্ছা হলেই মার্কেটে যেতে পার। শহরের সেরা সব পোশাক আর গয়না আমি তোমার গায়ে দেখতে চাই।

কিন্তু তার স্ত্রী এবারো লিপ রিডিং করতে ভুল করল। রেগে গিয়ে জবাব দিল, আমার জীবনে তোমার মত কৃপণ লোক দেখিনি। তুমি আমার সব সুন্দর আর ভাল জিনিস থেকে বঞ্চিত কর, অথচ দেখ শহরে আমার বয়সী বাকি মেয়েরা কত সুন্দর পোশাক পরে ঘুরে বেড়ায়।বলতে বলতে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল।আমি যখনই কিছু চাই, তখনই তুমি 'না' বল।

লোকটা এবার উঠে দাড়াল, স্ত্রীর সামনে এক মুঠো স্বর্নমুদ্রা রাখলেন, তার কপালে চুমু খেয়ে বললেন, কেদো না।তোমার মন যা চায়, সব নিয়ে এসো।

সেদিন থেকে কিছু পছন্দ হলেই স্ত্রীটি চোখে অশ্রু নিয়ে উপস্থিত হতেন স্বামীর সামনে আর লোকটি নিঃশব্দে স্ত্রীর কোলে স্বর্নমুদ্রা রেখে দিতেন।

এভাবে ঘুরতে ঘুরতে স্ত্রীটি একদিন এক বাউন্ডুলের প্রেমে পড়ে গেলেন। ছেলেটি বেশিদিন একটানা ঘরে থাকতে পারত না, চলে যেত দূরদূরান্তে।ছেলেটি যখনই শহরে থাকত না, তখন মহিলাটি একা একা কাঁদত।



স্ত্রীকে কাঁদতে দেখে লোকটা ভাবত,নিশ্চয়ই মার্কেটে নতুন কোন পোশাক বা গয়না এসেছে।এই ভেবে সে নিঃশব্দে স্ত্রীর কোলে এক মুঠো স্বর্নমুদ্রা রেখে দিত।

♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦

আমার অনুবাদ করা কাহলিল জিবরানের আরো কিছু গল্পঃ

১.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-১: The Field of Zaad
২.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-২: The Eagle and the Skylark
৩.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৩: The King
৪.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৪: History and the Nation
৫.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৫: She Who Was Deaf
৬.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৬: Lady Ruth
৭.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৭: SATAN
৮.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৮: THE KING OF ARADUS
৯.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের দুইটি গল্প
১০.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-১
১১.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-২
১২.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-৩
১৩.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-৪
১৪.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের চারটি গল্প
১৫.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-১
১৬.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-২
১৭.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-৩
১৮.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-৪
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০২১ রাত ৯:৩৯
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পিআর পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চ কক্ষের নির্বাচন আগে দিয়ে দেখতে দিন কে বাঘ কে বিড়াল?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬



সব দলের অংশগ্রহণে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চ কক্ষের নির্বাচন আগে দিন। কোন দলকে জনগণ প্রত্যাখ্যান করেছে কি করেনি সেইটাও জাতিকে দেখতে দিন। পিআর পদ্ধতির জাতীয় সংসদের উচ্চ... ...বাকিটুকু পড়ুন

নিশ্চিত থাকেন জামায়েত ইসলাম এবার সরকার গঠন করবে

লিখেছেন সূচরিতা সেন, ০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৪২


আমাদের বুঝ হওয়ার পর থেকেই শুনে এসেছি জামায়েত ইসলাম,রাজাকার আলবদর ছিল,এবং সেই সূত্র ধরে বিগত সরকারদের আমলে
জামায়েত ইসলামের উপরে নানান ধরনের বিচার কার্য এমন কি জামায়েতের অনেক নেতা... ...বাকিটুকু পড়ুন

প্রকৌশলী এবং অসততা

লিখেছেন ফাহমিদা বারী, ০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৫৭


যখন নব্বইয়ের দশকে ইঞ্জিনিয়ারিং পড়ার সিদ্ধান্ত নিলাম এবং পছন্দ করলাম পুরকৌশল, তখন পরিচিত অপরিচিত অনেকেই অনেকরকম জ্ঞান দিলেন। জানেন তো, বাঙালির ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারিতে পিএইচডি করা আছে। জেনারেল পিএইচডি। সবাই... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যাহা দিয়াছি, ভারত উহা সারা জীবন মনে রাখিবে… :) =p~

লিখেছেন নতুন নকিব, ০৬ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:১৫

আমি ভারতকে যাহা দিয়াছি, ভারত উহা সারা জীবন মনে রাখিবে… :) =p~

ছবি, এআই জেনারেটেড।

ইহা আর মানিয়া নেওয়া যাইতেছে না। একের পর এক মামলায় তাহাকে সাজা দেওয়া... ...বাকিটুকু পড়ুন

মুক্তিযুদ্ধের কবিতাঃ আমি বীরাঙ্গনা বলছি

লিখেছেন ইসিয়াক, ০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:১৫


এখনো রক্তের দাগ লেগে আছে আমার অত্যাচারিত সারা শরীরে।
এখনো চামড়া পোড়া কটু গন্ধের ক্ষতে মাছিরা বসে মাঝে মাঝে।

এখনো চামড়ার বেল্টের বিভৎস কারুকাজ খচিত দাগ
আমার তীব্র কষ্টের দিনগুলোর কথা... ...বাকিটুকু পড়ুন

×