somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুবাদ গল্পঃ ♣♣কাহলিল জিবরানের পাঁচটি গল্প♣♣

১৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
♣♣♣♣UPON THE SAND♣♣♣♣



এক লোক আরেক লোককে বলল, একদিন সাগরে জোয়ারের সময়, অনেককাল আগে, আমার লাঠির ধারালো শীর্ষ দিয়ে বালির ওপর একটা কথা লিখেছিলাম।লোকে এখনও সাগর পাড়ে হাঁটার সময় আমার লেখাটা দেখে দাঁড়িয়ে যায়। এরপর সবাই সাবধানে হাঁটতে শুরু করে যাতে তাদের পায়ের চাপে লেখাটা মুছে না যায়।

দ্বিতীয় লোকটা বলল, আমিও সাগর পাড়ে একবার একটা লাইন লিখেছিলাম। তবে আমি লিখছিলাম আমি তুমি আমরা ভাটার সময় আর সাগরের বিশাল ঢেউ সেই লেখাটা মুছে দিয়েছিল।আচ্ছা, তুমি কি লিখেছিলে?

প্রথম লোকটা জবাব দিল, আমি লিখেছিলাম, 'আমিই সেই লোক'।আর তুমি কি লিখেছিলে?

দ্বিতীয় লোকটা বলল, আমি লিখেছিলাম, 'আমি এই মহাসমুদ্রের একটি ক্ষুদ্র কণা'।


♣♣♣♣THE MADMAN♣♣♣♣



এক বিকেলে, পাগলাগারদের বাগানে, এক তরুনকে দেখলাম।তার মুখটা মলিন ছিল, কিন্তু চোখ দুটো বিস্ময়ে ভরা। আমি তার পাশে রাখা বেঞ্চে গিয়ে বসলাম। একথা-সেকথার পর জানতে চাইলাম, তুমি এখানে কেন?

ছেলেটা আমার অবাক হয়ে তাকিয়ে বলল,এটা খুবই অপ্রয়োজনীয় প্রশ্ন। তবুও বলি, বাবা চেয়েছিলেন আমাকে তার মত করে গড়ে তুলতে, আমার চাচা চেয়েছিলেন আমি তার মত হই। আমার মা ভাবতেন তার পিতাই আমার জন্য আদর্শ উদাহরন-একজন নাবিক। আর আমার ভাই ভাবত আমারও তার মত খেলোয়াড় হওয়া উচিত।

আমার শিক্ষকরাও ছিলেন একই রকম। কেউ আমাকে দার্শনিক বানাতে চাইতেন, কেউ ভাবতেন আমি চমৎকার সঙ্গীতজ্ঞ হব আর কারো ধারনা ছিল যুক্তিবিদ্যাই আমার জন্য উপযুক্ত।আমি তুমি আমরা এদের সবার ইচ্ছা ছিল আমার চেহারাটাকে আয়না বানিয়ে তারা নিজেদেরকেই দেখতে পাবেন।

তাই আমি এখানে চলে এসেছি। এখানকার পরিবেশ আমার কাছে অনেক সুস্থ মনে হয়। অন্তত এখানে আমি নিজের মত থাকতে পারি।

হঠাত ছেলেটা আমার দিকে ফিরে বলল, আর তুমি এখানে কেন? তোমাকেও কি ওরা চিকিৎসার নাম করে এখানে পাঠিয়ে দিয়েছে?

আমি জবাব দিলাম, না, আমি একজনকে দেখতে এসেছি।

শুনে ছেলেটা বলল, ও, তুমিও তাহলে দেয়ালের ওপাশের পাগলাগারদের বাসিন্দা।


♣♣♣♣LAWS AND LAW-GIVING♣♣♣♣



অনেককাল আগে এক জ্ঞানী রাজা বাস করতেন।একদিন তিনি ভাবলেন প্রজাদের জন্য আইন তৈরী করবেন।

রাজ্যের প্রত্যেক গোত্রের জ্ঞানী লোকদের তিনি ডেকে পাঠালেন আইন তৈরী করবেন বলে। এক হাজার গোত্রের এক হাজার জ্ঞানী লোক রাজধানীতে এসে আইন তৈরীর কাজ শুরু করলেন।

অবশেষে আইন তৈরীর কাজ শেষ হল। আইনগুলো পড়ে রাজা কাঁদতে শুরু করলেন। তার কোন ধারনাই ছিল না আমি তুমি আমরা রাজ্যে এক হাজার রকমের অপরাধ সংগঠিত হয়!

এরপর রাজা হাসিমুখে আইন ঘোষনা করতে শুরু করলেন।সবাই অবাক হয়ে দেখল মাত্র সাতটা আইনেই রাজা সব অপরাধের শাস্তি ঘোষণা করে ফেলেছেন!

রাজার কান্ড দেখে জ্ঞানীরা রাগে ফেটে পড়লেন। অপমানিতবোধ করে তারা সবাই নিজ নিজ গোত্রের কাছে ফিরে গেলেন আর বললেন অহংকারী রাজার কান্ড। তাই দেখে সব গোত্র রাজার আইন বাদ দিয়ে নিজ নিজ গোত্রের জ্ঞানী লোকের আইন অনুসরন করতে শুরু করল।

তাই আজও গোত্রগুলোর হাজার হাজার আইন।

এটা একটা অসাধারন রাষ্ট্র, কিন্তু সেই রাষ্ট্রের এক হাজার বন্দিশালা আর তাতে বন্দি হাজার হাজার নারীপুরুষ-যারা এক হাজার আইন ভঙ্গের শাস্তিভোগ করছে।

এটা আসলেই একটা অসাধারন রাষ্ট্র-এর নাগরিকেরা এক হাজার আইন তৈরিকারী আর একজন সত্যিকারের জ্ঞানী রাজার বংশধর।


♣♣♣♣THE WHALE AND THE BUTTERFLY♣♣♣♣



এক বিকেলে ট্রেনে এক লোক আর এক সুন্দরী মহিলার দেখা হল। তারা একে অপরকে আগে থেকেই চিনতেন।

লোকটা ছিল কবি। পরিচিতার পাশে বসে ভাবল গল্প দিয়েই সে সুন্দরীকে মুগ্ধ করবে। লোকটা গল্প বলতে আমি তুমি আমরা শুরু করল, কোনটা তার নিজের লেখা, কোনটা অন্য কারো।

লোকটার গল্প শুনতে শুনতে সুন্দরী ঘুমিয়ে পরল। হঠাৎ ট্রেনটা থেমে গেল। সুন্দরী তাড়াতাড়ি জেগে উঠে বলল, জোনাহ আর তিমির গল্পটা আপনি অসাধারন অনুবাদ করেছেন। আমার খুব ভাল লাগল।

আর কবি জবাব দিলেন, কিন্তু প্রিয়তমা, আমিতো তোমাকে নিজের লেখা একটা গল্প বলছি। প্রজাপতি আর সাদা গোলাপের গল্প-তারা একে অপরের সাথে কেমন ব্যবহার করেছিল তা-ই নিয়ে।


♣♣♣♣THE CURSE♣♣♣♣



এক বৃদ্ধ নাবিক একদিন আমাকে বলল, ত্রিশ বছর আগে এক নাবিক আমার মেয়েকে নিয়ে পালিয়েছিল। মেয়েকে আমি প্রচন্ড ভালবাসতাম। ওর পালিয়ে যাওয়ায় এতটাই আঘাত পেয়েছিলাম আমি, দুজনকেই অন্তর থেকে অভিশাপ দিয়েছিলাম।

এই ঘটনার কদিন পরেই ওদের জাহাজটা ঝড়ের কবলে পরে ডুবে গিয়েছিল।আর আমি চিরদিনের জন্য হারিয়েছিলাম আমার মেয়েটাকে।

নিজেকে আমার সেই থেকে একটা খুনী মনে হয়। আমার অভিশাপই ওদের দুজনকে ধ্বংস করেছিল। আমি তুমি আমরা আর এখন আমি প্রতিদিন স্রষ্টার কাছে আমার পাপের ক্ষমা চাই।

লোকটা বলল বটে, কিন্তু তার কন্ঠে একটা আশ্চর্য আত্মতৃপ্তি ছিল। মনে হল নিজের অভিশাপের ক্ষমতায় সে আজও ভীষন গর্বিত!!!


♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦


আমার অনুবাদ করা কাহলিল জিবরানের আরো কিছু গল্পঃ

১.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-১: The Field of Zaad
২.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-২: The Eagle and the Skylark
৩.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৩: The King
৪.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৪: History and the Nation
৫.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৫: She Who Was Deaf
৬.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৬: Lady Ruth
৭.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৭: SATAN
৮.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের গল্প-৮: THE KING OF ARADUS
৯.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের দুইটি গল্প
১০.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-১
১১.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-২
১২.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-৩
১৩.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের তিনটি গল্প-৪
১৪.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের চারটি গল্প
১৫.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-১
১৬.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-২
১৭.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-৩
১৮.অনুবাদ গল্পঃ কাহলিল জিবরানের পাঁচটি গল্প-৪
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০২১ রাত ১০:০০
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পিআর পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চ কক্ষের নির্বাচন আগে দিয়ে দেখতে দিন কে বাঘ কে বিড়াল?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬



সব দলের অংশগ্রহণে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চ কক্ষের নির্বাচন আগে দিন। কোন দলকে জনগণ প্রত্যাখ্যান করেছে কি করেনি সেইটাও জাতিকে দেখতে দিন। পিআর পদ্ধতির জাতীয় সংসদের উচ্চ... ...বাকিটুকু পড়ুন

নিশ্চিত থাকেন জামায়েত ইসলাম এবার সরকার গঠন করবে

লিখেছেন সূচরিতা সেন, ০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৪২


আমাদের বুঝ হওয়ার পর থেকেই শুনে এসেছি জামায়েত ইসলাম,রাজাকার আলবদর ছিল,এবং সেই সূত্র ধরে বিগত সরকারদের আমলে
জামায়েত ইসলামের উপরে নানান ধরনের বিচার কার্য এমন কি জামায়েতের অনেক নেতা... ...বাকিটুকু পড়ুন

প্রকৌশলী এবং অসততা

লিখেছেন ফাহমিদা বারী, ০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৫৭


যখন নব্বইয়ের দশকে ইঞ্জিনিয়ারিং পড়ার সিদ্ধান্ত নিলাম এবং পছন্দ করলাম পুরকৌশল, তখন পরিচিত অপরিচিত অনেকেই অনেকরকম জ্ঞান দিলেন। জানেন তো, বাঙালির ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারিতে পিএইচডি করা আছে। জেনারেল পিএইচডি। সবাই... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যাহা দিয়াছি, ভারত উহা সারা জীবন মনে রাখিবে… :) =p~

লিখেছেন নতুন নকিব, ০৬ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:১৫

আমি ভারতকে যাহা দিয়াছি, ভারত উহা সারা জীবন মনে রাখিবে… :) =p~

ছবি, এআই জেনারেটেড।

ইহা আর মানিয়া নেওয়া যাইতেছে না। একের পর এক মামলায় তাহাকে সাজা দেওয়া... ...বাকিটুকু পড়ুন

মুক্তিযুদ্ধের কবিতাঃ আমি বীরাঙ্গনা বলছি

লিখেছেন ইসিয়াক, ০৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:১৫


এখনো রক্তের দাগ লেগে আছে আমার অত্যাচারিত সারা শরীরে।
এখনো চামড়া পোড়া কটু গন্ধের ক্ষতে মাছিরা বসে মাঝে মাঝে।

এখনো চামড়ার বেল্টের বিভৎস কারুকাজ খচিত দাগ
আমার তীব্র কষ্টের দিনগুলোর কথা... ...বাকিটুকু পড়ুন

×