somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরমাণু গল্পসমগ্র-১৩ঃ পরিহাস

২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

*****************
-দোস্ত, সুশান্তের “ছিছোড়ে” মুভিটা দেখেছিস?
-না। কেমন হয়েছে?
-বেশ ভাল।
-তাই নাকি? মুভির থিম কি?
-এই যে সুইসাইডের বিপক্ষে। জীবনটা অনেক সুন্দর। জীবনটাকে ভালবাসতে হবে। তুচ্ছ কারণে এই জীবনকে শেষ করে দেয়ার কোন মানে নাই।

কয়েক মাস পর।
-দোস্ত, শুনেছিস, সুশান্ত সিং রাজপুত নাকি মারা গেছে।
-লোকটার বয়সতো কমই ছিল। কিভাবে মারা গেল? অসুখে? নাকি দূর্ঘটনা?
-সুইসাইড।
-বলিস কি? এই লোকই না কয়দিন আগে সুইসাইড বিরোধী মুভি করল?

গল্পঃ পরিহাস-১
০২.০১.২০২১



*****************
অফিসে ঢুকতেই আলম সাহেবের সাথে দেখা হয়ে গেল।কুশলাদি বিনিময়ের সময় লক্ষ্য করলাম ভদ্রলোক বোধহয় একটু শুকিয়ে গেছেন।
-আলম সাহেব, ভাল আছেন?
-আলহামদুলিল্লাহ। আপনার খবর কি?
-আলহামদুলিল্লহা, আমিও ভাল আছি। শুকিয়ে গেছেন মনে হচ্ছে?
-আসলে ডায়বেটিস ধরা পরার পর থেকে খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করছি আরকি।
-ওহ।
কথা বলতে বলতে খেয়াল করিনি কখন লিফটের সামনে এসে দাঁড়িয়েছি। আমি কল বাটনে চাপ দিতেই উনি বললেন, থাকুন ভাই, যাচ্ছি।
বলতে বলতেই সিড়ির দিকে পা বাড়ালেন তিনি।
-সেকি, সিড়ি দিয়ে উঠবেন নাকি? আপনার অফিস না পাঁচতলায়?
-হ্যা, সিড়ি দিয়েই যাব। আসলে বুঝতেই পারছেন, ডায়বেটিস ধরা পড়েছে।

কিছুদিন পর।
-কয়েকদিন ধরে আলম সাহেবকে দেখছি না? ছুটিতে নাকি?
-সেকি? আপনি জানেন না?
-ডায়বেটিস ধরা পড়ার থেকে আলম ভাই খুব স্ট্রীক্ট ডায়েট শুরু করেছিলেন, সাথে ব্যায়াম আর সিড়ি দিয়ে ওঠানামা। কয়েকদিন আগে সিড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ সুগার নিল(Nil) হয়ে মাথা ঘুরে পড়ে গেছেন। এখন হাসপাতালে।

গল্পঃ পরিহাস-২
০২.০১.২০২১



*****************
-স্যার, কাল কি অফিসে আসতে হবে? নাকি ছুটি থাকবে?
-হঠাৎ এই প্রশ্ন কেন? কাল কি শুক্রবার? নাকি কোন জাতীয় দিবস?
-না, মানে কালতো নির্বাচন।
-তো কি হয়েছে? সাধারণ ছুটি কি ঘোষণা হয়েছে?
-তা হয় নাই। কিন্তু স্যার, অফিসে আসলে ভোট দিব কিভাবে?
-গতবার দিতে পেরেছিলে?
-তা পারি নাই, আগেই কেউ দিয়ে দিয়েছিল।
-তাহলে আর চিন্তা কি? যারা জনগণের সেবা করতে বদ্ধপরিকর, তারা নিজ দায়িত্বেই আপনার ভোটটা দিয়ে দিবে।আপনিও অফিসে কাজ করে নিজের দায়িত্ব পালন করেন।
ছেলেটা কোন জবাব খুঁজে পায় না, নীরবে বসের চেম্বার থেকে বেরিয়ে যায়। বস লক্ষ্য করলে দেখতে পেতেন, ছেলেটা নিজের বুড়ো আঙ্গুল ধরে বিড়বিড় করছে, সেই আঙ্গুলে কোন অমোচনীয় কালি লেগে নেই।আগামীতেও লাগবে কিনা, কে জানে?

গল্পঃ পরিহাস-৩
২৬.০১.২০২১



=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
সিরিজের বাকি পর্বগুলোঃ
পরমাণু গল্পসমগ্র-১
পরমাণু গল্পসমগ্র-২
পরমাণু গল্পসমগ্র-৩
পরমাণু গল্পসমগ্র-৪
পরমাণু গল্পসমগ্র-৫
পরমাণু গল্পসমগ্র-৬
পরমাণু গল্পসমগ্র-৭
পরমাণু গল্পসমগ্র-৮
পরমাণু গল্পসমগ্র-৯
পরমাণু গল্পসমগ্র-১০
পরমাণু গল্পসমগ্র-১১
পরমাণু গল্পসমগ্র-১২
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৬
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×