কোন মায়ার ডাক?
পথের ধারে কাকে খোঁজো?
একটুখানি চক্ষু বুঁজো।
হৃদয় মাঝে একটু ঝুঁকে
কান পাতো শূন্য বুকে।
শুনতে কি পাও তারে?
ডাক দিয়ে যায়...
বারে বারে...
কোন জগতের,
কোন ভুবনের,
কোন শূন্যতায়?
বেঁচে থাকো,
স্বপ্ন দেখো
কিসেরও আশায়?
রচনাকাল: অক্টোবর, ২০১১ বাকিটুকু পড়ুন










