somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

আমার রাজত্ব

লিখেছেন প্রগতি বিশ্বাস, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:৩৪

আমি যদি কোনোদিন ক্ষমতার মসনদে বসি,
পতাকাটা তুলে দেবো পাকিস্তানের হাতে নিঃশর্তে।

আমি যদি কোনোদিন ক্ষমতার মসনদে বসি,
পদ্মার নীল জল বেচে দেবো গঙ্গাপারের বেনিয়াদের কাছে।

আমি যদি কোনোদিন ক্ষমতার মসনদে বসি,
মানচিত্রের শেষ রেখাটুকু বন্ধক রাখবো আমেরিকার দরবারে।

আমি যদি কোনোদিন ক্ষমতার মসনদে বসি,
পবিত্র মাটির বুক চিরে দলিল লিখে দেবো ইসরায়েলের নামে।

আমি যদি কোনোদিন ক্ষমতার... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৭৬ বার পঠিত     ০ like!

কবির বিরুদ্ধে কবি

লিখেছেন অতন্দ্র সাখাওয়াত, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:১০

হে মৃত্যুহীন কবি,
কোন এক কোমল রাতে
তোমার সাথে পায়ে পায়ে
চলতে চাই হাজার বছর।
তারপর তুমি
মিলিয়ে যাবে তারার মাঝে —
তখন আমি লিখবো
তোমার না-লেখা পঙ্ক্তিমালা
কোন এক পূর্ণিমাতে।

হয়তো প্রথম পঙ্ক্তি হবে —
"সে তোমাকে ভালোবাসতো।"
তারপর সমুদ্রের বাতাসে
উড়ে যাবে সে কাগজের টুকরো,
আলোর ঝর্ণায় স্নান করে
মৃত্যুর সাধ চলে যাবে আমার,
চিত্তের সব ভয় শূন্যে তুলে
আমি একলা চলতে থাকবো
আরো হাজার... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৮৭ বার পঠিত     ০ like!

গুপ্তদের সকল অপকর্মের তদন্ত হোক....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪৮


সময় যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে অস্বস্তিকর সত্য!
সময় গড়িয়ে যাচ্ছে- আর অতীতের অনেক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিভিন্ন ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তথ্য সামনে আসছে-
যেখানে দেখা যাচ্ছে, আওয়ামী দুঃশাসনকালে সহিংসতা, হামলা, নির্যাতনের ঘটনাগুলো অনেক ক্ষেত্রে সংগঠিত ও পরিকল্পিত ছিল। ছাত্ররাজনীতি, ভিন্নমত, সাধারণ শিক্ষার্থী- কেউই সেই সহিংসতার বাইরে ছিল... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৩৭১ বার পঠিত     ০ like!

’দেশ বিক্রির অভিযোগ, কাঠগড়ায় ইউনূস–জামাত–বিএনপি–এনসিপি”

লিখেছেন রাবব১৯৭১, ২৮ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:১৩

’দেশ বিক্রির অভিযোগ, কাঠগড়ায় ইউনূস–জামাত–বিএনপি–এনসিপি”
==========================================
চুক্তি মানেই তো স্বার্থের ভারসাম্য। কিন্তু সেই ভারসাম্য যখন দেশের স্বার্থকে উপেক্ষা করে, তখন সেটি আর চুক্তি থাকে না প্রশ্নবিদ্ধ সমঝোতায় পরিণত হয়। ইউনূসের শেষ সময়ের দেশ বিক্রির এই চুক্তি বিএনপি আর জামাতের মিলেমিশেই করেছে। যারা এতদিন মিথ্যা অপবাদ দিয়ে আওয়ামী লীগ আর ভারতকে দোষারোপ করে... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২০৬ বার পঠিত     ১ like!

Dual Currency Card Needed for Meta Monetization. Urgent National Interest.

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে এপ্রিল, ২০২৬ সকাল ৭:৪৬

ছবি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি প্রায় চল্লিশ মিনিট। এক জায়গায় এতক্ষণ দাঁড়িয়ে থাকলে সাধারণত দুই ধরনের সন্দেহ হয়- এক, লোকটা কিছু করতে এসেছে। দুই, লোকটার করার কিছু নেই। আমি কোনোটাই না। আমি এসেছি রাষ্ট্রীয় প্রয়োজন নিয়ে।

দুনিয়া কী ভাবলো, সেটা নিয়ে আমার মাথাব্যথা নেই। আমার মাথাব্যথা একটাই—কার্ড।

হঠাৎ পিছন থেকে মোটা গলার... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ২৪৩ বার পঠিত     ০ like!

তোমার স্পর্শ

লিখেছেন শ্রাবণ আহমেদ, ২৮ শে এপ্রিল, ২০২৬ ভোর ৫:০০

জীবনের দামে কিনেছি তোমায়, চিনেছি তোমায় আগে।
যেন, বিদায়ের কালে আমার জন্য ভালোবাসাটুকু জাগে।
তোমার পরশে ভুলে যাবো যত অপ্রাপ্তি ছিল সব।
ভালোবেসে যেন নিয়ে যেতে পারি স্পর্শ ও অনুভব।
— শ্রাবণ আহমেদ বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৭৪ বার পঠিত     ০ like!

যে শহরে বৃষ্টি নেই

লিখেছেন রিয়াজ দ্বীন নূর, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ২:৩০



শহরটা নিচে। অনেক নিচে। রিকশার টুংটাং, বাসের হর্ন, কারো হাসির শব্দ, কারো ঝগড়ার শব্দ — সব মিলিয়ে একটা জীবন্ত শহর। কিন্তু রিয়াজের কাছে এই সব শব্দ এখন অনেক দূরের। যেন কোনো এক পাহাড়ের চূড়া থেকে সে সমতলের দিকে তাকিয়ে আছে, আর সমতলের মানুষগুলো অনেক ছোট, অনেক অস্পষ্ট, তাদের জীবন... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১১৫ বার পঠিত     ২ like!

উৎসবের দিন ছিল না

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ১:১৬

উৎসবের দিন ছিল না
সাইফুল ইসলাম সাঈফ

উৎসবের দিন ছিল না, তবু আমরা ভাই-বোন ও তাদের ছেলে-মেয়ে ছাড়াও আরো অনেকে একসাথে গ্রামে গেলাম মাকে সাথে নিয়ে। এভাবে কবে সবাই একসাথে হয়েছি খেয়ালে আসছে না। ঈদের দিনও সবার দেখাসাক্ষাৎ হয় না! দিনটা ছিল গত শুক্রবার বা জুম্মাবার (২৪.০৪.২০২৬)। বৃহস্পতিবার রাতে মেজো ভাইকে কল... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     ১ like!

দুখু মিয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৬



গভীর অন্ধকার রাত প্রবল গর্জন করে আকাশ ডাকছে, দুখু মিয়া আর তার মেয়ে ফুলবানু খুপড়ি মতো ছাপরা ঘরের জানালা দিয়ে তাকিয়ে আকাশ দেখেন। অন্ধকারে কিছুই দেখা যায় না তারপরও বাপে ঝিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে তাদের ভালো লাগে। দুখু মিয়ার বউ মর্জিনা বানু লাকড়ির চুলায় ভাত রান্না বসায়েছেন। আজ ভালো... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ১৮৮ বার পঠিত     ৩ like!

অপার্থিব সীমারেখা

লিখেছেন অতন্দ্র সাখাওয়াত, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৪

এই পৃথিবীতে আলো-অন্ধকার ছাড়াও
একটি জগৎ আছে—
তার সমুদ্রের তলদেশ থেকে বৃষ্টির ধারা
আকাশে গিয়ে ঝরে,
যেখানে মৃত ছাতার দল উড়ে চলে যায়
পৃথিবীর জন্মের দিকে।

​ঘুম-জাগরণের সংযোগস্থলে সেখানে গিয়ে
চুম্বকে ভেজা পাখি দেখি;
সেখানে বাতাসের ফুসফুসে ডুবে যেতে থাকে
উল্টো চলা ঘড়ির কাঁটা।
​যেখানে পৃথিবী একটি সবুজ তালার মতো
চাবিহীন দুলতে থাকে।

পুলিশ স্টেশনে ফুল আর কবিতার বইগুলো
আগুনে হাবুডুবু খায়।
​আয়নায় নিজের... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৬৮ বার পঠিত     ১ like!

যদি আল্লাহকে ভালবাসতে চাও

লিখেছেন আরমান আরজু, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৫৭


বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সাথে শিলাও পড়ছে। বারান্দায় এসে দাঁড়ালাম বৃষ্টি দেখার জন্য। হঠাৎ কোত্থেকে এক বাজরিগার পাখি (বিদেশি তোতা বলতে পারেন) এসে আমার বারান্দা দিয়ে ঢুকে একেবারে কক্ষে প্রবেশ করল। পাখিটি ভিজে জবুথবু। আমি ফ্যানের সুইচ অন করলাম।
- পাখা ছাড়লে কেন? আমার শীত লাগছে।

ওমা, পাখিটি কথা বলে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০১ বার পঠিত     ০ like!

অন্য ধর্মের মানুষদের মাঝেও 'উত্তম মানুষ' আছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৪৭



পবিত্র কোরআনে অসম্ভব সুন্দর একটি আয়াত আছে। মহামহিম খোদাতায়ালা পুরো বিশ্বের মানুষদের দিকে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে পবিত্র কোরআনে জিজ্ঞাসা করেছেন - "আর ঐ ব্যক্তি থেকে কে বেশি উত্তম যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত’?"

আজ সারা দিন আয়াতটি নিয়ে ভেবেছি। মহান... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ২৫০ বার পঠিত     ০ like!

দায় নেওয়ার কেউ নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৫


বাংলাদেশের ব্যাংকিং সংকট নিয়ে যত আলোচনা হচ্ছে, যত টকশো হচ্ছে, যত বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন, তার কিছুই ব্যাংকের সামনে লাইনে দাঁড়ানো মানুষটার কাজে লাগছে না। তিনি জানতে চান একটাই কথা, তার সারাজীবনের সঞ্চয় কবে ফেরত পাবেন। সেই প্রশ্নের উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেননি। এই লেখা সেই উত্তর খোঁজার চেষ্টা,... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ২০৯ বার পঠিত     ২ like!

জীবন চক্র

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ২৭ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৫৫

একজন পুরুষকে প্রতিদিন অসংখ্য 'অনিশ্চিত অবস্থা'র মোকাবিলা করতে হয়। দিনে অসংখ্য সিদ্ধান্ত নিতে হয়। মেজাজ নিয়ন্ত্রণ করতে হয়।
বাসা থেকে বের হবার পর রিক্সার অপেক্ষা। না পেলে হাঁটতে হয়। রিক্সা পেলে ভাড়া নিয়ে কিছুক্ষণ ক্যাঁচাল করা লাগে। বাসে গেলে সিট পাবো নাকি পাবো না এই নিয়ে শঙ্কা। ভাড়া নিয়ে হেল্পারের সাথে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৬ বার পঠিত     ০ like!

কালকেউটে

লিখেছেন রাজীব নুর, ২৭ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৫৯



তুমি ও অতিথি পাখি কী সুন্দর মিলেমিশে একাকার!
আম ও দুধের অপূর্ব সংমিশ্র!
অতিথি পাখির কিছু কিছু বিসর্জন থাকলেও-
তুমি যা কিছু অর্জন করেছো তাতে নেই একরত্তি বিসর্জন!

অর্বাচীনের মতো ভেবেছিলাম পোষ মানবে কালকেউটে;
বশ্যতা নয় চেয়েছিলাম ভানহীন সখ্যতা।
তোমার ভোতা ছুড়িতে কি মাখানো ছিলো নাগা-মরিচের ক্রোধ?

এখন আর মিলাই না প্রাপ্তি-... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১০৫ বার পঠিত     ১ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য