কবিতা
সন্ধ্যের আলো
ইচ্ছে করলেই
শোধরানো যায় ভুল,
পাতার উপর জমানো ধুলি
গায়ের বসন কালিঝুলি
কিংবা ধরো
কথার বুলি, উটকো ঝারি
শোধরানো যায় এসব।
কিন্ত বলো যায় কি পাওয়া
হিজল ফুলের রঙিন সকাল
হাতের মুঠোয় পাঁচটি আঙুল
একটি শিশুর?
যায়না পাওয়া এসব।
যায় কি পাওয়া হারানো দিন
মায়ের হাতের মুড়কি-মোয়া
দিন ফুরোলে সন্ধ্যে আলোর মাঝে?
তবু দেখ চোখের কোণে
স্বপ্ন হয়ে সেসব দোলে
ভোরের আলো যায়না পাওয়া
সন্ধ্যে... বাকিটুকু পড়ুন













