বেঁচে আছি মানে সরে আছি!
বুভুক্ষু প্রেমিক আমি
হাওয়া থেকে শুষে নিয়ে লাবণ্য তোমার
বেঁচে ছিলাম কদর্য এই সময়ে -
বেঁচে থাকা মানে জানি
শুধুই ফুসফুসের ফুলে ওঠা
আর চুপসে যাওয়া আর ফুলে ওঠা
বেঁচে থাকা মানে দূরত্ব
আর দূরগামী হাতছানি ফিরিয়ে দেওয়া
বেঁচে আছি মানে সরে আছি
অথচ জন্মান্ধ সত্ত্বা জানে
রঙের ছোঁয়াচ এড়িয়ে নিঃসঙ্গ যাযাবরের একাকিত্ব
কতটা ভয়ংকর -
এখনো বেঁচে... বাকিটুকু পড়ুন











