=ব্যাকুলতা....=

ইদানিং মন বড় ব্যাকুল হয়ে থাকে
কৈশোরের উঠোনে ফিরে যেতে,
অদ্ভুত আনন্দঝরা দিনগুলি সেই;
চোখগুলো হয় মনের জানালা...
জানালায় উঁকি দিয়ে নিস্তব্ধতায় কাটে
ভাবনাগুলো হয় নীল পায়রা;
উড়াউড়ি করে কৈশোরের উঠোনজুড়ে।
সেই বটগাছ; মাথা ছিল আকাশসম
তার নিবিড় ছায়া যেনো বিনয়াবনত,
বটরে শিখরে বসে কেটেছে বিনোদ মুহুর্ত;
শিউলীর ঘ্রাণ, পরগাছা নীল বেগুনী অর্কিডের ছোঁয়া...
প্রভাতের শিশির ভেজা ঘাস,
রোদেলা দুপুরে... বাকিটুকু পড়ুন










