আড়ালের কান্না
ইশতিয়াক ফাহাদ চৌধুরী
আমি সংগ্রামের কবি,
আমি কথা বলি তাদের হয়ে
যাদের জীবনের আকাশে
রোদ উঠতে উঠতেই মেঘ জমে।
হারানো প্রিয়ার ভালোবাসা
যাদের ঠেলে দেয়
পানশালার নিঃশ্বাসে,
নারীর সাময়িক উষ্ণতায়
ভুলে থাকার এক ক্ষণিক আশ্রয়ে।
তবুও রাত নামলে
সব মিথ্যে সাহস ভেঙে পড়ে,
দিন শেষে আড়ালে বসে
তারা কাঁদে চুপচাপ
একটা নাম ধরে,
একটা স্মৃতি বুকে চেপে।
বাইরে তারা শক্ত মানুষ,
ভেতরে ক্ষয়ে যাওয়া দেয়াল,
হাসি তাদের মুখোশ... বাকিটুকু পড়ুন











