মেয়ে তুমি লড়াই করলে না !

তুমি মেয়ে
হাসতে পারো
কাঁদতে পারো
হাঁটতে পারো অবিরত।
তুমি মেয়ে
টলতে পারো
টলাতে পারো
যত খুশী তত।
তুমি মেয়ে
স্বপ্ন গড়
স্বপ্ন পোড়াও
নিজের খুশী মতো।
তুমি মেয়ে
মেয়ে হয়েই রইলে
ডাংগর হইলে না।
তুমি মেয়ে
নীরবে সব
সয়ে গেলে
লড়াই করলে না।
১৩ এপ্রিল ২১। বাকিটুকু পড়ুন











