somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

হৃদত্মা

লিখেছেন রিয়াদ মাহমুদ জাকারিয়া, ০২ রা মার্চ, ২০২১ রাত ৩:০২



আমি প্রস্তুত হচ্ছি কারণ...
তৃতীয় বিশ্বের ক্ষুধিত, শোষিত, বঞ্চিত, নিপীড়িত, প্রতারিত, অপমানিত মানুষের ডাক আমার কানে।
নোংরা পচা প্রতিগন্ধময়ী আপসকামিতাকে আমি ঘৃণা করি,
হিংস্র দানবের সাথে শান্তিপূর্ণ সহবস্থানে নিজেকে আমি নোংরা আবর্জনায় নিক্ষেপ করি,
সুবিধাবাদী কলা কৌশলকে আমি পদাঘাত করি,
নয়া মানবিকতার চিরন্তর প্রতীক আমার বুকে
যেখানে সাম্রজ্যবাদের সন্ত্রাসবাদের থাবা,
সেখানেই আমি জ্বলে উঠি... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২৫ বার পঠিত     like!

পুতুল নাচ !

লিখেছেন স্প্যানকড, ০২ রা মার্চ, ২০২১ রাত ২:৫৯

( ছবি কারমেল গ্যালারি, ক্যালিফোর্নিয়া )

আলো আসে যায়
এইতো জীবন
পথগুলি ডাকে খুব জোরে
যদিও ভুলো মন।

হয়তো তুমি
জল খোঁজ কর
অথবা এক দুই টুকরো
শুকনো রুটি
ফুটপাতে কিছু মুখ
আহা! কি ঘুমায়।

সারস হয়ে ঠোঁট ডুবাই
সব শেষ হয়ে যায়
কালো ষাঁড়ের কাঁদে
শেষ বেলার রোদ।

দোহাই, আমাদের খুঁড়তে দিন
কবর
অথবা অন্য দেশের... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৫০ বার পঠিত     like!

জীবন যতই নিষ্ঠুর হউক বা যতই কষ্ট হউক তা সয়ে নিতে হয়, মেনে নিতে হয় জীবনের প্রয়োজনেই।

লিখেছেন ইশতিয়াক ফাহাদ, ০২ রা মার্চ, ২০২১ রাত ১২:২৫



গত ২-৩ বছরে অনেক কঠিন আর নিষ্ঠুর হয়ে উঠেছি । আবেগগুলো আমাকে ছুতে পারে না । আবেগের উদ্বেলতাকে, উন্মাদনাকে, উচ্ছ্বাসকে আর উল্লাসকে কঠিন ভাবে পরাহস্ত করতে শিখে গিয়েছি । এই যান্ত্রিক শহরকে যতবার আপন মনে হয় তার চেয়ে দিগুন পর মনে হয় । সম্পর্ক চিন্নহ করতে... বাকিটুকু পড়ুন

২২ টি মন্তব্য      ৮৮৯ বার পঠিত     like!

সঙ্গী

লিখেছেন অরূপ চৌহান, ০২ রা মার্চ, ২০২১ রাত ১২:০৩

একাকী ক্লান্ত অলস এ অন্তর বিদিশা
সুরের মূর্ছনা একমুখী চিন্তায় কাটে অমানিশা
বরফ আচ্ছাদিত অবয়ব,
বিরহ বেদন সুপ্ত আগ্নেয়গিরি
সীমাহীন চাপে বিস্ফোরণ ;
অতপর!
ভস্মীভূত বিরহে গড়েছে জনপদ,
সবুজে বদলেছে বিরান ভূমি।
সেই সবুজের সিড়ির অন্ত
প্রাপ্তির প্রান্তরে।
গন্তব্যে শুধু নিরবে ছুটে চলা।
বিশ্বাস আজ শুধু সঙ্গী। বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৮৮ বার পঠিত     like!

'মন খারাপেরও একটা ব্যথা আছে। সে ব্যথার গায়ে হাত বুলিয়ে সারিয়ে নেবো, এমন সাধ্য আমার নেই'...

লিখেছেন নান্দনিক নন্দিনী, ০১ লা মার্চ, ২০২১ রাত ১১:৫১



অজস্র অবসর অন্তহীন ভুলের সামনাসামনি দাঁড় করিয়ে দেয় অবলীলায়। পৃথিবী যখন সকালের কফি কিংবা রাতের ঘুমে ডুবে যায়; আমি ফিরে যাই সেইসব দিনগুলোতে, যেখানে আমরা পরস্পরের কাছে খুঁজে পেয়েছিলাম স্বাচ্ছন্দ্য আর সুখ। তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে বরফের মতো জমে যাওয়া সোনালি সময়ের বিন্দু! যেমন বর্নিল, তেমনই মূল্যবান।... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ২১১৬ বার পঠিত     like!

সূর্যাস্ত থেকে প্রভাত

লিখেছেন রাজীব নুর, ০১ লা মার্চ, ২০২১ রাত ১১:৫০




কথা নয় চুপচাপ পাশে বসে থাকবে,
এমন একজন সঙ্গী দরকার আমার
যার মন খুব গম্ভীর, যার স্পর্শকাতরতা খুব প্রখর
যে কথা ছাড়াই মানুষকে বুঝতে পারে।

দু-চারটি ভালো কবিতা লিখতে লিখতেই
নিশ্চয় ত্রিশ-চল্লিশ বছর লেগে যাবে
এই ত্রিশ-চল্লিশ বছর, তোমরা গল্প করতে থাকো,
শেষে তোমাদের মঙ্গলই... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১৫৪ বার পঠিত     like!

বেড়ালতমা

লিখেছেন হাসান মাহবুব, ০১ লা মার্চ, ২০২১ রাত ১১:২২


(১)

আমার একটা অসুখ আছে।

শ্বাসকষ্ট আর ভয়ের অসুখ। আমার শ্বাসকষ্ট ফুসফুসের সংক্রমণ থেকে না। আমার ভয় লাগে। আমি ভয় পাই। এই ভয়ের উৎস আমার জানা নেই। বেড়ালতমাও জানে না। তবে সে আমার ভয় কমিয়ে দিতে জানে । এই মুহূর্তে সে আমার পাশে বসে আছে। একটা লাল পাড়ের শাড়ি পরে আছে। সুন্দর।... বাকিটুকু পড়ুন

৩০ টি মন্তব্য      ৪২৪ বার পঠিত     like!

The Terminal সিনেমা রিভিউ

লিখেছেন রিনকু১৯৭৭, ০১ লা মার্চ, ২০২১ রাত ১১:২১



Steven Spielberg পরিচালিত ২০০৪ সালের ছবি The Terminal নিয়ে কিছু বলবো। সিনেমাটি বেশ কয়েকবার আমার দেখা হয়েছে তবে রিভিউ লেখা হয়নি কখনো। কেনো লেখা হয়নি সেটা নিয়ে আমি নিজেও ভাবছি। এমন একটি সুন্দর সিনেমা নিয়ে এতোদিন কেনো কিছু লিখলাম না। যাই হোক, সিনেমাটি সকলের দেখা উচিত। কারণ কি জানেন! কারোণ... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৩৫৬ বার পঠিত     like!

প্রণয় ও দূরত্ব

লিখেছেন অব্যক্ত কাব্য, ০১ লা মার্চ, ২০২১ রাত ১১:১৬



আমার ভীষন একলা লাগে মেয়ে,
তোমায় দেখার ইচ্ছে ভীষন জাগে!
হাজার কাজের ভীড় ভাট্টার ভীড়ে
তোমার স্বরটাই ভীষন মধুর লাগে।

একটু খানি তোমার অভাবে
এই শরীরের তাপ বেড়ে যায় রোজ।
মন মানেনা দূরত্ব তোমার,
কি করে বুঝাই
বয়স বাড়ে দেহের
মনতো ভীষন অবুঝ।


ছবিঃ সংগৃহীত বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ২২৭ বার পঠিত     like!

মধ্যবিত্ত !

লিখেছেন স্প্যানকড, ০১ লা মার্চ, ২০২১ রাত ১১:০৪

( বব মারলে আর্টিস্ট লিয়ন ডেবেনাইস)

ঘাম নিয়ে শুতে যাই
ঘাম নিয়ে নাহাই
ঘাম নিয়ে উঠি
আমরা মধ্যবিত্ত
সমাজে মাছলি পুটি।

কত স্বপন
বুক ধরফর
নিকোটিন চোখে ঝাপসা
গোস্তের সনে পোড়ে
কলিজা ফ্যাপসা ।

আমরা শালায় আছি বেঁচে
কি নাই!
এই নিয়ে ভাবি
রাতদিন এক করে
বোকার মতন প্রেম খুঁজি।

মধ্যবিত্ত মানে, ... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৮২ বার পঠিত     like!

অপ্রিয় বাবা

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ০১ লা মার্চ, ২০২১ রাত ৮:৩২


বাবা কখনো আমার প্রিয় হতে পারে নি,

যবে থেকে বুঝতে শিখেছি,

তবে থেকেই-

হলুদ রঙ্গের জামাটা চেয়ে পাই নি,

পোয়েনিক্স সাইকেলটা চেয়ে পাই নি,

১১১০ মোবাইলটা চেয়ে পাইনি,

কতযে পাইনি,

কতযে পাব না ;

তার ডরে কত চাই নি!

জন্ম থেকেই কেমন কঠিন ঠকেছি!!



দু'বাড়ির পরের যে বাবাটা,

তার ছেলেদের গাড়িতে চড়ায়,

রঙ্গীন রঙিন কাপড় পড়ায়,

ফোলাও-কোর্মা নিত্য খাওয়াই,

তেমন একটা বাবা চেয়েছি।



আমার বাবা?

একেবারেই... বাকিটুকু পড়ুন

৪২ টি মন্তব্য      ৩৪৩ বার পঠিত     like!

ঘুম আসা সহজ কথা নয়

লিখেছেন নেয়ামুল নাহিদ, ০১ লা মার্চ, ২০২১ রাত ৮:২৯


জানি, সময় সময় ঘুম আসা সহজ কথা নয়
পৃথিবী যদিও কার্পণ্য করছে না কিছুতেই,
একেবারে সরল এক রাত এটি, প্রকৃতিও চেয়েছিল –
ঘুমাও তুমি; তাই সমস্ত কীট পতঙ্গও
নানা শব্দযোগের কর্মকাণ্ড থামিয়ে দিয়েছিল।

ধরে নাও – শুনশান পৃথিবী আজ তোমার, তুমি একলা;
তোমার মৃদু জ্যোৎস্না যদি ভাল... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৩৯ বার পঠিত     like!

প্রমীলা

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০১ লা মার্চ, ২০২১ রাত ৮:১৭

- আমি তোর প্রেম চাই প্রমীলা।

স্থির চোখে তাকালে। চোখের ভাষা আমি কোনোদিনই বুঝি নি।
কেউ বলে খরা, কেউ বলে ঝড়। আগুন বা সমুদ্র বলে কেউ কেউ।
ক্রূর বা কোমলও হতে পারে এ চাহনি।

অনেকটা সময় ফুৎকারে উড়িয়ে দিয়ে বললে,
ওরে ও ছন্নছাড়া, এভাবে কি প্রেমিক হওয়া যায়?

কীভাবে প্রেমিক হওয়া যায়, পাঠ্যপুস্তকের কলামে এরকম
কোনো... বাকিটুকু পড়ুন

২৮ টি মন্তব্য      ২৮২ বার পঠিত     like!

কুয়িন্স ফুল

লিখেছেন রাজীব নুর, ০১ লা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২৬


ছবিঃ আমার তোলা।

১। সত্যি মিথ্যায় জড়ানো এ জগত। মিথ্যারও মহত্ব আছে। হাজার হাজার মানুষকে পাগল করে দিতে পারে মিথ্যার মোহ। শোক, দুঃখ, জীবনের অসহ্য ক্লান্তি এ সব তো তুচ্ছ, মরনকে পর্যন্ত মানুষ মনের জোরে জয় করতে পারে।

২। অনেকেই আমার মতের সঙ্গে ঐক্যমত পোষণ না করলেও... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ২৮১ বার পঠিত     like!

গরুর মাসাল (ছবি ব্লগ)

লিখেছেন ইমতিয়াজ ১৩, ০১ লা মার্চ, ২০২১ বিকাল ৫:২৪

ব্লগে পোষ্ট দিয়ে নিয়মিত থাকার প্রবল ইচ্ছা থাকার পরেও লেখার জন্য সেই মানের ধৈর্য্য না থাকায় কোন কিছুই পোষ্ট করা হয় না । তাই আজ Google মামার সহযোগিতায় গরুর মাসালর বিভিন্ন ছবি দিয়ে একটি পোষ্ট দেয়ার ক্ষুদ্র প্রয়াস।

১.





২.




৩.



৪.



৫.

... বাকিটুকু পড়ুন

২০ টি মন্তব্য      ২৮৬ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য