এহনবি জিন্দা আছি, এহনবি এই নাকে আহে গোলাব ফুলের বাস
তরা জারা জিন্দা আছস, লৌড়াইয়া আইয়া পর
একলগে গুল বইসা আসমানী হুরীর কিসসা হুনি
খোওয়াবের খুব খোবসুরৎ
মাইয়া, গহীন সমুন্দর,
হুন্দর পিনিস আর
আসমানী হুরীর বারাত;
খিড়কির রৈদ, ঝুম কাওয়ালীর তান, পৈখ সুনসান বানায় ইয়াদ।
এহনবি জিন্দা আছি, মৌতের হোগায় লাথথি দিয়া
মৌত তক সহিসালামত জিন্দা থাকবার চাই।
বাকিটুকু পড়ুন







