এই যে আমি
এই যে আমি
হাসনাহেনার গল্প বলি।
লিখতে গিয়ে ফুরোয় কালি।
তাকে নিয়েই কথার ডালি
সাজাই দিবারাতি।
কথায় কথায় পদ্য সাজে।
পাণ্ডুলিপির পাতার ভাঁজে
তাকেই শুধু আঁকি।
এই যে আমি
হাজার হাজার কথা বলি।
কত কথা বলি, কত কথা।
রাষ্ট্র নিয়ে, বিশ্ব নিয়ে।
পথ-ঘাট-হাট নিয়ে।
নদী-পাহাড়-পাথার নিয়ে।
মানুষ-পাখি-পশু নিয়ে।
কত কথা।
এই যে আমি, হ্যাঁ আমিই।
হাসি-খুশি-রসিক আমি।
খুশির তোড়ে হেঁড়ে গলায়
হঠাৎ ধরি গান।
এই আমিই,
ভেতরে এক ধুসর নিস্প্রাণ।
এই... বাকিটুকু পড়ুন








