জিলাপির স্বাদে

রোদের সাথে লাশের পার্থক্যটা
যেনো অবেলা মাটির ছোঁয়া;
যেখানে মায়ার হুরপরীর পাহাড়
ঘেঁষে আছে এক ছায়া রোদ!
তবু অবেলায় রোদটা নিদারুণ
যেনো প্রণয়ের ময়ূরপঙ্খী ডানা
অথচ রোদ আমাকে পুড়েছে-
অবেলায় বিকেল হয়ে কিংবা
ভোরের উষ্ণ আর্তনাদের নীরবতা
কখনো অবেলা রোদ আমাকে
মিষ্টি দেয়নি,এতটুকু জিলাপির স্বাদে!
তাতে কি অবেলা রোদ তো আছে।
২৪-৯-২৬ বাকিটুকু পড়ুন











