বহুদিন হলো এখানে ব্যাধ নেই

কী ভীষণ শূন্যতা রেখে গেছে হ্যামিলনের বংশীবাদক। (কোনওদিন ফিরবে না।) তোমার হ্যাজেল চোখে ধূসর রেল লাইন, কুয়াশাচ্ছন্ন শহর। তুমি শঙ্কিত প্রাণহীন পৃথিবীকে ভেবে; তুষারাবৃত দূরের স্টেশন, ঘরবাড়ি, বিপণী বিতান।
হয়তো সময় জিরাফের ছায়া নিয়ে কথা বলার। শিশুদের চোখে দেখা সোডিয়াম জ্বলা ব্রিজ। চলো জর্দা খয়ের দিয়ে খুশবুদার পান খাই।... বাকিটুকু পড়ুন








