বিদায়ের আশা

তোমাকে কখনো আশার
আকাশে চাঁদ হতে দেখিনি;
ভেসে গেছে অমাবস্যার মেঘ!
হাতের মধ্যে-চোখের কোণে
ভিজে গেছে রাস্তার মোড়;
শুকেছে যত কৃষ্ণচূড়ার গাছ-
গোলাপ দেখলেই আশা বেদনায়
দৃষ্টি গোচর করে এক সমুদ্র জল!
তবু আশার বুড়ো হতে অনেক দেড়ি-
মরণেও চেয়ে থাকে বিদায়ের আশা।
২৭ আষাঢ় ১৪২৯, ১১ জুলাই ২৩ বাকিটুকু পড়ুন











