somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

শব্দদের চাপ

লিখেছেন তুষার দাস শুভ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৬

পৃথিবীতে কোটি মানুষের অনেক না বলা শব্দগুলো মনের মধ্যে সৃষ্টি হয়ে থাকে, কিন্ত মানুষ বলতে চেয়েও বলে না!


এতে করে প্রতিদিনের শত শত শব্দ প্রকাশ না পেয়েই চেপে যায়।
চেপে যাওয়া কথা গুলো বেশিরভাগ সময়ই কষ্টকল্পিত অথবা অপ্রকাশ্যই হয়ে থাকে।
জমে থাকা কথাগুলো হয়তো সারাদিনের ক্লান্তি শেষে তার লুকানো ডায়েরিতে জায়গা পায়... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৮ বার পঠিত     like!

বয়নামা দলিল

লিখেছেন আখনূখ জাবীউল্লাহ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০৩


প্রজাদের ভূমি-রাজস্ব বকেয়া পড়লে উপরস্থ মালিকরা আদালতে খাজনার নালিশ করে ডিক্রি করতেন। প্রজা ওই ডিক্রিকৃত টাকা জমিদারকে প্রদান না করলে ওই খাজনার ডিক্রি জারি দিয়ে ওই ভূমি নিলাম করা হতো। ওই নিলাম উপরস্থ মালিকসহ সর্বসাধারণের খরিদ করার অধিকার ছিল। যে ব্যক্তি বেশি টাকায় নিলামের ডাক ওঠাতেন তিনি ওই নিলামের খরিদ্দার... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৯৯৩ বার পঠিত     like!

চেক ডিজঅনার হলে কি করবেন?

লিখেছেন আখনূখ জাবীউল্লাহ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:০০

যদি কোনো ব্যক্তি যে ব্যাংকে তার অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট হতে অন্য কোনো ব্যক্তিকে টাকা প্রদানের জন্য চেক ইস্যু করেন এবং উক্ত অ্যাকাউন্টে যদি চেকে বর্ণিত টাকার অঙ্কের চেয়ে কম টাকা থাকে এবং চেকটি যদি ব্যাংক অপরিশোধিত অবস্থায় ফেরত দেয় তাহলে চেকদাতা একটি অপরাধ সংঘটিত করেছে বলে গণ্য হবে। তহবিল... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১২৫ বার পঠিত     like!

হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি

লিখেছেন স্বপ্নবাজ সৌরভ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০৬




@হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি@

ধরো,
কাল ভোরে সূর্য উঠলো না
স্বপ্নের আঙিনায় ফুটলো না কোন ফুল
পুরোপুরি শুকিয়ে গেল স্বপ্নের পুকুরের জল
বুকের বামপাশে থাকলো না কোন
জমাট বাঁধা খসখসে স্পর্শ।
আকাশের বুকে উড়লো না কোন নবীন ঈগল
জ্বালানো মোমবাতিগুলো নিভে গেল দমকা হাওয়ায়
নিমেষেই ভূ-পাতিত হলো বাতাসে উড়া কিছু সকরুণ আহবান
নীলপদ্মগুলো শুকিয়ে গেল-
জলাভাবে মরা কিছু মানুষের মতো।
... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১০৫২ বার পঠিত     like!

নবীজি- ১

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০১



নবীজিকে নিয়ে লেখার ইচ্ছ আমার দীর্ঘদিন ধরে।
এজন্য আমাকে অনেক লেখা পড়তে হয়েছে। অবশ্য নবীজিকে নিয়ে লেখার মতো যোগ্য লোক আমি নই। নবীজিকে নিয়ে বহু মানুষ লিখেছেন। আছে শত শত বই। আমাদের হুমায়ূন আহমেদ নবীজিকে নিয়ে লেখা শুরু করেছিলেন। কিন্তু শেষ করতে পারলেন না। তার আগেই তার মৃত্যু... বাকিটুকু পড়ুন

৩২ টি মন্তব্য      ৪৯৯ বার পঠিত     like!

আবারও অপ্রিয় কথন....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২৫

আবারও অপ্রিয় কথন....

আমি কবি সাহিত্যিক লেখক নই।
তারপরও লিখি মন যা চায়.... কেউ পড়ে, কেউ পড়ে না, আর এটাই স্বাভাবিক। বড় বড় কবিদের কবিতাই পড়তে চাননা আজকাল অনেক পাঠকই। সেখানে আমার লেখা আমার মতো কমজান্তা দুই চারজন পড়েছে সেটাই আমার জন্য বিরাট কিছু!
তবে গত ১৫ বছর ব্লগে এবং এক যুগে ফেসবুকে... বাকিটুকু পড়ুন

২৪ টি মন্তব্য      ৩৬৭ বার পঠিত     like!

অনুবাদ গল্পঃ দ্যা নাইটিঙ্গেল এন্ড দ্যা রোজ

লিখেছেন অপু তানভীর, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২৩



গোটা দশেক ইংরেজি গল্প অনুবাদ করার কাজ পেয়েছি । তবে নিয়োগকর্তার শর্ত হচ্ছে অনুবাদ হতে হবে ঝরঝরে । আক্ষরিক নয়, ভাবানুবাদ । আগে একবার শখের কারণে অনুবাদ করার চেষ্টা করেছিলাম তবে সেটা শেষ করতে পারি নি । এবার যেহেতু টাকা পয়সা পাওয়া যাবে তাই চেষ্টা করা যেতে পারে। টেস্ট... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৯৯৮ বার পঠিত     like!

পালানো

লিখেছেন সাইফুলসাইফসাই, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৭

পড়ালেখা নেই কাজ নেই। থমকে গিয়েছে জীবন। বয়:সন্ধি শুধু রমণী কল্পনা করছি, ভাবছি...। খেলাধুলা বন্ধ, ভালো লাগতো না কিছুই খালি ভাবতাম। এলাকার একবড় ভাইয়ের দোকানে আড্ডা দিতাম, চা-টা খেতাম, এখানে সেখানে ঘুরেফিরে সময় কাটতো খুব কষ্টে। চেহারা ছুরুত নষ্ট হতে লাগলো। বিদেশ যাওয়ার নেশা উঠল। তাই মা, ভাইকে জ্বালাতাম।... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৪৭ বার পঠিত     like!

পাঠ প্রতিক্রিয়া ৮ - রিপুচক্র (গল্প সংকলন)

লিখেছেন নীল আকাশ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০৭



বইয়ের নাম: রিপুচক্র
লেখার ধরণ: গল্প সংকলন
লেখক: আরিফ এম. ইসলাম
প্রকাশনী: অনুজ প্রকাশনী
প্রচ্ছদ: নওসীম তাসনিম
প্রকাশ: বইমেলা, ফেব্রুয়ারী ২০২৩
পৃষ্ঠা সংখ্যা: ১২০
মলাট মূল্য: ২৫০/=

গল্পকার আরিফ ইসলামের লেখার সাথে প্রথম পরিচিত হই ২০২১ সালে গল্পের অলিগলি নামে একটা গল্প সংকলন প্রকাশিত হওয়ার পরে। আমাদের দুজনেরই গল্প সেখানে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৪৩৬ বার পঠিত     like!

একজন জাপানী মায়ের লড়াই

লিখেছেন সোহানী, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৪



বি:দ্র: এডিটেড

আজকে বাইরের তাপমাত্রা মাইনাস ৩৫। এ ঠান্ডায় মেজাজ ঠান্ডার পরিবর্তে গরম হয়ে যাচ্ছে খবরটা দেখে। বেশ অনেকদিন থেকেই নিউজটা ফলো করি আর নিজের মনে গালি দেই। কাকে???

খুব সাধারন ঘটনাকে আমরা অসাধারন করে তুলেছি আমাদের স্বভাবসুলভ কুটিলতায়। জাপানীজ নাকানো এরিকো ও বাংলাদেশী ইমরান শরিফের ডিভোর্সের পর তিন মেয়ের অভিভাবকত্ব... বাকিটুকু পড়ুন

১৬৩ টি মন্তব্য      ২১৫৪ বার পঠিত     ১৫ like!

শীতকালে কিছুক্ষণ টিউবওয়েলে চাপ দেওয়ার পর গরম পানি বের হয় আর গরমকালে ঠান্ডা পানি। কিন্তু কেন?

লিখেছেন চৌধুরী আসিফ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৭

শীত যত তীব্র হয় নলকূপের পানি তত গরম মনে হয়, আর গরম যত তীব্র হয় নলকূপের পানি তত ঠান্ডা মনে হয়।
সত্যি কি নলকূপের পানির তাপমাত্রা শীতের সময় বৃদ্ধি পায়, আর গরমের সময় হ্রাস পায়?

উত্তর : আসলে না, নলকূপের পানির তাপমাত্রা শীত গ্রীষ্মকাল সারাবছরই একইরকম থাকে। তাহলে প্রশ্ন করতে পারেন, তাহলে... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৩৩২ বার পঠিত     like!

আর কবিতার খাতা থেকে তুমিও

লিখেছেন ৪৫, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:১০

প্রেয়সীর নির্জন হাতের চকিত চুড়িয়াল সুর নয়,
বরং এখানে পাবেন,
নিশ্ছিদ্র অন্ধকার ঘন তৃষ্ণার খোঁজ।
তরঙ্গের উল্লাস এখানে নেই;
বরং ময়ূর-ভদ্রা-মুক্তেশ্বরীর মতো
মৃতপ্রায় ব্রহ্মপুত্র এবং যৌবনাবতী সাবেক ইরাবতীর সন্ধান।
সেখানে বিগত শোকসন্ধ্যার বিষণ্ণ ভায়োলিনটির
একটানা আর্তনাদ শুনতে শুনতে ঘুমিয়ে
গেছে ভোরের দোয়েল।
দোয়েলটি ঘুম ভেঙ্গে উঠে ভীষণ চেঁচাবে।
কেননা সোনার হরিণের খোঁজ পেয়ে
সকাল চলে যাবে অফিসে,
কবিতার জন্য পড়ে থাকবে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৭০ বার পঠিত     like!

কাউকে চোখ বন্ধ করে যা তা বলার আগে একটু চিন্তাভাবনা করে নিন।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:০৭

অস্ট্রেলিয়ায় এক তিন বছরের শিশু গাড়িতে বন্দি হয়ে মারা গেছে।
বাবা বড় ভাইকে স্কুলে নামিয়ে দিয়ে পেট্রোল নিতে গিয়ে ভুলে যান যে ওকেও ডেকেয়ারে নামাতে হবে। শিশুটিও তখন গাড়িতে ঘুমিয়ে ছিল। উনি পেট্রোল পাম্প থেকে বাড়িতে এসে গাড়ি পার্ক করে নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।
দুপুরে ভাইয়ের স্কুল ছুটি... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৩০২ বার পঠিত     like!

শান্তিনগরের বাস্তিল দূর্গের কিছু অংশ ভেঙ্গে দিয়েছি

লিখেছেন অনল চৌধুরী, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:৪১



১৯৭১ এর মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা।
দেশপ্রেমিকরা যুদ্ধ করেছিলেন একটা স্বাধীন দেশের জন্য, যেখানে তারা সন্মান মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করতে পারবেন।
অভাব, দারিদ্র-বেকারত্ব-দুর্নীতি, শোষণ-বঞ্চনা বলে কিছুই থাকবে না।

কিন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পরই বাংলাদেশের নিয়ন্ত্রণ চলে গেছে সবচেয়ে নিকৃষ্ট চোর... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ৩২৮ বার পঠিত     like!

২ থেকে ৩ ডিজিট 'মানে পোস্ট সংখ্যা ১০০ তে পৌছাল।

লিখেছেন শূন্য সারমর্ম, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৩০





বেশিরভাগ নীল সবুজ রং মিলিয়ে ব্লগের চেহারা, ব্লগ বুড়ো হয়েছে কিনা ব্লগ কখনো বলতে পারবে না, ব্লগ শিক্ষিত নয়, লিখতে পারে না। ব্লগে লিখছেন আমি, আপনি আরও কিছু শিক্ষিত মানুষ।ভিজিটররা শুধু দেখে যান, কোনো টু-শব্দ নেই। আক্ষেপ নিয়ে সোনালী যুগ খুজে ফিরেন ব্লগে, আমার ব্লগিং আয়ুস্কাল বেশিদিন হয়নি, তাই বুঝতে... বাকিটুকু পড়ুন

২০ টি মন্তব্য      ৩১১ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য