কবিতাঃ শোন মেয়ে

শোন মেয়ে,
তোমার চোখের কাজলে আমায় যত্নে এঁকো
ইচ্ছে খুশির আলো ছায়ায় সুখ দুঃখ রেখো।
মায়ায় মুড়ে গভীর হতে খুব গভীরে
হৃদয় আমার ছুঁয়ে যেও আলতো করে।
শোন মেয়ে,
তোমার পাশে আমার ছবি যখনই দেখি
নিজেকে লাগে পৃথিবীতে সবচেয়ে সুখী।
ছবির মত এমন করেই পাশে থেকো
মনের অতল স্পর্শ ছুঁয়ে যত্নে রেখো।... বাকিটুকু পড়ুন









