হলেনা বধূ

হলেনা বধূ
--------------------- রমিত আজাদ
গৃহেতে এলেনা মোর ধরণীর তুমি,
দিলেনা বাহুতে ধরা, ললাটেরে চুমি!
বধু সেজে থাকিলে না সখীকুল সাথে,
দিলেনা সুযোগ মোরে পালকী সাজাতে!
যেমনই সেদিন ছিলে গগনের শশী,
তেমনই রয়ে গেলে সুদূর রূপসী।
যেমনই আড়ালে মেঘ তারকা উষসী ,
তেমনই রইলে ঢাকা গুণ্ঠনে পিয়াসী।
গুণ্ঠন খুলে আর হলোনা তো দেখা,
মধুচাঁদ দর্শন হলোনা যে শেখা।
মধুরাত, ফুলসাজ জুটিলো... বাকিটুকু পড়ুন






