somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

শিরোনাম নেই-৫

লিখেছেন নার্গিস জামান, ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৪



অবেলার ইচ্ছাগুলোকে উড়িয়ে পাঠালাম;
দয়ালু সমুদ্রে রাগের বাতিটা মৌনতায় লীন,
ব্যর্থ বিকেলে দুর্নীতি খুঁজতে থাকা তুমি
কিংবা
ঘুম চুম্বন আন্দোলনের আদালতে
অসভ্য সেই প্রমথন।
সে ছাড়া বেদনায় আহত
সব জোনাকি ,
ফণীমনসার মায়ার মোহজাল ভেঙে
একরাশ প্রার্থনায়
ওষ্ঠের অজান্ত কোণে;
মৃত্যু-হলুদাভ চোখের আর্তনাদে।

অগ্নিকাণ্ডের পাপ খেলায়... বাকিটুকু পড়ুন

২২ টি মন্তব্য      ২৩৪ বার পঠিত     like!

২০শে ডিসেম্বরে

লিখেছেন মেহরাব হাসান খান, ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৫



পরিবাগ গার্ডেন টাওয়ারের সামনে একটাই রিকশা। যুবক রিকশাওয়ালা আয়েশি ভংগিতে বিড়ি টানছে।এদের ধারণা বিড়ি টালনে এদের দক্ষিনী সিনেমার নায়ক লাগে!এদের কে বোঝাবে? একই সিন্ড্রোমে ভোগে কিশোর ছেলেগুলো।
"এই যে, সংস্কৃতি বিকাশ কেন্দ্র যাবেন?"
উনি আকাশের দিকে ধোঁয়া ছেড়ে একদলা থুতু ফেলে বললো,"না, ঐদিকে যামু না।ঐদিকে বিশাল জাম!"
সে সিটে পা তুলে আগেরমতই... বাকিটুকু পড়ুন

২৩ টি মন্তব্য      ২৬২ বার পঠিত     like!

পালাবি কোথায়??

লিখেছেন লিসানুল হাঁসান, ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৯


এই যে আমি
একা একা
একলা বসে রই
এই যে আমি
সকাল বিকাল
অনেক কথা কই
এই যে আমার
বাঁধ ভেঙে যায়
কিংবা হঠাৎ
সাধ জাগে হায়
পালিয়ে যেন যাই
বোরিং জীবন পিছুপিছু
সমতল বা উঁচুননিচু
আমার পিছে ধায়
শ্বদন্ত সব বের করে সে
কুটিল জটিল হাসি হেসে
হঠাৎ আমার পিছে এসে
হড়বড়িয়ে বলে উঠে,
পালাবি কোথায়?? বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২২৫ বার পঠিত     like!

খোলা চিঠি

লিখেছেন অসংজ্ঞায়িত নিঝুম, ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৪



প্রিয় চারু,
অামাকে কাঁদাইয়া নিশ্চয়ই কুশলে অাছো। অামি জানি তুমি অবশ্যই কুশলে অাছো। অন্যথা তুমি অামাকে মুঠোফোনে অন্তত একখানা ছোট বার্তা পাঠাইতে। অাজ অনেক দিন তোমার সহিত কথা হয়না। অামার বুকের অগ্নিগর্ভ হইতে লার্ভার স্ফুলিঙ্গ বাহির হইতেছে। এ যন্ত্রনা সহ্য করিতে না পারিয়াই তোমার মুঠোফোনে অাজ দুইবার কল করিলাম। কিন্ত উত্তর... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২২৭ বার পঠিত     like!

ঘুনপোকাঃ জীবনের গভীর রহস্য । শীর্ষেন্দুর প্রথম উপন্যাস (বুক রিভিউ) !!!

লিখেছেন অপু দ্যা গ্রেট, ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৩










রহস্যময় এই জীবন । আমি ভালবাসতে শিখেছি ।

মানুষের জীবন কত বৈচিত্রময় । মুহূর্তেই সব কিছু পালটে যায় । ঘটে যায় অনেক কিছু । সব কিছু জানা যায় না । আবার সব কিছু বোঝাও যায় না । শুধু থেকে যায় স্মৃতি । হয়ত এর ই মাঝে জীবনের অর্থ খুজে... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ২২১২ বার পঠিত     like!

সবকিছু স্মৃতি হয়ে যায় একদিন

লিখেছেন ইসমাঈল আযহার, ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২১



ক'দিন এভাবে ভালবাসবেন আমাকে? ক'দিন আমাকে সম্মান করবেন? স্নেহ করবেন? ক'দিন মনে রাখবেন আমাকে? যদি আমি অনেক অনেক দূরে চলে যাই, কোথাও হারিয়ে যাই, তাহলে কোনদিন মনে কি পড়বে আমার কথা? আমার ত্যাগ আর ঘামের কথা? একসঙ্গে থাকার কথা? সুখ দুখের গল্পের কথা? পাশাপাশি হাঁটার কথা? ঘন্টার পর... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৫১৭ বার পঠিত     like!

ত্রিফলা

লিখেছেন বাকপ্রবাস, ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৫

লিমেরিক
-=-=-=-=-
বসতে বসতে গদি দখল ছাড়ছেনা আর মুটকিটা
খুঁটি নাড়ার শতো চেষ্টায় হাপাচ্ছে যেন শুটকিটা
উপায় আছে কী
সেটাইতো ভাবছি
পিঁপড়া হেসে কামড়ে বলে লাল করে দাও পুটকিটা।



তু‌মি যা জি‌নিস গুরু আ‌মি জা‌নি আর কেউ জা‌নেনা
*********************************************
পাঁচ‌শো কো‌টি মে‌রে তি‌নি
‌তিয়াত্তর কো‌টি রিটার্ন দেন
ধর্ম আসর জ‌মি‌য়ে দি‌তে
নর্ত‌কি এ‌নে না‌চি‌য়ে নেন।

টক‌শো‌তে ব‌সে তি‌নি
জ‌ঙ্গি রোধক ব‌টিকা... বাকিটুকু পড়ুন

২৪ টি মন্তব্য      ৪৪২ বার পঠিত     like!

নষ্ট রাতের নষ্ট চিরকুট

লিখেছেন জিএম হারুন -অর -রশিদ, ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৪


‘হ্যালো’ হ্যালো’
বলে ডাকছে ফোনটি সেই কখন থেকেই।
অবহেলায় ফেলে রেখেছো তাকে না জানি কোথায়!
ড্রয়িংরুমে, আলমারীতে নাকি ঘুম বালিশের নিচে চাপা দিয়েছো ফোনটি।

‘হ্যালো’
চিরকুট পাঠিয়েছি তোমায়
‘এক্ষুণ্ণি চাই তোমাকে’।

এই অ-ঘুমের মধ্য রাতে
আমি বার বার ছিড়ে যাচ্ছি নিজের
শরীরে-অশরীরে।
আমিতো এখনো সন্ন্যাস নেইনি,
গৃহস্থ ধর্মে যদিও আমার অরুচি ধরে গেছে বহুকাল আগেই।
তবুও প্রতিদিন
একই শরীর
এলোমেলো... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৫৩ বার পঠিত     like!

মানুষ অথবা শরীর

লিখেছেন অনন্ত আরফাত, ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৩



এই যে দরজার হুক লেগে কোমরের উপর বাম পাশে
আড়াই ইঞ্চি লম্বা হয়ে চামড়ার উপর চিরে গেলো,
অন্তত এইসব বেদনায় মলম লাগাতে কেউ লাগে।
ভালোবাসাবাসি নিয়ে উথাল-পাতাল ঝগড়া করবার
মতন কেউ, বাসায় ফিরতে দেরি হলে চিল্লায়া বাসা
মাথায় তোলবার মতো অন্তত কোনো একজন...... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ১৭৩ বার পঠিত     like!

আসুন ভালো কিছু চিন্তা করি-

লিখেছেন চোরাবালি-, ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:১০

কলেজ জীবনের স্যারের একটি পোষ্টে একটা কমেন্টস করলাম। আমি জানতাম তার কাছে কোন উত্তর নেই তাই তিনি উত্তর করলেন ভালো কিছু ভাবতে পারো না। আমিও চিন্তা করে দেখলাম আমার মাথায় কেন এগুলি আসে, আমিও তো ভালো কিছু ভাবতে পারি।

পরের দিন সকালে প্রাণের ঢাকাতে যেতে হবে বলে ঘুম থেকে... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ২০৩ বার পঠিত     like!

ব্লগ ডে'র ছড়া.....

লিখেছেন কিরমানী লিটন, ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৫



ভীড়ের মাঝে দাঁড়িয়ে রবে
সঙ্গে চিনি গুড়,
সবার প্রিয় ব্লগার তিনি
সুহৃদ রাজীব নুর।

হাবিব স্যারও থাকবে হাজির
সঙ্গে সাইন বোর্ড,
স্বপ্নবাজের সঙ্গী হবে
পরিবাগের রোড।


হালিম স্বাদের কাব্য নিয়ে
আসবে কবি সেলিম
হৃদয় বীণার বাদ্যে নিবো
ভালোবাসার তালিম।

চাঁদ গাজীর জাত চিনবো
সোহানী আপুর ছায়া,
নুরু ভাইয়ের সরু মনে
এডওয়ার্ডের মায়া।

নীল আকাশের নিবাস ছুঁবো
নীল সাধুর নাগাল
সাদা মনের মানুষ হয়ে
ঘুচবে সুখের আকাল।


ইসিয়াকের... বাকিটুকু পড়ুন

৭৩ টি মন্তব্য      ৫৬৪ বার পঠিত     ১৪ like!

মাঠ

লিখেছেন সাইন বোর্ড, ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৪


১/
বই-এর পৃষ্ঠার চেয়ে যে ছেলের দিগন্তকে পড়তে বেশি ভাল লাগে
স্কুলের গণ্ডি পেরুনোর আগেই তার
চোখের মধ্যে তৈরী হয় আরো একটি চোখ

চোখ বন্ধ করেই সে তখন দেখতে পায় আকাশ, নদী,ফুল, পাহাড়...

অথচ তিনটা স্কুল পরিবর্তন করার পরও আমার ছেলে
একটাও মাঠ পায় না
প্রতিদিন বাড়ি ফিরে কানা গলির চিপা দিয়ে

ও এখন যন্ত্রমানব তৈরী... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৫৮ বার পঠিত     like!

বিকল্প প্রেসক্লাব গঠনের কেন প্রয়োজন?

লিখেছেন কাজী জহির উদ্দিন তিতাস, ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০১

সাংবাদিকতা একটি মহান পেশা। আমাদের দেশের মতো উন্নয়শীল দেশে সাংবাদিকতা পেশাটি মহান হলেও মারাত্মক চ্যালেঞ্জিং। বিভিন্ন দেশের গনমাধ্যমগুলো তাদের নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়। সাংবাদিকতার সংজ্ঞা দিতে গেলে তা ব্যাপক।

উইকিপিডিয়ার মতে, সাংবাদিকতা হল বিভিন্ন ঘটনাবলী, বিষয়, ধারণা, ও মানুষ সম্পর্কিত প্রতিবেদন তৈরি ও পরিবেশন, যা উক্ত দিনের প্রধান সংবাদ এবং তা... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৪০৯ বার পঠিত     like!

একটি মিথ

লিখেছেন রাজীব নুর, ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৪



সময়টা ছিল বৃটিশদের শাসনের সময়।
একজন বৃটিশ সাহেব ভারতীয় উপসমহাদেশে তাদের কোন একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার জন্য তদন্তে আসলেন। যে প্রতিষ্ঠানটি বৃটিশরা প্রতিষ্ঠা করতে চাচ্ছে তা জনস্বার্থ বিরোধী তাই মুসলমানরা তার বিরুদ্ধে ব্যাপক আন্দোলনে ও জনমত তৈরি করার চেষ্টাও করেছিল।

নির্দিষ্ট তারিখে বৃটিশ সাহেব তার বিশাল বাহিনী নিয়ে গন্তব্যে রওয়ানা হলেন... বাকিটুকু পড়ুন

৩৯ টি মন্তব্য      ৪২৩ বার পঠিত     like!

মাগো- আমরা স্বপ্ন উড়াই

লিখেছেন ম.মাসুম, ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৫

আমরা স্বপ্ন উড়াই-
মাগো, আমরা স্বপ্ন উড়াই।
আকাশের দূর দিগন্তে-
আর পাহাড়ের চূড়ায়।

মাগো, আমরা স্বপ্ন উড়াই।

মাগো, আমরা ভোরের রবি-
দূর করি সব আধার।
আমরা পসরা সাজাই-
নব সম্ভাবনার দ্বার।

দুঃখ-কষ্ট জয়ে-
মাগো, আমরা হাতে হাত রাখি।
অন্যায়ের প্রতিবাদে, মাগো-
বিশ্বকে দেই আমরা জাঁকি।

মাগো, তোমার ছোট্ট খোকারা তো আর-
ছোট্ট খোকা নয়।
এক নিমিষেই-
বিশ্বকে, করতে পারে জয়।

বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১২১ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য