somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের হৃদস্পন্দনকে।।
যখন ছায়ানটের আঙিনায় আগুন জ্বলেছিল, তখনও অনেক শিল্পী নীরব ছিলেন। সেই নীরবতা আজও প্রশ্ন হয়ে ফিরে আসে।

জনাব আফজাল সাহেব,
দীর্ঘ ৩৭... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৬ বার পঠিত     like!

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার বাবার কারণে তা হয়ে ওঠেনি।

আমার বাবা একজন মটর মেকানিক। এই ছোট মফস্বল শহরে আমাদের গাড়ি সারায়ের একটা গ্যারেজ আছে।... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১ বার পঠিত     like!

আর্কাইভ থেকে: এক রাতে তুমি ভালবেসেছিলে

লিখেছেন অর্ক, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৮



এক রাতে তুমি ভালবেসেছিলে। সে বড়ো অসময়
ছিলো। ঘোর আকাল ঘিরেছিলো আষ্টেপৃষ্ঠে! ফিরিয়ে
দিয়েছিলাম অঞ্জলি প্রেমের অবজ্ঞা ভ’রে। পরাজয়
নিশ্চিত দেখে ভীরু, কাপুরুষ সৈন্যের মতো যুদ্ধক্ষেত্র
ছেড়ে পালিয়ে এসেছিলাম। হ’তে পারিনি , তোমার
আকাঙ্ক্ষার সে সংসপ্তক যোদ্ধা। আহা, আমি পারিনি!
কিন্তু তারপর? তারপর সে যুদ্ধ কোথায় নিয়েছিলো
তোমাকে? কি ছিলো সে প্রত্যাখ্যানের পরিণাম? সেই
ছাইরঙা মিনি স্কার্ট—চলচিত্র নায়িকাদের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১ বার পঠিত     like!

আমার আমি নয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩২


ভিতর বাহিরে আমার আমি নয় রে
অন্য কারো রক্ত মাংসে চলি রে
দিবিরাত সহে না রে
ভিতর বাহিরে আমার আমি নয় রে।

তবুও আমি আমি
আমার আমার বলে চিৎকার করি রে-
অভিনয়ের রঙ্গমঞ্চ
কেবলা সর সাজাই রে
দিনের শেষে খাট পালঙ্গ ঘুমে
ভিতর বাহিরে আমার আমি নয় রে।

কি চমৎকার আমার সাজন
আমি দেখি না অন্য জনে করে আফসোস
আহা রে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২ বার পঠিত     like!

নদী হত্যায় সম্ভবত আপনিও জড়িত

লিখেছেন অপলক, ৩০ শে জুলাই, ২০২৬ সকাল ১১:০৪

আপনি আমি প্রত্যাক্ষ পরোক্ষ ভাবে নদীকে হত্যা করি। হয় রাতারাতি বা তিলে তিলে। কিন্তু কিভাবে, সেটাই দেখাবো।



সবার আগে জানা দরকার কোন জলাশয় বা জলাধারকে নদী বলব?

দুনিয়ার বিভিন্ন দেশ নদীকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছে। বাংলাদেশের নদী কমিশনের মত নদীর সংজ্ঞা হল:

নদ বা নদী বলিতে পাহাড়, পর্বত, হিমবাহ, হ্রদ, ঝরনা,... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩৫ বার পঠিত     like!

কী-বোর্ড কাহিনী: ডেল কেবি২১৬

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১১:০০


আমি ১৯৯৬ সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কী-বোর্ড ব্যবহার করছি। দেশে থাকতে কী-বোর্ড তেমন প্রয়োজন পড়েনি। মাঝে মধ্যে কেনা হতো। একবার বাংলা লিখার জন্য "বিজয়" সফটওয়্যারের প্রলোভনে, বিজয় এর বাংলা অক্ষর প্রিন্ট করা কী-বোর্ড কিনেছিলাম আই.ডি.বি. ভবনে থাকা আনন্দ কম্পিউটার্স থেকে। কী-বোর্ডের মান ততটা ভালো ছিলো না তবে, লিগ্যাল... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১০৬ বার পঠিত     like!

কারো নামে মিথ্যা অপবাদ কাম্য নয় তবে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৯


ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে তাদের একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। পরে সেই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্ক শুরু হয়। ভিডিওতে হিজড়া সম্প্রদায়ের কয়েকজনকে... বাকিটুকু পড়ুন

১৩ টি মন্তব্য      ১৬০ বার পঠিত     like!

শুধু টুথপেস্ট নয়—মোড়ক ছেঁড়ার মুহূর্তেই ছড়াচ্ছে মাইক্রোপ্লাস্টিক

লিখেছেন মুনতাসির, ২৯ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩০

টুথপেস্ট নিয়ে আলোচনা সবে শুরু হয়েছে, কিন্তু বাস্তবতা আরও অনেক বড়। আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি সিন্থেটিক পণ্যই এখন মাইক্রো বা ন্যানোপ্লাস্টিক তৈরি করতে পারে—এমনকি একটি চিপসের প্যাকেট ছেঁড়ার মুহূর্তেও, এমন কি প্রতিদিনের খাবারে ব্যবহৃত সাধারণ লবণেও।

কিছুদিন ধরে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার খবরে অনেকেই নড়েচড়ে বসেছেন। এটা ভালো লক্ষণ—মানুষ অন্তত প্রশ্ন... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৯৬ বার পঠিত     like!

"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি...

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭



"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি চিরন্তন আদর্শ।

গণতান্ত্রিক ব্যবস্থায় একটি নির্বাচিত সরকারকে তার সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সময় ও পরিবেশ দেওয়া গুরুত্বপূর্ণ। একই... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ২২৭ বার পঠিত     like!

মন কেমনের দিনে

লিখেছেন শাওন আহমাদ, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৫



মাঝেমধ্যেই মনের ক্যানভাসটা কেমন যেন বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সমস্ত রং হারিয়ে যায় অচেনা পথের বাঁকে। কোনো সংকেত ছাড়াই একরাশ এলোমেলো বিষণ্ণতা এসে জেঁকে বসে মনের কার্নিশে। চারপাশের চেনা জগৎটা মুহূর্তেই অচেনা হয়ে যায়। প্রাণের স্পন্দন জোগানো গানগুলো নগরের ব্যস্ততম রাস্তার অসহ্য যান্ত্রিক কোলাহলে রূপ নেয়। প্রিয় জায়গা, কফিশপ, বারান্দা,... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৬২ বার পঠিত     like!

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া যেথায় থামে
ধার্মিকেরা শান্তি খুজেঁ , অজানা সেই আশ্রমে।
তবুও ভারী হয়ে ঝুলে থাকে নিঝুম অনেক রাত,
বিশ্ব চরাচরে গোপন পাপেরা এড়ায়... বাকিটুকু পড়ুন

১৫ টি মন্তব্য      ২১৮ বার পঠিত     like!

ধূলিবালি দেহের সমীকরণ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৩




মরণ আমার শূন্য পথে
ধূলি বালি দেহের সমীকরণ
জল ডুবী করছে স্মরন
আঁকবে ভোর চিত্র ক্ষরণ।

রাত তুমি হও গো দীঘল
এখন মধু সুখের বৃন্দাবন
দেহ ঘর্ষে যাবে কালো বন
ঘুর ঘুর করে মেঘ শ্রাবণ,

ভয় কি আর ঘর বন্ধ অর্ণ
অন্ধ নয় যে দেহের খণ্ড
বন্ধ অন্ধ ভাসায় মধুর গন্ধ
গন্ধ বেশে মাটি... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩৩ বার পঠিত     like!

দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

লিখেছেন মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮


প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর ১৯৭৯ সনে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং সুমিত্রা মুখোপাধ্যায় অভিনীত দেবদাস যেখানে উত্তম কুমার এবং সুপ্রিয়া দেবী চুনীলাল এবং চন্দ্র মুখী চরিত্রে... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ১৫৬ বার পঠিত     like!

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা: (দ্বিতীয় পর্ব)

লিখেছেন মৃত্যুঞ্জয়, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ২:০০

কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম?

দ্বিতীয় পর্ব: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার বিভাজন এবং অসম প্রতিযোগিতা

একটি শিশুর শিক্ষাজীবন শুরু হয় প্রাথমিক স্তর থেকে। কিন্তু মাধ্যমিক পর্যায়ে পৌঁছানোর পর থেকেই শুরু হয় এক নতুন বিভাজন। একই দেশের একই বয়সী শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রবেশ করে, যেখানে তাদের জ্ঞান, দক্ষতা... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৯৭ বার পঠিত     like!

হাগুর লাইসেন্স

লিখেছেন রোদ্র রশিদ, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১:২২



ঢাকা থেকে আমার বাড়ি যেতে ময়মনসিংহে যাত্রাবিরতি পরে। আর যাত্রাবিরতির হোটেলের টয়লেট—উফ, আতঙ্ক!
এতটাই নোংরা থাকে যে, ভেতরে ঢোকার আগে মনে মনে দোয়া-দরুদ পড়তে হয়।
আজও আল্লাহর নাম নিয়ে সাহস করে ঢুকলাম।
কিন্তু ভেতরে ঢুকে তো আমি পুরাই হতবাক!
টয়লেট একেবারে ঝকঝকে তকতকে। মনে হলো, ভুল করে পাঁচতারা হোটেলের ওয়াশরুমে ঢুকে পড়েছি।
দুই মিনিট... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১১১ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য