somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরমাণু গল্পসমগ্র-১৫ঃ জংগলের আইন

১৪ ই মার্চ, ২০২২ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-হুজুর, আপনি অনুমতি দিলে এখন থেকে এই জঙলেই -আমি থাকতে চাই। ছাগলটি বলে উঠল।
-অনুমতি? ভ্রু নাচাল সিংহ। তা দিতে পারি। তাহলে কিন্তু তোমাকে এই জঙ্গলের সব আইন মেনে চলতে হবে।
-আইন? একটু অবাক হল ছাগল। কিন্তু আমিতো সামান্য ছাগল মানুষ, আইন কানুন বিশেষ বুঝি না।
-তোমরা সব মূর্খ বলদ বলেই আমি ঝামেলা বিশেষ বাড়াইনি। একটা মাত্র আইন দিয়ে দেশ চালিয়ে নিচ্ছি।
-ওহ, একটা মাত্র আইন? তাহলে মনে হয় শেয়াল উকিলের কাছ থেকে বুঝে নিতে পারব। তা হুজুর, কি সেই আইন?
-আইনটা হচ্ছে, এই জঙলে কোন আইন নেই। বলেই ছাগলের গর্দান বরাবর থাবা পড়ল তার।

গল্পঃ জঙলের আইন
১৪.০৩.২০২২

অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি।
প্রতিদিন আমার দেরী হয়ে যায়, ট্রাকের কাছে পৌঁছাতে পারার আগেই সব বিক্রি হয়ে যায়। তাই গতকাল কিনতে ব্যর্থ হওয়ার পর আর বাসায় ফিরে যাইনি, শুধু বাসায়ই না, আমি কোথাও-ই যাইনি, দাঁড়িয়ে থেকেছি লাইনে। আজ ট্রাক আসবে, আমি সবার আগে চাল-ডাল-তেল-নুন কিনব, তারপরেই ফিরব ঘরে।
সমস্যা হল অনেক সময় চলে গেছে, আমার পেছনের লাইনটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, মাথার ওপর সূর্যটা আগুন ছড়াচ্ছে, অথচ ট্রাকের কোন দেখা নেই।
আমাদের পাশ যাচ্ছিল লোকটা, আমাকে দেখে হঠাৎ প্রশ্ন করল, ভাই, এত লোক দাঁড়িয়ে আছে, এটা কিসের লাইন।
-টিসিবি। বিরক্ত হয়ে জবাব দিলাম।
-টিসিবি? টেক কেয়ার বাংলাদেশ?
-বাহ, জানেন দেখছি। ব্যাঙাত্মক স্বরে জবাব দিলাম।
-আমিতো জানি, আপনি বোধহয় জানেন না।
-কি জানি না?
-যারা একদা বাংলাদেশের টেক কেয়ার করতে চেয়েছিল তারা সবাই মারা গেছেন।যারা বেঁচে আছেন, তাদের হাতেও কোন ক্ষমতা নেই। টেক কেয়ার বাংলাদেশ ওরফে টিসিবি একটি বিলুপ্ত প্রতিষ্ঠান। কোন ট্রাক আর চাল-ডাল নিয়ে আসবে না, আপনাদের ঘরে চুলা আর জ্বলবে না।
-তাহলে উপায়?
-উপায় একটাই। ঘরে ঘরে দূর্গ গড়ে তোল, তোমাদের যা কিছু আছে, তা-ই নিয়ে এবার শত্রুর মোকাবেলা করতে হবে।

গল্পঃ টিসিবি
১৪.০৩.২০২২

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
সিরিজের বাকি পর্বগুলোঃ
পরমাণু গল্পসমগ্র-১
পরমাণু গল্পসমগ্র-২
পরমাণু গল্পসমগ্র-৩
পরমাণু গল্পসমগ্র-৪
পরমাণু গল্পসমগ্র-৫
পরমাণু গল্পসমগ্র-৬
পরমাণু গল্পসমগ্র-৭
পরমাণু গল্পসমগ্র-৮
পরমাণু গল্পসমগ্র-৯
পরমাণু গল্পসমগ্র-১০
পরমাণু গল্পসমগ্র-১১
পরমাণু গল্পসমগ্র-১২
পরমাণু গল্পসমগ্র-১৩
পরমাণু গল্পসমগ্র-১৪
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০২২ রাত ৮:১২
১২টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুর্নীতির মাফিয়া চক্র পিঁপড়ার কলোনির মতো কাজ করে

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:২৭

বাংলাদেশের দুর্নীতির মাফিয়া চক্র ঠিক পিঁপড়ার কলোনির মতো কাজ করে। জুলাই আন্দোলনের সময় কিছু মানুষ ভাবছিলো এটা উইপোকার কলোনী। তারা ভাবছিলো রাজা শেষ তো তার কালো খেলাও শেষ।



উইপোকার... ...বাকিটুকু পড়ুন

৫ টা হোন্ডা ১০ টা গুন্ডা ইলেকশন ঠান্ডা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৯

দেশের ইতিহাসে এই প্রথম সত্যিকারের ইলেকশন হতে চলেছে। আপনারা সবাই নির্বিঘ্নে ভোট দিতে যান; যাকে পছন্দ তাকে ভোট দিন। তবে একটা কথা মনে রাখবেন যিনি সৎ ও যোগ্য তাকেই... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮০

লিখেছেন রাজীব নুর, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৯



গতকাল রাত ১২ টায় খুব মেজাজ খারাপ হয়েছে।
বাসায় এসে বসেছি মাত্র। আর গলির ভিতর ঢুকেছে মিছিল। ধানের শীষের মিছিল। রাত ১২ টায় কেন মিছিল করতে হবে? ফাজলামোর... ...বাকিটুকু পড়ুন

জাল হাদিস ধরার একটি এপ্লিকেশনের আইডিয়া নিয়ে কাজ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৩২

জাল হাদিস ধরার একটি সফটওয়্যার নিয়ে কাজ শুরু করেছি। এপ্লিকেশন বানানোর ছক আঁকার পরে এখন ইনভেস্টর খুঁজছি। দিন কয়েক আগের ঘটনা। সামুতে একটি পোস্ট দিয়েছিলাম, অসুস্থ্য থাকায় আল্লাহর নির্দেশে... ...বাকিটুকু পড়ুন

গদি লইড়া যাইতেসে রে.... :)

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:২০


নিয়াজ স্যার জানেন কিনা জানি না, তবে ছাত্রদলের সেই বিখ্যাত স্লোগান: "নীলক্ষেতের ভিসি আপনি"—ঢাকা বিশ্ববিদ্যালয়ের করিডোরে যতবার প্রতিধ্বনিত হয়েছে, ততবারই সাধারণ মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করতে চেয়েছে যে ছাত্র... ...বাকিটুকু পড়ুন

×