somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফুলের নাম : মাধবীলতা

০৪ ঠা মে, ২০২২ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফুলের নাম : মাধবীলতা



অন্যান্য ও আঞ্চলিক নাম : অতিমুক্ত, অতিমুক্তক, অভীষ্টগন্ধক, কামী, কামুক, চন্দ্রবল্লী, পুণ্ড্রক, পুষ্পেন্দ্র, বাসন্তী, বাসন্তীদূতী, বাসন্তীলতা, বিমুক্ত, ভদ্রলতা, ভূজপ্রিয়া, ভূমিমণ্ডপভূষণা, ভ্রমরোৎসব, মণ্ডক, মণ্ডপ, মাধবিকা, লতামাধবী ইত্যাদি।
Common Name : Hiptage
Scientific Name : Hiptage benghalensis

নীলাম্বরী শাড়ি পরি নীল যমুনায় কে যায়?
যেন জলে চলে থল কমলিনী ভ্রমর নূপুর হয়ে বোলে পায় পায়।।
কলসে কঙ্কনে রিনিঠিনি ঝনকে,
চমকায় উন্মন চম্পা বনকে,
দলিত অঞ্জন নয়নে ঝলকে, পলকে খঞ্জন হরিণী লুকায়।।
অঙ্গের ছন্দে পলাশ মাধবী অশোক ফোটে,
নূপুর শুনি বনতুলসীর মঞ্জরী উলসিয়া ওঠে।
মেঘ বিজড়িত রাঙা গোধূলি
নামিয়া এলো বুঝি পথ ভুলি,
তাহার অঙ্গ তরঙ্গ বিভঙ্গে কুলে কুলে নদী জল উথলায়।।
----- কাজী নজরুল ইসলাম -----




আমরা অনেকেই মধুমঞ্জরী লতাকে ভুল করে মাধবীলতা নামে চিনি। আমাদের বাংলাদেশে মধুমঞ্জরীই মাধবীলতা নামে বেশি পরিচিত। অথচ দুটি আসলে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ফুল। শুধুকি তাই! প্রায় একই রকম নামে ৪টি ফুল আছে যাদের নিয়ে অনেকেই প্যাচ লাগিয়ে ফেলে। নিচের ছবিতে পাশাপাশি সেই চারটি ফুলের ছবি আর তথ্য রইলো।



আমি মোটামুটি নিশ্চিত আমাদের মধ্যে গড়ে ৮০% লোক এই আসল মাধবীলতা ফুল কখনো দেখিনি। বাংলাদেশে মাধবীলতা বেশ রেয়ার হয়ে গেছে। তাই নামে চিনলেও একে দেখার সুযোগ খুব কম লোকেরই হয়েছে।

তেমনি আজো উদিছে বিধু, মাতিছে মধুযামিনী,
মাধবীলতা মুদিছে মুকুলে--
বকুলতলে বাঁধিছে চুল একেলা বসি কামিনী
মলয়ানীল-শিথিল-দুকূলে।
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----




মাধবীলতা ফুল ফোটার সময় বসন্ত ও গ্রীষ্ম ঋতু হলেও কখনো কখনো বর্ষা পর্যন্ত ফোটে। তবে সমস্যা হচ্ছে ফুল ফোটা শুরু হলে খুব অল্প দিনের মধ্যেই সমস্ত ফুল ফুটে যায়। ফলে ফুল দেখার সুযোগ কমে যায়। তাই রবীন্দ্রনাথ কবিতার ভাষায় খিলেছেন-

মাধবী হঠাৎ কোথা হতে এল ফাগুন-দিনের স্রোতে।
এসে হেসেই বলে, "যা ই যা ই যাই।'
পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে,
"না না না।'
নাচে তা ই তা ই তাই॥
আকাশের তারা বলে তারে, "তুমি এসো গগন-পারে,
তোমায় চা ই চা ই চাই।'
পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে,
"না না না।'
নাচে তা ই তা ই তাই॥
বাতাস দখিন হতে আসে, ফেরে তারি পাশে পাশে,
বলে, "আ য় আ য় আয়'॥
বলে, "নীল অতলের কূলে সুদূর অস্তাচলের মূলে
বেলা যা য় যা য় যায়।
বলে, "পূর্ণশশীর রাতি ক্রমে হবে মলিন-ভাতি,
সময় না ই না ই নাই।'
পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে,
"না না না।'
নাচে তা ই তা ই তাই॥
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----



মাধবীলতা নাম থেকেই বুঝা যায় মাধবী হচ্ছে লতানো গাছ, মূলত বৃক্ষারোহী লতানো গাছ। অন্য বড় কোন গাছকে আশ্রয় করে ছড়িয়ে পরে। মাধবীলতা দীর্ঘজীবী গাছ। মাধবীলতা গাছ যখন অনেক বছরের পুরনো হয় তখন বেশ কাষ্ঠল মোটা হয়ে উঠে। গাছে কোন কাটা থাকে না।



মাধবীলতার ফুল গুচ্ছবদ্ধ ও বিন্যাস সুসংবদ্ধ। মুকুলগুলো সূক্ষ্ম রোমে ভরা। ফুল সাদা রঙের, পাঁচটি পাপড়ি এবং তার মধ্যে পঞ্চম পাপড়িটির গোড়ার দিক হলদেটে। মাধবীলতা ফুল সুগন্ধযুক্ত।

বেনুবন মর্মরে দখিনবাতাসে,
প্রজাপতি দোলে ঘাসে ঘাসে--
মউমাছি ফিরে যাচি ফুলের দখিনা,
পাখায় বাজায় তার ভিখারীর বীণা,
মাধবীবিতানে বায়ু গন্ধে বিভোল।
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----




ফুল থেকে ফল হয়, বীজ থাকে ২/৩টি এবং তা রোমশ। ফল দেখতে বেশ সুন্দর, মনে হয় ভিন্ন আরেকটি ফুল।
গাছের পাতা বিপরীতমুখী, আয়তকার, বোঁটার দিক থেকে আগা ক্রমশ সরু, সাধারণত ৪ থেকে ৬ ইঞ্চি লম্বা হয়। মাধবীলতা অযত্নেও বাড়ে, বীজ থেকে চারা হয়, ডাল কেটে মাটিতে পুঁতে রাখলেও চারা পাওয়া যায়।

মাধবীলতা গাছ বেশ কম দেখা যায়। দেখতে চাই যেতে পারেন রমনা পার্কে, আছে মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে।


তথ্য সূত্র : নিজ, বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগৃহীত ও পরিমার্জিত।
ছবি তোলার স্থান : রমনা পার্ক, ঢাকা।
ছবি তোলার তারিখ : ২৭/০২/২০১৮ ইং





=================================================================

আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
ফুলেদের কথা
অশোক, অর্কিড, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অলকানন্দা, আকন্দ, আমরুল,
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কর্ণফ্লাওয়ার, কন্টকলতা
গাঁদা, গামারি, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া,
ঘোড়া চক্কর
জ্যাকারান্ডা,
ঝুমকোলতা
ডালিয়া
তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা
ধুতুরা
নাগেশ্বর, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা,
পপী, পুন্নাগ
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বাদুড় ফুল, বাগানবিলাস, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট
ভাট ফুল
মাধবীলতা, মধুমঞ্জরি
রঙ্গন, রুদ্রপলাশ, রাজ অশোক, রাধাচূড়া, রাণীচূড়া
লতা পারুল
শাপলা (সাদা), শিউলি, শিবজটা, সুলতান চাঁপা
জবা - ১, জবা - ২, সাদা জবা, ঝুমকো জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, গোলাপী জবা


=================================================================
ফুলেদের ছবি
ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩, রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩

অর্কিড-২, অর্কিড-৩, অর্কিড-৪, অলকানন্দা (বেগুনী)-২, অলকানন্দা (বেগুনী)-৩, আমরুল-২,
কসমস-২, কসমস-৩, কসমস-৪, কসমস-৫, কসমস-৬, কর্ণফ্লাওয়ার-২,
গাঁদা-২, গ্লুকাস ক্যাসিয়া-২, গোলাপি আমরুল-২,
ঝুমকোলতা-২
ডালিয়া-২, ডালিয়া-৩, ডালিয়া-৪,
তারাঝরা- ২, দাদমর্দন-২
নাগলিঙ্গম-২, নাগলিঙ্গম-৩
পপী-২, পপী-৩, পপী-৪,
বাগানবিলাস-২, বোতল ব্রাশ-২, বোতল ব্রাশ-৩,
রাধাচূড়া-২, রাধাচূড়া-৩, লতা পারুল-২
গামারির হলুদ বন্যা, আরো কিছু গামারি, শিমুল গাছে আগুন, কদম ফুলের ১০টি ছবি, অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভোমড়, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, একটি দাঁতরাঙ্গা ফুল
মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল
=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, চাঁপা নিয়ে চাপাবাজি, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি

=================================================================
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০২২ রাত ১১:১৪
১২টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×